মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে লাল-সবুজের দল মুখোমুখি হবে শক্তিশালী মালয়েশিয়ার। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দুই দলের সর্বশেষ ১০ দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে, আর সাতটিতে হারতে হয়েছে বাংলাদেশকে।

দীর্ঘ চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপের বাছাইপর্বে কুয়ালালামপুরে দুই দলের দেখা হয়েছিল। ওই ম্যাচে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

তবে এবার নতুন প্রতিযোগিতা ও নতুন দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত শোম ও ফারহান আলিদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে দলটি আগের চেয়ে ভিন্নভাবে লড়াই করার প্রত্যাশা করছে।

জাকার্তার ঐতিহাসিক মাঠে আজকের ম্যাচে পুরোনো পরিসংখ্যান পেছনে ফেলে ভালো শুরুর লক্ষ্য থাকবে জামাল ভূঁইয়াদের। বাংলাদেশি দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ম্যাচ: বাংলাদেশ বনাম মালয়েশিয়া
ভেন্যু: গেলোরা বুং কর্ন স্টেডিয়াম, জাকার্তা, ইন্দোনেশিয়া
সময়: বাংলাদেশ সময় বেলা ৩টা
সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

» সেই সত্যটিই মনে করিয়ে দেয়

» কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

» বরিশালে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৬

» ৯০ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ২

» ৯৫টি অটোরিকশার ব্যাটারিসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

» বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ জন গ্রেফতার

» স্বর্ণের বারসহ দুইজন আটক

» বেলুচিস্তান সীমান্তে তালেবান বাহিনীর বড় হামলা প্রতিহত করল পাকিস্তান

» ১৮ বছর পর ফ্রান্সে পোপ, ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতে শুরু চার দিনের সফর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে লাল-সবুজের দল মুখোমুখি হবে শক্তিশালী মালয়েশিয়ার। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দুই দলের সর্বশেষ ১০ দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে, আর সাতটিতে হারতে হয়েছে বাংলাদেশকে।

দীর্ঘ চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপের বাছাইপর্বে কুয়ালালামপুরে দুই দলের দেখা হয়েছিল। ওই ম্যাচে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

তবে এবার নতুন প্রতিযোগিতা ও নতুন দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। হামজা চৌধুরী, সমিত শোম ও ফারহান আলিদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে দলটি আগের চেয়ে ভিন্নভাবে লড়াই করার প্রত্যাশা করছে।

জাকার্তার ঐতিহাসিক মাঠে আজকের ম্যাচে পুরোনো পরিসংখ্যান পেছনে ফেলে ভালো শুরুর লক্ষ্য থাকবে জামাল ভূঁইয়াদের। বাংলাদেশি দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ম্যাচ: বাংলাদেশ বনাম মালয়েশিয়া
ভেন্যু: গেলোরা বুং কর্ন স্টেডিয়াম, জাকার্তা, ইন্দোনেশিয়া
সময়: বাংলাদেশ সময় বেলা ৩টা
সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com