ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিদ (২২) নামে এক যুবক আহত হয়।

ভুক্তভোগী জানিয়েছেন, ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ আট হাজার টাকা ও মোবাইল নিয়ে গেছে।

সোমবার  রাত সাতটার দিকে কমলাপুর থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। সাজিদ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দড়িয়াবাদ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সাজিদ জানান, ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌছানোর পর, পানি বিক্রেতাসহ দুই হকার তাকে ছাদ থেকে উদ্ধার করে। পরে বিমানবন্দর ফাঁড়ির পুলিশ তাকে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। স্বজন ও বন্ধু বান্ধবদের খবর দিয়ে পুলিশের কনস্টেবল রুবেল সেখান থেকে রাত সাড়ে ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

পুলিশের কনস্টেবল রুবেল জানান, ছিনতাইকারীদের সাথে সাজিদের ধস্তাধস্তি হয়েছিল, তারা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেছে। সাজিদ বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জালে ধরা পড়ল ২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

» সাংবাদিকের বাসায় গুলি, অস্ত্রসহ গ্রেফতার ‌‘ভইরা দে’ গ্রুপের ১ জন গ্রেফতার

» ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

» হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

» ধমনীতে প্লাক জমেছে? জেনে নিন হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর উপায়

» ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

» পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব : শফিকুর রহমান

» মাদরাসা অধ্যক্ষ গুম, সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

» সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত : ২ ছিনতাইকারী গ্রেফতার

» ৮০-১০০ কেজি ওজনের মানুষও ভাসছেন শালুক পাতায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিদ (২২) নামে এক যুবক আহত হয়।

ভুক্তভোগী জানিয়েছেন, ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ আট হাজার টাকা ও মোবাইল নিয়ে গেছে।

সোমবার  রাত সাতটার দিকে কমলাপুর থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। সাজিদ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দড়িয়াবাদ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সাজিদ জানান, ট্রেনটি বিমানবন্দর স্টেশনে পৌছানোর পর, পানি বিক্রেতাসহ দুই হকার তাকে ছাদ থেকে উদ্ধার করে। পরে বিমানবন্দর ফাঁড়ির পুলিশ তাকে দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। স্বজন ও বন্ধু বান্ধবদের খবর দিয়ে পুলিশের কনস্টেবল রুবেল সেখান থেকে রাত সাড়ে ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

পুলিশের কনস্টেবল রুবেল জানান, ছিনতাইকারীদের সাথে সাজিদের ধস্তাধস্তি হয়েছিল, তারা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেছে। সাজিদ বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com