এশিয়ান গেমস নারী ফুটবল বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এশিয়ান গেমসের নারী ফুটবলে বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের ওসাকায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক যুব ফুটবলে সাফল্যের ইতিহাস থাকা উত্তর কোরিয়া এবারও স্বর্ণপদকের অন্যতম দাবিদার। শক্তিশালী দলটির আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমার্ধেই সাত গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। খবর রয়টার্সের

দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়ার হয়ে আরও গোল করেন জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা স্ট্রাইকার রি সং-আ।

ম্যাচজুড়ে লাল পোশাক পরা কয়েক শ সমর্থক নেচে-গেয়ে উত্তর কোরিয়ার খেলোয়াড়দের উৎসাহ দেন। গত সপ্তাহে দলটি গেমসে অংশ নিতে জাপানে পৌঁছালে পতাকা নেড়ে নারী ও পুরুষ দলকে স্বাগত জানান সমর্থকেরা।

আগামী ১৯ সেপ্টেম্বর নাগোয়া-আইচি আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এবারের এশিয়ান গেমসের। এতে ১৪টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন উত্তর কোরিয়ার শতাধিক ক্রীড়াবিদ।

করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে বিরতিতে থাকার পর ২০২৩ সালে চীনের হ্যাংঝু এশিয়ান গেমস দিয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফেরে উত্তর কোরিয়া। পরে তারা প্যারিস অলিম্পিকেও অংশ নেয়।

আগামী ২১ সেপ্টেম্বর গ্রুপ ‘এফ’-এর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে উত্তর কোরিয়ার নারী দল। আর বুধবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তাদের পুরুষ দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ কাল

» মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ , মামলা ৫০ টিটি

» ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

» যুক্তরাষ্ট্রে দুই মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪২ শতাংশ

» পদ্মায় ৯ দিন ধরে বন্ধ ফেরি চলাচল, দুর্ভোগ চরমে

» আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ছয়জন গ্রেপ্তার

» মুদ্রার উল্টো পিঠ দেখলেন যশ

» বিশ্বকাপের পর তিন প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, শেষবার কি দেখা যাবে মেসিকে?

» এশিয়ান গেমস নারী ফুটবল বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এশিয়ান গেমস নারী ফুটবল বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এশিয়ান গেমসের নারী ফুটবলে বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের ওসাকায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক যুব ফুটবলে সাফল্যের ইতিহাস থাকা উত্তর কোরিয়া এবারও স্বর্ণপদকের অন্যতম দাবিদার। শক্তিশালী দলটির আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমার্ধেই সাত গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। খবর রয়টার্সের

দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়ার হয়ে আরও গোল করেন জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা স্ট্রাইকার রি সং-আ।

ম্যাচজুড়ে লাল পোশাক পরা কয়েক শ সমর্থক নেচে-গেয়ে উত্তর কোরিয়ার খেলোয়াড়দের উৎসাহ দেন। গত সপ্তাহে দলটি গেমসে অংশ নিতে জাপানে পৌঁছালে পতাকা নেড়ে নারী ও পুরুষ দলকে স্বাগত জানান সমর্থকেরা।

আগামী ১৯ সেপ্টেম্বর নাগোয়া-আইচি আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এবারের এশিয়ান গেমসের। এতে ১৪টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন উত্তর কোরিয়ার শতাধিক ক্রীড়াবিদ।

করোনা মহামারির কারণে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে বিরতিতে থাকার পর ২০২৩ সালে চীনের হ্যাংঝু এশিয়ান গেমস দিয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফেরে উত্তর কোরিয়া। পরে তারা প্যারিস অলিম্পিকেও অংশ নেয়।

আগামী ২১ সেপ্টেম্বর গ্রুপ ‘এফ’-এর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে উত্তর কোরিয়ার নারী দল। আর বুধবার চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে তাদের পুরুষ দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com