নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ১৬জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, বৈষম্যবিরোধী মামলার আসামি ও মাদকসেবীসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ১৬ জনের মধ্যে মাদকসেবী ৭ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ২ জন, বৈষম্যবিরোধী মামলার আসামি ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আপন খান, মো. ইমরান, খোরশেদ, মোঃ আকবর, মোঃ আফাজ উদ্দিন, জসিম সরকার ও মোঃ তাজুল ইসলাম। নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে বারদী সেনপাড়ার মোঃ শাহ আলম ও পিরোজপুর এলাকার রকিবুল হাসান ইমনকে।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন মোগড়াপাড়া ইউনিয়নের মো. মাসুম ও সোনারগাঁ পৌরসভার ইসলামাইল রহমান রাতিন। এছাড়া বৈষম্যবিরোধী মামলায় মোহাম্মদ রব্বি সীমান্ত গাজী, মনির হোসেন ও আব্দুর রহমান অমি কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যে তাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গোয়ালদী এলাকার মো. উজ্জল মিয়া এবং ভবনাথপুর এলাকার মোঃ আব্দুস ছালাম ওরফে সেন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

» ৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ

» সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব

» পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

» ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

» ৮ মাসে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে ৩৪০ বাংলাদেশিকে

» বদনজর থেকে বেঁচে থাকার দোয়া

» ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

» জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

» আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ১৬জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, বৈষম্যবিরোধী মামলার আসামি ও মাদকসেবীসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ১৬ জনের মধ্যে মাদকসেবী ৭ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ২ জন, বৈষম্যবিরোধী মামলার আসামি ৩ জন এবং ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আপন খান, মো. ইমরান, খোরশেদ, মোঃ আকবর, মোঃ আফাজ উদ্দিন, জসিম সরকার ও মোঃ তাজুল ইসলাম। নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে বারদী সেনপাড়ার মোঃ শাহ আলম ও পিরোজপুর এলাকার রকিবুল হাসান ইমনকে।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন মোগড়াপাড়া ইউনিয়নের মো. মাসুম ও সোনারগাঁ পৌরসভার ইসলামাইল রহমান রাতিন। এছাড়া বৈষম্যবিরোধী মামলায় মোহাম্মদ রব্বি সীমান্ত গাজী, মনির হোসেন ও আব্দুর রহমান অমি কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্যে তাদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গোয়ালদী এলাকার মো. উজ্জল মিয়া এবং ভবনাথপুর এলাকার মোঃ আব্দুস ছালাম ওরফে সেন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com