২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :২৫ কোটি রুপিতে নির্মিত হয়েছিল সিনেমাটি। মুক্তি পায় ২১ আগস্ট। আর মুক্তির মাত্র ২৬ দিনেই গড়েছে ইতিহাস। ভেঙে দিয়েছে মালয়ালম সিনেমার সমস্ত রেকর্ড। বলা হচ্ছে, ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ সিনেমার কথা। গিরিশ এ. ডি. নির্মিত সিনেমাটি এখন মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়ের সিনেমা।সর্বশেষ খবর অনুযায়ী, মুক্তির ২৬ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১০ কোটি রুপিরও বেশি। দুদিন আগেই এটি মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এতদিন সেই রেকর্ড ছিল কল্যাণী প্রিয়দর্শিনী অভিনীত ‘লোকা চ্যাপ্টার ১ : চন্দ্রা’-এর দখলে। এটি আয় করেছে ৩০২ কোটি রুপি। এটি মুক্তি পেয়েছিল গত বছরের আগস্টে।

মালয়ালম সিনেমায় বর্তমানে তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ আয়ের রেকর্ড রয়েছে ‘এল ২ : এম্পুরান’ (২৬৫ কোটি) ও ‘থুডারুম’ (২৩৪ কোটি)-এর দখলে।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর গল্প একটি অসম বয়সের প্রেম ঘিরে। অ্যাশলি আয়ারল্যান্ডে পড়াশোনা শেষে কেরালায় ফিরে আসে। পাশের বাড়ির বিয়ের আয়োজন দেখে তার মনে পুরোনো প্রেম জাস্টিনের কথা। দুই বছর আগে পরিবারের আর্থিক সংকটের কারণে নতুন এলাকায় আসার পর প্রতিবেশী জাস্টিনের সঙ্গে তার পরিচয় হয় এবং সংগীতের প্রতি দুজনের ভালোবাসা তাদের কাছাকাছি আনে।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এ নিভিন পলি ও মমিতা বাউজু

বয়সের বড় ব্যবধান সত্ত্বেও অ্যাশলি ও জাস্টিন প্রেমে জড়িয়ে গোপনে সম্পর্ক শুরু করে, কিন্তু পরিবার ও সমাজের বিরোধিতায় সেই সম্পর্ক ভেঙে যায়। অ্যাশলিকে নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে বিদেশে চলে যেতে উৎসাহিত করে জাস্টিন; এর ফলে দুজন আলাদা হয়ে যায়।

অনেক দিন পর কেরালায় ফিরে জাস্টিনের ভাইয়ের বিয়েতে আবার তাদের দেখা হয়। দুজনেই বুঝতে পারে, কেউই আসলে একে অন্যকে ভুলতে পারেনি। শেষ পর্যন্ত কী হয় তাদের পরিণতি? সেটা জানা যাবে সিনেমার শেষে।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিভিন পলি ও মমিতা বাইজু। বিভিন্ন চরিত্রে আরো আছেন সংগীত প্রতাপ, শ্যাম মোহন, সুরেশ কৃষ্ণ, শ্রীন্দা, বিনয় ফোর্ট প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন খ্যাতিমান অভিনেতা ফাহাদ ফাসিল, দিলেশ পরথান ও স্যাম পুশকার।

মুক্তির পর থেকে প্রতিক্রিয়াও পাচ্ছে দারুণ। আইএমডিবিতে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর রেটিং ৮ দশমিক ৩। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের রিভিউতেও দারুণ প্রশংসা দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

» সবুজ শাক-সবজি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি পুষ্টিগুণ কমে যায়?

» সময়ের আগে পিরিয়ড হতে পারে যেসব কারণে

» ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত

» রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার

» ওমানে অবৈধ বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর

» কেন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরানোর প্রয়োজন নেই চীনের: আল-জাজিরার বিশ্লেষণ

» নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

» আগামীকাল সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» ভারতে থাকা আসামিরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে, হাইকমিশনারকে মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :২৫ কোটি রুপিতে নির্মিত হয়েছিল সিনেমাটি। মুক্তি পায় ২১ আগস্ট। আর মুক্তির মাত্র ২৬ দিনেই গড়েছে ইতিহাস। ভেঙে দিয়েছে মালয়ালম সিনেমার সমস্ত রেকর্ড। বলা হচ্ছে, ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ সিনেমার কথা। গিরিশ এ. ডি. নির্মিত সিনেমাটি এখন মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়ের সিনেমা।সর্বশেষ খবর অনুযায়ী, মুক্তির ২৬ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১০ কোটি রুপিরও বেশি। দুদিন আগেই এটি মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। এতদিন সেই রেকর্ড ছিল কল্যাণী প্রিয়দর্শিনী অভিনীত ‘লোকা চ্যাপ্টার ১ : চন্দ্রা’-এর দখলে। এটি আয় করেছে ৩০২ কোটি রুপি। এটি মুক্তি পেয়েছিল গত বছরের আগস্টে।

মালয়ালম সিনেমায় বর্তমানে তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ আয়ের রেকর্ড রয়েছে ‘এল ২ : এম্পুরান’ (২৬৫ কোটি) ও ‘থুডারুম’ (২৩৪ কোটি)-এর দখলে।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর গল্প একটি অসম বয়সের প্রেম ঘিরে। অ্যাশলি আয়ারল্যান্ডে পড়াশোনা শেষে কেরালায় ফিরে আসে। পাশের বাড়ির বিয়ের আয়োজন দেখে তার মনে পুরোনো প্রেম জাস্টিনের কথা। দুই বছর আগে পরিবারের আর্থিক সংকটের কারণে নতুন এলাকায় আসার পর প্রতিবেশী জাস্টিনের সঙ্গে তার পরিচয় হয় এবং সংগীতের প্রতি দুজনের ভালোবাসা তাদের কাছাকাছি আনে।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এ নিভিন পলি ও মমিতা বাউজু

বয়সের বড় ব্যবধান সত্ত্বেও অ্যাশলি ও জাস্টিন প্রেমে জড়িয়ে গোপনে সম্পর্ক শুরু করে, কিন্তু পরিবার ও সমাজের বিরোধিতায় সেই সম্পর্ক ভেঙে যায়। অ্যাশলিকে নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা ভেবে বিদেশে চলে যেতে উৎসাহিত করে জাস্টিন; এর ফলে দুজন আলাদা হয়ে যায়।

অনেক দিন পর কেরালায় ফিরে জাস্টিনের ভাইয়ের বিয়েতে আবার তাদের দেখা হয়। দুজনেই বুঝতে পারে, কেউই আসলে একে অন্যকে ভুলতে পারেনি। শেষ পর্যন্ত কী হয় তাদের পরিণতি? সেটা জানা যাবে সিনেমার শেষে।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিভিন পলি ও মমিতা বাইজু। বিভিন্ন চরিত্রে আরো আছেন সংগীত প্রতাপ, শ্যাম মোহন, সুরেশ কৃষ্ণ, শ্রীন্দা, বিনয় ফোর্ট প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন খ্যাতিমান অভিনেতা ফাহাদ ফাসিল, দিলেশ পরথান ও স্যাম পুশকার।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এ নিভিন পলি ও মমিতা বাউজু

মুক্তির পর থেকে প্রতিক্রিয়াও পাচ্ছে দারুণ। আইএমডিবিতে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর রেটিং ৮ দশমিক ৩। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের রিভিউতেও দারুণ প্রশংসা দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com