ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ সুবিধা

ঢাকা, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৬: প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের সন্তান এবং পরিবারের সদস্যদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তা করতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘পাই ইন্টারন্যাশনাল এডুকেশন’-এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা পাই ইন্টারন্যাশনাল এডুকেশনের বিভিন্ন প্রোগ্রামে ০% পর্যন্ত ডিসকাউন্ট এবং কমপ্লিমেন্টারি সেবা উপভোগ করবেন। গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের জন্য উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ সেবা আরও সহজলভ্য ও সুবিধাজনক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্ট মেহরুবা রেজা, প্রিমিয়াম ব্যাংকিংয়ের হেড অব প্রপোজিশন অ্যান্ড পোর্টফোলিও আরমীন আহমেদ, তারা ও আগামী-এর সিনিয়র ম্যানেজার নাতাশা কাদের এবং প্রিমিয়াম ব্যাংকিংয়ের ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স অ্যান্ড এনগেজমেন্টের সিনিয়র ম্যানেজার এহসান সামাদ।
পাই ইন্টারন্যাশনাল এডুকেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর আসাদ ইকবাল এবং হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স ওসামা শাহাব।

এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংকে প্রিমিয়াম ব্যাংকিং এবং ‘আগামী’ সেবাসমূহ এমনভাবে সাজানো হয়েছে, যেন তা কেবল আর্থিক সেবার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে গ্রাহক ও তাদের পরিবারের জীবনে বাড়তি সুবিধা যুক্ত করতে পারে। পাই ইন্টারন্যাশনাল
এডুকেশনের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের যাত্রায় বিশেষ সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চাই।”

পাই ইন্টারন্যাশনাল এডুকেশনের ফাউন্ডার অ্যান্ড সিইও মোহাম্মদ ওয়াকি বলেন, “আমরা বিশ্বাস করি, নির্ভরযোগ্য দিকনির্দেশনা এবং মানসম্মত প্রস্তুতি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্র্যাক ব্যাংকের সাথে এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা আরও বেশি পরিবারকে বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা করতে পারব বলে আশাবাদী।”

এই উদ্যোগটি কৌশলগত অংশীদারিত্ব এবং বিশেষায়িত সেবার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। জীবনের প্রতিটি ধাপে গ্রাহক ও তাদের পরিবারের একজন বিশ্বস্ত আর্থিক অংশীদার হয়ে ওঠার ব্যাপারে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ : এনসিপি নেতা আখতার

» শুধু দলীয় শক্তি দিয়ে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

» নিষিদ্ধ আ. লীগের নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ কচুকাটা করবে: হাসনাত

» আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়: সারজিস আলম

» ডার্টি বোমা আসলে কী, এটি কতটা বিপজ্জনক?

» পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত

» মোটরযান চালকদের আল্টিমেটাম দিল ডিএমপি

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

» মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

» টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ সুবিধা

ঢাকা, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৬: প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের সন্তান এবং পরিবারের সদস্যদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তা করতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘পাই ইন্টারন্যাশনাল এডুকেশন’-এর সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা পাই ইন্টারন্যাশনাল এডুকেশনের বিভিন্ন প্রোগ্রামে ০% পর্যন্ত ডিসকাউন্ট এবং কমপ্লিমেন্টারি সেবা উপভোগ করবেন। গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের জন্য উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ সেবা আরও সহজলভ্য ও সুবিধাজনক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্ট মেহরুবা রেজা, প্রিমিয়াম ব্যাংকিংয়ের হেড অব প্রপোজিশন অ্যান্ড পোর্টফোলিও আরমীন আহমেদ, তারা ও আগামী-এর সিনিয়র ম্যানেজার নাতাশা কাদের এবং প্রিমিয়াম ব্যাংকিংয়ের ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স অ্যান্ড এনগেজমেন্টের সিনিয়র ম্যানেজার এহসান সামাদ।
পাই ইন্টারন্যাশনাল এডুকেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর আসাদ ইকবাল এবং হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স ওসামা শাহাব।

এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংকে প্রিমিয়াম ব্যাংকিং এবং ‘আগামী’ সেবাসমূহ এমনভাবে সাজানো হয়েছে, যেন তা কেবল আর্থিক সেবার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে গ্রাহক ও তাদের পরিবারের জীবনে বাড়তি সুবিধা যুক্ত করতে পারে। পাই ইন্টারন্যাশনাল
এডুকেশনের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের যাত্রায় বিশেষ সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চাই।”

পাই ইন্টারন্যাশনাল এডুকেশনের ফাউন্ডার অ্যান্ড সিইও মোহাম্মদ ওয়াকি বলেন, “আমরা বিশ্বাস করি, নির্ভরযোগ্য দিকনির্দেশনা এবং মানসম্মত প্রস্তুতি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্র্যাক ব্যাংকের সাথে এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা আরও বেশি পরিবারকে বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা করতে পারব বলে আশাবাদী।”

এই উদ্যোগটি কৌশলগত অংশীদারিত্ব এবং বিশেষায়িত সেবার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। জীবনের প্রতিটি ধাপে গ্রাহক ও তাদের পরিবারের একজন বিশ্বস্ত আর্থিক অংশীদার হয়ে ওঠার ব্যাপারে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com