হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, হুতিদের প্রতি এ ধরনের সহায়তা উত্তেজনা বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। খবর আল জাজিরার।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানান। সৌদি আরবের বিরুদ্ধেও হুতিদের হামলা ও সামরিক তৎপরতার কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড, বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা হুতিদের রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসারও আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

জি-৭ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে জোটের নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠক করেন। সূত্র: আল জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই : ডা. জাহেদ

» ডেঙ্গুর ভুল ব্যবস্থাপনা রুখতে ১৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ

» বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত

» চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেফতার

» অপ্রতিম হত্যা মামলায় গ্রেফতার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে

» অগ্নিকাণ্ডে ঢামেকে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

» জুয়েলারি ব্যবসায়ীকে গুলি, স্বর্ণালংকার ছিনতাই

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪ , মামলা ৪৭ টিটি

» ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

» হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, হুতিদের প্রতি এ ধরনের সহায়তা উত্তেজনা বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। খবর আল জাজিরার।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানান। সৌদি আরবের বিরুদ্ধেও হুতিদের হামলা ও সামরিক তৎপরতার কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড, বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা হুতিদের রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসারও আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

জি-৭ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে জোটের নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠক করেন। সূত্র: আল জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com