জাতীয় লিগে ফিরছে কোকাবুরা বল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন মৌসুমের অপেক্ষা ফুরাচ্ছে। আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। নতুন মৌসুমে বলেও আসছে পরিবর্তন। সর্বশেষ কয়েক মৌসুম ডিউক বল ব্যবহারের পর এবার আবার কোকাবুরা বলে ফিরছে জাতীয় লিগ। অর্থাৎ দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে পরিচিত সেই বলেই হবে এবারের মৌসুমের লড়াই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে প্রকাশ করেছে চার দিনের এই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি। সাত রাউন্ডের লড়াইয়ে আট বিভাগীয় দল খেলবে মোট ২৮টি ম্যাচ। এক স্তরের এবারের প্রতিযোগিতায় প্রতিটি দল অন্য সাত দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সাত রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে জাতীয় লিগের চ্যাম্পিয়ন। প্রায় সাত সপ্তাহের লড়াই শেষে আগামী ১৭ নভেম্বর পর্দা নামবে টুর্নামেন্টের।

প্রথম রাউন্ডেই মাঠে নামবে সবগুলো দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে সিলেট ও ময়মনসিংহ। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।

এবার জাতীয় লিগের ম্যাচ হবে দেশের আটটি ভেন্যুতে। মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি ব্যবহার করা হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠ। এর মধ্যে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ।

টুর্নামেন্ট শুরুর আগে আট দলের অধিনায়কদের জন্য থাকছে বিশেষ আয়োজন। আজকের এক অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হবে ব্যাগি ক্যাপ। জাতীয় লিগে নিজ নিজ বিভাগের হয়ে খেলা সাবেক ক্রিকেটাররা অধিনায়কদের হাতে এই ক্যাপ তুলে দেবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারী মাদক কারবারি গ্রেফতার

» জাতীয় লিগে ফিরছে কোকাবুরা বল

» সম্ভাব্য লক্ষ্য ভারত-চীন রুশ তেল কিনলেই ১০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হাতে যাচ্ছে বড় ক্ষমতা

» মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর

» ৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের

» জুলাই শহিদ জুবায়েরের বোনের চিকিৎসা-পরবর্তী খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

» রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি

» গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও

» ২০ কিলোমিটারের মেট্রোতে ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি-প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

» পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতীয় লিগে ফিরছে কোকাবুরা বল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন মৌসুমের অপেক্ষা ফুরাচ্ছে। আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। নতুন মৌসুমে বলেও আসছে পরিবর্তন। সর্বশেষ কয়েক মৌসুম ডিউক বল ব্যবহারের পর এবার আবার কোকাবুরা বলে ফিরছে জাতীয় লিগ। অর্থাৎ দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে পরিচিত সেই বলেই হবে এবারের মৌসুমের লড়াই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে প্রকাশ করেছে চার দিনের এই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি। সাত রাউন্ডের লড়াইয়ে আট বিভাগীয় দল খেলবে মোট ২৮টি ম্যাচ। এক স্তরের এবারের প্রতিযোগিতায় প্রতিটি দল অন্য সাত দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সাত রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই হবে জাতীয় লিগের চ্যাম্পিয়ন। প্রায় সাত সপ্তাহের লড়াই শেষে আগামী ১৭ নভেম্বর পর্দা নামবে টুর্নামেন্টের।

প্রথম রাউন্ডেই মাঠে নামবে সবগুলো দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে ঢাকা। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খেলবে খুলনা ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে সিলেট ও ময়মনসিংহ। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।

এবার জাতীয় লিগের ম্যাচ হবে দেশের আটটি ভেন্যুতে। মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি ব্যবহার করা হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠ। এর মধ্যে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ।

টুর্নামেন্ট শুরুর আগে আট দলের অধিনায়কদের জন্য থাকছে বিশেষ আয়োজন। আজকের এক অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হবে ব্যাগি ক্যাপ। জাতীয় লিগে নিজ নিজ বিভাগের হয়ে খেলা সাবেক ক্রিকেটাররা অধিনায়কদের হাতে এই ক্যাপ তুলে দেবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com