গোপালগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন আইজিপি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেছেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ দায়িত্ব পালন করবে। শুক্রবার পর্যন্ত জেলার পরিস্থিতি ভালো রয়েছে এবং আগামী দিনগুলোতেও তা স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

থানায় অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে মো. আলী হোসেন ফকির বলেন, ‘এই থানাগুলো আপনাদেরই জন্য। আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কীভাবে? দেশে যদি আইন না থাকে, আপনারা সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কাজ করতে পারবে না। যদি মনে করেন এখানে পুলিশ থাকবে না, তাহলে আপনারাই আপনাদের আইনশৃঙ্খলা পরিচালনা করেন।’

এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও খোঁজখবর নেন। পরে সফরের অংশ হিসেবে মুকসুদপুরে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন এবং গোপালগঞ্জ পুলিশ লাইন পরিদর্শনে যান।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রোববার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনব্যাপী সহিংসতা, হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই দিন দুটি থানাসহ সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ছাড়া পুলিশের গাড়িতে হামলা, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার পাশাপাশি টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই সময়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়ি, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকেও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।

টানা কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় ওষুধ ও খাবারের দোকান ছাড়া অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» লীগ রুখতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত: শিবির সভাপতি

» অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির

» দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

» ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» গোপালগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন আইজিপি

» ‘প্রধানমন্ত্রীর কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়, গণমানুষের সমর্থন’: মাহদী আমিন

» সরকার ব্যর্থ হলে ফ্যাসিবাদ ঠেকাবে ১১ দলীয় ঐক্য: মামুনুল হক

» আ.লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: জামায়াত নেতা আজহারুল

» যারা আ. লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: ডিএসসিসি প্রশাসক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন আইজিপি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেছেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ দায়িত্ব পালন করবে। শুক্রবার পর্যন্ত জেলার পরিস্থিতি ভালো রয়েছে এবং আগামী দিনগুলোতেও তা স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

থানায় অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে মো. আলী হোসেন ফকির বলেন, ‘এই থানাগুলো আপনাদেরই জন্য। আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কীভাবে? দেশে যদি আইন না থাকে, আপনারা সহযোগিতা না করেন, তাহলে পুলিশ কাজ করতে পারবে না। যদি মনে করেন এখানে পুলিশ থাকবে না, তাহলে আপনারাই আপনাদের আইনশৃঙ্খলা পরিচালনা করেন।’

এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও খোঁজখবর নেন। পরে সফরের অংশ হিসেবে মুকসুদপুরে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন এবং গোপালগঞ্জ পুলিশ লাইন পরিদর্শনে যান।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রোববার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনব্যাপী সহিংসতা, হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ওই দিন দুটি থানাসহ সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ছাড়া পুলিশের গাড়িতে হামলা, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার পাশাপাশি টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই সময়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়ি, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকেও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।

টানা কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় ওষুধ ও খাবারের দোকান ছাড়া অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com