যেভাবে নেগেটিভিটি এড়িয়ে চলেন স্বস্তিকা

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

শোবিজ ডেস্ক : পোশাক, অভিনয়, সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন—বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। কখনো সমালোচনার জবাব দেন, আবার কখনো বিষয়টি এড়িয়ে যান। দীর্ঘ অভিনয়জীবনে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী এবার জানালেন, কীভাবে নেতিবাচক মন্তব্যকে সামলান তিনি।

বর্তমানে ‘দিদি নং ওয়ান’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করছেন স্বস্তিকা। সম্প্রতি অনুষ্ঠানের একটি পর্বে টলিপাড়ার কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথোপকথনের সময় নেগেটিভ কমেন্ট নিয়ে নিজের অভিজ্ঞতা ও পরামর্শের কথা জানান তিনি।

স্বস্তিকার মতে, নেতিবাচক মন্তব্যের সবচেয়ে কার্যকর জবাব হলো তাতে প্রতিক্রিয়া না দেখিয়ে বরং তা মেনে নেওয়া। তিনি বলেন, মানুষ যখন কাউকে খারাপ কথা বলে, তখন তারা মূলত সেই ব্যক্তির প্রতিক্রিয়া দেখতে চায়।

স্বস্তিকার ভাষায়,‘আমি খালি একটাই টিপস দিতে পারি তোমাদের সবাইকে, যে লোকেরা যখন আমাদেরকে খারাপ কথা বলে, তারা চায় আমরা একটু রিঅ্যাক্ট করি। আমায় নিয়ে কেন এটা বলছেন, হ্যাঁ? আপনি কি জানেন আমি কত কাজ করেছি? আপনি কি জানেন আমি কত খেটেছি? তারা চায় আমরাও এই ধরনের প্রতিক্রিয়া দিই।’

এরপরই তিনি যোগ করেন,‘এই সমস্যার সবচেয়ে ভালো ওষুধ হলো, ওরা যাই বলুক সেটাই মেনে নেওয়া। তার পরে আর কিছুই বলার থাকবে না। মেনে নেওয়াই হলো বেস্ট পলিসি। আমায় নিয়ে যা কিছু বলে, আমি সঙ্গে সঙ্গে বলি, হ্যাঁ আমি তো ওটাই।’

নেতিবাচক মন্তব্যের ক্ষেত্রে পাল্টা যুক্তি বা আত্মপক্ষ সমর্থনে না গিয়ে সহমত পোষণ করাকেই সহজ পথ বলে মনে করেন স্বস্তিকা। একইসঙ্গে নিজেকে ‘স্টার’ হিসেবে প্রমাণ করার তাগিদও তাঁর নেই বলে জানান অভিনেত্রী।

নিজের কাজের জায়গা প্রসঙ্গে স্বস্তিকা বলেন, প্রতিদিন যাঁদের সঙ্গে কাজ করেন, তাঁদের কাছেই নিজেকে আলাদা করে তারকা হিসেবে প্রমাণ করার প্রয়োজন নেই। তাঁর কথায়, ‘বাড়ির লোকের সঙ্গে তো আমাদের অনেক কম সময় কাটে। আমারই কাজের জায়গার লোকেদের সামনে আমি কত বড় স্টার, এটা আমার প্রমাণ করার কি দায় আছে ভাই? আমি কী সেটা তো আমার কাজের জায়গার লোকেরাও জানবে, দর্শকরাও জানবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জালে ধরা পড়ল ২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

» সাংবাদিকের বাসায় গুলি, অস্ত্রসহ গ্রেফতার ‌‘ভইরা দে’ গ্রুপের ১ জন গ্রেফতার

» ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

» হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

» ধমনীতে প্লাক জমেছে? জেনে নিন হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর উপায়

» ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

» পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব : শফিকুর রহমান

» মাদরাসা অধ্যক্ষ গুম, সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

» সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত : ২ ছিনতাইকারী গ্রেফতার

» ৮০-১০০ কেজি ওজনের মানুষও ভাসছেন শালুক পাতায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যেভাবে নেগেটিভিটি এড়িয়ে চলেন স্বস্তিকা

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

শোবিজ ডেস্ক : পোশাক, অভিনয়, সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন—বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। কখনো সমালোচনার জবাব দেন, আবার কখনো বিষয়টি এড়িয়ে যান। দীর্ঘ অভিনয়জীবনে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী এবার জানালেন, কীভাবে নেতিবাচক মন্তব্যকে সামলান তিনি।

বর্তমানে ‘দিদি নং ওয়ান’-এর সঞ্চালকের দায়িত্ব পালন করছেন স্বস্তিকা। সম্প্রতি অনুষ্ঠানের একটি পর্বে টলিপাড়ার কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথোপকথনের সময় নেগেটিভ কমেন্ট নিয়ে নিজের অভিজ্ঞতা ও পরামর্শের কথা জানান তিনি।

স্বস্তিকার মতে, নেতিবাচক মন্তব্যের সবচেয়ে কার্যকর জবাব হলো তাতে প্রতিক্রিয়া না দেখিয়ে বরং তা মেনে নেওয়া। তিনি বলেন, মানুষ যখন কাউকে খারাপ কথা বলে, তখন তারা মূলত সেই ব্যক্তির প্রতিক্রিয়া দেখতে চায়।

স্বস্তিকার ভাষায়,‘আমি খালি একটাই টিপস দিতে পারি তোমাদের সবাইকে, যে লোকেরা যখন আমাদেরকে খারাপ কথা বলে, তারা চায় আমরা একটু রিঅ্যাক্ট করি। আমায় নিয়ে কেন এটা বলছেন, হ্যাঁ? আপনি কি জানেন আমি কত কাজ করেছি? আপনি কি জানেন আমি কত খেটেছি? তারা চায় আমরাও এই ধরনের প্রতিক্রিয়া দিই।’

এরপরই তিনি যোগ করেন,‘এই সমস্যার সবচেয়ে ভালো ওষুধ হলো, ওরা যাই বলুক সেটাই মেনে নেওয়া। তার পরে আর কিছুই বলার থাকবে না। মেনে নেওয়াই হলো বেস্ট পলিসি। আমায় নিয়ে যা কিছু বলে, আমি সঙ্গে সঙ্গে বলি, হ্যাঁ আমি তো ওটাই।’

নেতিবাচক মন্তব্যের ক্ষেত্রে পাল্টা যুক্তি বা আত্মপক্ষ সমর্থনে না গিয়ে সহমত পোষণ করাকেই সহজ পথ বলে মনে করেন স্বস্তিকা। একইসঙ্গে নিজেকে ‘স্টার’ হিসেবে প্রমাণ করার তাগিদও তাঁর নেই বলে জানান অভিনেত্রী।

নিজের কাজের জায়গা প্রসঙ্গে স্বস্তিকা বলেন, প্রতিদিন যাঁদের সঙ্গে কাজ করেন, তাঁদের কাছেই নিজেকে আলাদা করে তারকা হিসেবে প্রমাণ করার প্রয়োজন নেই। তাঁর কথায়, ‘বাড়ির লোকের সঙ্গে তো আমাদের অনেক কম সময় কাটে। আমারই কাজের জায়গার লোকেদের সামনে আমি কত বড় স্টার, এটা আমার প্রমাণ করার কি দায় আছে ভাই? আমি কী সেটা তো আমার কাজের জায়গার লোকেরাও জানবে, দর্শকরাও জানবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com