ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গাইবান্ধায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বেবী বেগম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার স্বামী মনু মিয়া পালিয়ে যায়। গ্রেপ্তার বেবী বেগম গাইবান্ধা পৌর শহরের সবুজপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার দুুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌর শহরের সবুজপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনু মিয়া পালিয়ে যায়। পরে বাড়ির শয়ন কক্ষ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বেবী বেগমকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, এ ঘটনায় বেবী বেগম ও মনু মিয়ার গাইবান্ধা সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। বুধবার দুুপুরে আসামি বেবী বেগমকে আদালতে সোপর্দ করা হয়।








