বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী রেমিট্যান্স

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬: ২০২৬ সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আসা বৈদেশিক রেমিট্যান্স ২.৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে ব্যাংকটি ২০২৫ সালে অর্জিত ২.২ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড অতিক্রম করেছে।

ব্র্যাক ব্যাংক ২০২৬ সালের শেষ নাগাদ ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত পাঁচ বছরের ধারাবাহিক প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে ব্যাংকটি এ লক্ষ্য অর্জনে কাজ করছে।

আন্তর্জাতিক পার্টনারশিপ বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা এবং প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ এই প্রবৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মতো প্রধান রেমিট্যান্স করিডোরগুলোর এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে ব্র্যাক ব্যাংক একটি শক্তিশালী গ্লোবাল নেটওয়ার্ক গড়ে তুলেছে।

ব্যাংকটির অ্যাডভান্সড হোস্ট-টু-হোস্ট টেকনোলজি ইন্টিগ্রেশন এবং আন্তর্জাতিক পার্টনারদের সাথে এপিআইকানেক্টিভিটি ক্রস-বর্ডার অর্থ স্থানান্তর আরওদ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলেছে। দেশজুড়ে ব্যাংকটির বিস্তৃত শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক গ্রামীণ এলাকাসহ সব অঞ্চলের রেমিট্যান্স সুবিধাভোগীদের কাছে এই সেবা খুব সহজেই পৌঁছে দিচ্ছে।
অর্থপ্রেরণ সেবার পাশাপাশি অনাবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের বৃহত্তর আর্থিক চাহিদা পূরণেও ব্র্যাক ব্যাংক সেবার পরিসর বাড়িয়েছে। তাদের জন্য রয়েছে ‘প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট’, ‘প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’, ‘তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’ এবং অফশোর ব্যাংকিং ইউনিট সেবা।

প্রবাসীরা ব্যাংকটিরডিজিটাল ই-কেওয়াইসি (eKYC) প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশ থেকেই অ্যাকাউন্ট খুলতে পারছেন এবং ‘আস্থা’অ্যাপ ব্যবহার করে ফান্ড ট্রান্সফার, বিল পরিশোধ, ডিপিএস ও এফডিআর খোলাসহ প্রয়োজনীয় ব্যাংকিং সেবা উপভোগ করতে পারছেন।এসব সেবার মাধ্যমে প্রবাসীরা বিদেশে থেকেও দেশে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে পারছেন। একই সঙ্গে তাদের পরিবার আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় রেমিট্যান্সের অর্থ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা গড়ে তোলার সুযোগ পাচ্ছে।

এছাড়াওব্যাংকটি রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগের জন্য ‘উঠান বৈঠক’-এর আয়োজন করে আসছে, যা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো এবং ব্যাংকিং সেবা সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করছে।

ব্র্যাক ব্যাংকের এমন মাইলফলক নিয়ে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বছরের প্রথম নয় মাসের ২.৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স সংগ্রহ ব্র্যাক ব্যাংকের প্রতি প্রবাসী ও আন্তর্জাতিক পার্টনারদের আস্থার প্রতিফলন। আমাদের লক্ষ্য হলো রেমিট্যান্সযোদ্ধাদের বিশেষ ও কার্যকর ব্যাংকিং সেবা প্রদান করা, যাতে তারা দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য বাংলাদেশে তাদের অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন।”
তিনি আরও বলেন, “প্রবাসী এবং তাদের পরিবারের জন্য রেমিট্যান্স পাঠানো আরও দ্রুত, নিরাপদ ও সহজ করতে আমরা প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক কৌশলগত পার্টনারশিপের ক্ষেত্রে বিনিয়োগ অব্যাহত রাখব।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

» ইসলামপুরে উপজেলা ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী রেমিট্যান্স

» জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে

» ইসলামপুরে আগুনে পুড়ে পাঁচ দোকান ভস্মিভূত,২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

» ভয়েস কলে আনলিমিটেড ইন্টারনেট দেবে বাংলালিংক

» হাতীবান্ধায় আনসার-ভিডিপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ

» আদাবরে পুলিশের গুলিতে দুজন আহত, ধারালো অস্ত্রসহ ৪জন গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২ , মামলা ২৯টি

» হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে সংকট কাটছে না, সর্বাত্মক ধর্মঘটের ডাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী রেমিট্যান্স

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬: ২০২৬ সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আসা বৈদেশিক রেমিট্যান্স ২.৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে ব্যাংকটি ২০২৫ সালে অর্জিত ২.২ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড অতিক্রম করেছে।

ব্র্যাক ব্যাংক ২০২৬ সালের শেষ নাগাদ ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত পাঁচ বছরের ধারাবাহিক প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে ব্যাংকটি এ লক্ষ্য অর্জনে কাজ করছে।

আন্তর্জাতিক পার্টনারশিপ বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা এবং প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ এই প্রবৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মতো প্রধান রেমিট্যান্স করিডোরগুলোর এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে ব্র্যাক ব্যাংক একটি শক্তিশালী গ্লোবাল নেটওয়ার্ক গড়ে তুলেছে।

ব্যাংকটির অ্যাডভান্সড হোস্ট-টু-হোস্ট টেকনোলজি ইন্টিগ্রেশন এবং আন্তর্জাতিক পার্টনারদের সাথে এপিআইকানেক্টিভিটি ক্রস-বর্ডার অর্থ স্থানান্তর আরওদ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলেছে। দেশজুড়ে ব্যাংকটির বিস্তৃত শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক গ্রামীণ এলাকাসহ সব অঞ্চলের রেমিট্যান্স সুবিধাভোগীদের কাছে এই সেবা খুব সহজেই পৌঁছে দিচ্ছে।
অর্থপ্রেরণ সেবার পাশাপাশি অনাবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের বৃহত্তর আর্থিক চাহিদা পূরণেও ব্র্যাক ব্যাংক সেবার পরিসর বাড়িয়েছে। তাদের জন্য রয়েছে ‘প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট’, ‘প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’, ‘তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’ এবং অফশোর ব্যাংকিং ইউনিট সেবা।

প্রবাসীরা ব্যাংকটিরডিজিটাল ই-কেওয়াইসি (eKYC) প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশ থেকেই অ্যাকাউন্ট খুলতে পারছেন এবং ‘আস্থা’অ্যাপ ব্যবহার করে ফান্ড ট্রান্সফার, বিল পরিশোধ, ডিপিএস ও এফডিআর খোলাসহ প্রয়োজনীয় ব্যাংকিং সেবা উপভোগ করতে পারছেন।এসব সেবার মাধ্যমে প্রবাসীরা বিদেশে থেকেও দেশে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে পারছেন। একই সঙ্গে তাদের পরিবার আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় রেমিট্যান্সের অর্থ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা গড়ে তোলার সুযোগ পাচ্ছে।

এছাড়াওব্যাংকটি রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগের জন্য ‘উঠান বৈঠক’-এর আয়োজন করে আসছে, যা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো এবং ব্যাংকিং সেবা সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করছে।

ব্র্যাক ব্যাংকের এমন মাইলফলক নিয়ে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বছরের প্রথম নয় মাসের ২.৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স সংগ্রহ ব্র্যাক ব্যাংকের প্রতি প্রবাসী ও আন্তর্জাতিক পার্টনারদের আস্থার প্রতিফলন। আমাদের লক্ষ্য হলো রেমিট্যান্সযোদ্ধাদের বিশেষ ও কার্যকর ব্যাংকিং সেবা প্রদান করা, যাতে তারা দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার জন্য বাংলাদেশে তাদের অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন।”
তিনি আরও বলেন, “প্রবাসী এবং তাদের পরিবারের জন্য রেমিট্যান্স পাঠানো আরও দ্রুত, নিরাপদ ও সহজ করতে আমরা প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক কৌশলগত পার্টনারশিপের ক্ষেত্রে বিনিয়োগ অব্যাহত রাখব।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com