ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুক পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য সরাসরি বিজ্ঞাপন দেওয়ার পুরোনো সুবিধাটি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীর ফেসবুক অ্যাডস ম্যানেজারে ‘পেজ লাইকস’ (Page Likes) পারফরম্যান্স গোল দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না। এর পরিবর্তে এখন ‘ম্যাক্সিমাইজ নাম্বার অব ফেসবুক পেজ ভিজিটস’ (Maximize number of Facebook Page visits) নামের নতুন পারফরম্যান্স গোল দেখানো হচ্ছে।

তবে ফেসবুক বা এর মূল প্রতিষ্ঠান মেটা আনুষ্ঠানিকভাবে এই সুবিধা বন্ধ করার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি। ফলে এটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, নাকি ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে কিংবা কোনো কারিগরি ত্রুটির কারণে এমনটি হচ্ছে—তা এখনো স্পষ্ট নয়। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল বিপণনকর্মীরা আলোচনা শুরু করেছেন।

বিজ্ঞাপনদাতাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিপণনকর্মী জানিয়েছেন, তাদের অ্যাকাউন্টে ‘পেজ লাইকস’ অপশনটি আর কাজ করছে না। আবার কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তাদের ক্ষেত্রে পুরোনো সুবিধাটি এখনও সচল রয়েছে। ফলে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

নতুন পদ্ধতির কার্যকারিতা

ফেসবুক অ্যাডস ম্যানেজারে নতুন বিজ্ঞাপন তৈরির সময় আগে পেজের লাইক বাড়ানোর জন্য যে পারফরম্যান্স গোল নির্বাচন করা যেত, তার পরিবর্তে এখন অনেক অ্যাকাউন্টে পেজ ভিজিট বাড়ানোর অপশনটি দেখানো হচ্ছে। অর্থাৎ, বিজ্ঞাপনটি সরাসরি লাইক নেওয়ার বদলে ব্যবহারকারীকে ফেসবুক পেজে ভিজিট করাতে কাজ করবে। এরপর পেজের কনটেন্ট পছন্দ হলে ব্যবহারকারীরা নিজেরাই পেজটি অনুসরণ বা লাইক করতে পারবেন। একইভাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রোফাইল ভিজিট বাড়ানোর গোল ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।

ডিজিটাল বিপণনকর্মীদের জন্য করণীয়

মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না আসলেও ডিজিটাল বিপণনকর্মীদের জন্য এই পরিবর্তন কৌশলগত প্রভাব ফেলতে পারে। তাই পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর পুরোনো কৌশলে পরিবর্তন এনে মানসম্মত কনটেন্ট তৈরি, পোস্টে এনগেজমেন্ট বাড়ানো এবং সম্ভাব্য গ্রাহকদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। এছাড়া পেজের পোস্টে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেলে ব্যবহারকারীদের পেজটি অনুসরণ করার জন্য আমন্ত্রণ পাঠানো এবং ব্যবসার উদ্দেশ্য অনুযায়ী লিড সংগ্রহ বা ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর লক্ষ্যমাত্রা ব্যবহার করা যেতে পারে। সূএ :   ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সবুজ শাক-সবজি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি পুষ্টিগুণ কমে যায়?

» সময়ের আগে পিরিয়ড হতে পারে যেসব কারণে

» ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত

» রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার

» ওমানে অবৈধ বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর

» কেন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরানোর প্রয়োজন নেই চীনের: আল-জাজিরার বিশ্লেষণ

» নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

» আগামীকাল সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» ভারতে থাকা আসামিরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে, হাইকমিশনারকে মাহদী আমিন

» এসবি প্রধানের দায়িত্ব পেলেন কামরুল আহসান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

ছবি সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুক পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য সরাসরি বিজ্ঞাপন দেওয়ার পুরোনো সুবিধাটি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীর ফেসবুক অ্যাডস ম্যানেজারে ‘পেজ লাইকস’ (Page Likes) পারফরম্যান্স গোল দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না। এর পরিবর্তে এখন ‘ম্যাক্সিমাইজ নাম্বার অব ফেসবুক পেজ ভিজিটস’ (Maximize number of Facebook Page visits) নামের নতুন পারফরম্যান্স গোল দেখানো হচ্ছে।

তবে ফেসবুক বা এর মূল প্রতিষ্ঠান মেটা আনুষ্ঠানিকভাবে এই সুবিধা বন্ধ করার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি। ফলে এটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, নাকি ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে কিংবা কোনো কারিগরি ত্রুটির কারণে এমনটি হচ্ছে—তা এখনো স্পষ্ট নয়। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল বিপণনকর্মীরা আলোচনা শুরু করেছেন।

বিজ্ঞাপনদাতাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিপণনকর্মী জানিয়েছেন, তাদের অ্যাকাউন্টে ‘পেজ লাইকস’ অপশনটি আর কাজ করছে না। আবার কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তাদের ক্ষেত্রে পুরোনো সুবিধাটি এখনও সচল রয়েছে। ফলে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

নতুন পদ্ধতির কার্যকারিতা

ফেসবুক অ্যাডস ম্যানেজারে নতুন বিজ্ঞাপন তৈরির সময় আগে পেজের লাইক বাড়ানোর জন্য যে পারফরম্যান্স গোল নির্বাচন করা যেত, তার পরিবর্তে এখন অনেক অ্যাকাউন্টে পেজ ভিজিট বাড়ানোর অপশনটি দেখানো হচ্ছে। অর্থাৎ, বিজ্ঞাপনটি সরাসরি লাইক নেওয়ার বদলে ব্যবহারকারীকে ফেসবুক পেজে ভিজিট করাতে কাজ করবে। এরপর পেজের কনটেন্ট পছন্দ হলে ব্যবহারকারীরা নিজেরাই পেজটি অনুসরণ বা লাইক করতে পারবেন। একইভাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রোফাইল ভিজিট বাড়ানোর গোল ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।

ডিজিটাল বিপণনকর্মীদের জন্য করণীয়

মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না আসলেও ডিজিটাল বিপণনকর্মীদের জন্য এই পরিবর্তন কৌশলগত প্রভাব ফেলতে পারে। তাই পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর পুরোনো কৌশলে পরিবর্তন এনে মানসম্মত কনটেন্ট তৈরি, পোস্টে এনগেজমেন্ট বাড়ানো এবং সম্ভাব্য গ্রাহকদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। এছাড়া পেজের পোস্টে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেলে ব্যবহারকারীদের পেজটি অনুসরণ করার জন্য আমন্ত্রণ পাঠানো এবং ব্যবসার উদ্দেশ্য অনুযায়ী লিড সংগ্রহ বা ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর লক্ষ্যমাত্রা ব্যবহার করা যেতে পারে। সূএ :   ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com