এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক

ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬: ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘এসএমই সলিউশন ক্লিনিক’
নামে একটি বিশেষ পরামর্শ কেন্দ্র চালু করেছে ব্র্যাক ব্যাংক।

এই ক্লিনিকে উদ্যোক্তারা আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান পরামর্শ নিতে
পারবেন।

ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২২ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই
ক্লিনিক। প্রতিদিনের সেশন সাজানো হয়েছে বিশেষ বিশেষ থিমে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট, বিজনেস স্ট্র্যাটেজিস্ট এবং ব্র্যাক ব্যাংকের এসএমই বিশেষজ্ঞরা সেশনগুলো পরিচালনা করবেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন প্রতি বছর দেশের সবচেয়ে বড় এই এসএমই পণ্য প্রদর্শনীর আয়োজন করে আসছে।

সাত দিনের এই কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে একটি সহনশীল এসএমই ইকোসিস্টেম
গড়ে তুলতে চায় ব্র্যাক ব্যাংক। সম্ভাবনাময়, উদীয়মান কিংবা প্রতিষ্ঠিত, সব পর্যায়ের উদ্যোক্তাই এখানে
ব্যবসা সম্প্রসারণের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পাবেন। মেলায় আসা দর্শনার্থীদের প্রয়োজন অনুযায়ী
পরামর্শ নিতে ক্লিনিকটিতে আসার আমন্ত্রণ জানিয়েছে ব্যাংকটি।

২২ নভেম্বর মেলার প্রথম দিনে উদ্যোক্তারা ‘উদ্যোগ প্রোগ্রাম’-এ আবেদনের প্রক্রিয়া ও যোগ্যতা
সম্পর্কে দিকনির্দেশনা পাবেন। আর্থিক অবস্থা, পরিচালনার অভিজ্ঞতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মানদণ্ডের
ভিত্তিতে প্রতিটি ব্যবসার যোগ্যতা মূল্যায়ন করবেন ব্র্যাক ব্যাংকের বিশেষজ্ঞ ফাইয়াজ কবির। একই দিনে
উদ্যোক্তা নেতৃত্ব বিষয়ে একটি সেশন পরিচালনা করবেন বিডিওএসএন-এর সভাপতি মুনির হাসান। দৈনন্দিন
ব্যবসায়িক চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে সুসংগঠিত সিদ্ধান্ত গ্রহণের কাঠামো তৈরি
করতে তিনি উদ্যোক্তাদের সহায়তা করবেন।

২৩ নভেম্বর দিনভর ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং ও অনলাইন বিক্রি বিষয়ে উদ্যোক্তাদের প্রশ্নের
উত্তর দেবেন গেট লেভের্জ (Get Levrg) এসইও লিড ও প্রজেক্ট ম্যানেজার ফারজানা আক্তার কেয়া।
২৪ নভেম্বর ক্লিনিক ট্রেড ফাইন্যান্স, লেটার অব ক্রেডিটের (এলসি) প্রয়োজনীয়তা এবং রপ্তানি
লজিস্টিকস নিয়ে আলোচনা হবে। এক্সপোর্ট সেবার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হুসাইন
রপ্তানি প্রক্রিয়া, এলসির শর্তাবলি, সোর্সিং, লজিস্টিকস ও কাস্টমস সংক্রান্ত বিষয়গুলো উদ্যোক্তাদের
কাছে ব্যাখ্যা করবেন।

সংবাদ বিজ্ঞপ্তি
২৫ নভেম্বর ব্যবসায়িক পরিকল্পনা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রসেস অটোমেশন ও
বিনিয়োগ প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন বিডিপ্রেনিউরের প্রতিষ্ঠাতা ও লিড কনসালট্যান্ট মো. সাজ্জাত
হোসেন।

২৬ নভেম্বর কাজ৩৬০-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরাজিনা ইসলাম ব্যবসা
ব্যবস্থাপনায় এআই ও ডিজিটাল টুলের ব্যবহার উদ্যোক্তাদের হাতে-কলমে দেখাবেন। একই দিনে ‘নারী
উদ্যোক্তা দিবস’-এর নেতৃত্ব দেবেন ব্র্যাক ব্যাংকের বিশেষজ্ঞ গোলাপী আক্তার।

২৭ নভেম্বর ব্যাংকাস্যুরেন্স ও এসএমই ক্রেডিট প্রোটেকশন নিয়ে আলোচনা করবেন ব্র্যাক ব্যাংকের হেড
অব ব্যাংকাস্যুরেন্স বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাহবুব হোসেন। পাশাপাশি আইনি কাগজপত্র, কর,
ভ্যাট ও মেধাস্বত্ব বিষয়ে উদ্যোক্তাদের প্রশ্নের উত্তর দেবেন শাহীন’স হেল্প লাইনের প্রতিষ্ঠাতা ও লিড
কনসালট্যান্ট মো. আমিনুল ইসলাম।

২৮ নভেম্বর শেষ দিনে গ্রোথ হ্যাকিং, উদ্ভাবন ও ইকোসিস্টেমের গতিপ্রকৃতি নিয়ে একটি সেশনের মাধ্যমে
ক্লিনিকের সমাপ্তি টানবেন মুনির হাসান।

ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন
বলেন, “আমরা চাই প্রত্যেক উদ্যোক্তা প্রশ্ন নিয়ে মেলায় আসুন, আর সমাধান নিয়ে ফিরে যান। আমাদের
লক্ষ্য খুব সহজ: টেকসই প্রবৃদ্ধির জন্য এসএমই উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান, টুলস ও আত্মবিশ্বাস
জোগানো। এসএমই সলিউশন ক্লিনিক এই খাতের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» লীগ রুখতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত: শিবির সভাপতি

» অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির

» দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

» ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» গোপালগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন আইজিপি

» ‘প্রধানমন্ত্রীর কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়, গণমানুষের সমর্থন’: মাহদী আমিন

» সরকার ব্যর্থ হলে ফ্যাসিবাদ ঠেকাবে ১১ দলীয় ঐক্য: মামুনুল হক

» আ.লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: জামায়াত নেতা আজহারুল

» যারা আ. লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: ডিএসসিসি প্রশাসক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক

ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬: ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘এসএমই সলিউশন ক্লিনিক’
নামে একটি বিশেষ পরামর্শ কেন্দ্র চালু করেছে ব্র্যাক ব্যাংক।

এই ক্লিনিকে উদ্যোক্তারা আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান পরামর্শ নিতে
পারবেন।

ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২২ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই
ক্লিনিক। প্রতিদিনের সেশন সাজানো হয়েছে বিশেষ বিশেষ থিমে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট, বিজনেস স্ট্র্যাটেজিস্ট এবং ব্র্যাক ব্যাংকের এসএমই বিশেষজ্ঞরা সেশনগুলো পরিচালনা করবেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন প্রতি বছর দেশের সবচেয়ে বড় এই এসএমই পণ্য প্রদর্শনীর আয়োজন করে আসছে।

সাত দিনের এই কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে একটি সহনশীল এসএমই ইকোসিস্টেম
গড়ে তুলতে চায় ব্র্যাক ব্যাংক। সম্ভাবনাময়, উদীয়মান কিংবা প্রতিষ্ঠিত, সব পর্যায়ের উদ্যোক্তাই এখানে
ব্যবসা সম্প্রসারণের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পাবেন। মেলায় আসা দর্শনার্থীদের প্রয়োজন অনুযায়ী
পরামর্শ নিতে ক্লিনিকটিতে আসার আমন্ত্রণ জানিয়েছে ব্যাংকটি।

২২ নভেম্বর মেলার প্রথম দিনে উদ্যোক্তারা ‘উদ্যোগ প্রোগ্রাম’-এ আবেদনের প্রক্রিয়া ও যোগ্যতা
সম্পর্কে দিকনির্দেশনা পাবেন। আর্থিক অবস্থা, পরিচালনার অভিজ্ঞতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মানদণ্ডের
ভিত্তিতে প্রতিটি ব্যবসার যোগ্যতা মূল্যায়ন করবেন ব্র্যাক ব্যাংকের বিশেষজ্ঞ ফাইয়াজ কবির। একই দিনে
উদ্যোক্তা নেতৃত্ব বিষয়ে একটি সেশন পরিচালনা করবেন বিডিওএসএন-এর সভাপতি মুনির হাসান। দৈনন্দিন
ব্যবসায়িক চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে সুসংগঠিত সিদ্ধান্ত গ্রহণের কাঠামো তৈরি
করতে তিনি উদ্যোক্তাদের সহায়তা করবেন।

২৩ নভেম্বর দিনভর ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং ও অনলাইন বিক্রি বিষয়ে উদ্যোক্তাদের প্রশ্নের
উত্তর দেবেন গেট লেভের্জ (Get Levrg) এসইও লিড ও প্রজেক্ট ম্যানেজার ফারজানা আক্তার কেয়া।
২৪ নভেম্বর ক্লিনিক ট্রেড ফাইন্যান্স, লেটার অব ক্রেডিটের (এলসি) প্রয়োজনীয়তা এবং রপ্তানি
লজিস্টিকস নিয়ে আলোচনা হবে। এক্সপোর্ট সেবার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হুসাইন
রপ্তানি প্রক্রিয়া, এলসির শর্তাবলি, সোর্সিং, লজিস্টিকস ও কাস্টমস সংক্রান্ত বিষয়গুলো উদ্যোক্তাদের
কাছে ব্যাখ্যা করবেন।

সংবাদ বিজ্ঞপ্তি
২৫ নভেম্বর ব্যবসায়িক পরিকল্পনা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রসেস অটোমেশন ও
বিনিয়োগ প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন বিডিপ্রেনিউরের প্রতিষ্ঠাতা ও লিড কনসালট্যান্ট মো. সাজ্জাত
হোসেন।

২৬ নভেম্বর কাজ৩৬০-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরাজিনা ইসলাম ব্যবসা
ব্যবস্থাপনায় এআই ও ডিজিটাল টুলের ব্যবহার উদ্যোক্তাদের হাতে-কলমে দেখাবেন। একই দিনে ‘নারী
উদ্যোক্তা দিবস’-এর নেতৃত্ব দেবেন ব্র্যাক ব্যাংকের বিশেষজ্ঞ গোলাপী আক্তার।

২৭ নভেম্বর ব্যাংকাস্যুরেন্স ও এসএমই ক্রেডিট প্রোটেকশন নিয়ে আলোচনা করবেন ব্র্যাক ব্যাংকের হেড
অব ব্যাংকাস্যুরেন্স বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাহবুব হোসেন। পাশাপাশি আইনি কাগজপত্র, কর,
ভ্যাট ও মেধাস্বত্ব বিষয়ে উদ্যোক্তাদের প্রশ্নের উত্তর দেবেন শাহীন’স হেল্প লাইনের প্রতিষ্ঠাতা ও লিড
কনসালট্যান্ট মো. আমিনুল ইসলাম।

২৮ নভেম্বর শেষ দিনে গ্রোথ হ্যাকিং, উদ্ভাবন ও ইকোসিস্টেমের গতিপ্রকৃতি নিয়ে একটি সেশনের মাধ্যমে
ক্লিনিকের সমাপ্তি টানবেন মুনির হাসান।

ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন
বলেন, “আমরা চাই প্রত্যেক উদ্যোক্তা প্রশ্ন নিয়ে মেলায় আসুন, আর সমাধান নিয়ে ফিরে যান। আমাদের
লক্ষ্য খুব সহজ: টেকসই প্রবৃদ্ধির জন্য এসএমই উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান, টুলস ও আত্মবিশ্বাস
জোগানো। এসএমই সলিউশন ক্লিনিক এই খাতের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com