দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর শূন্যেও সবার ওপরে অভিষেক

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :  কয়েক দিন আগেই মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। এবার ভিন্ন এক রেকর্ডে আলোচনায় উঠে এলেন তিনি। এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন এই ভারতীয় ব্যাটারের দখলে।

গত ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেন অভিষেক। পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে সেটিই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। সেই দুর্দান্ত ইনিংসের কয়েক দিন পরই জাপানের বিপক্ষে ম্যাচে প্রথম বলেই আউট হন তিনি।

এই শূন্যসহ চলতি বছরে সব ধরনের টি-টোয়েন্টিতে ১০ বার ডাক মেরেছেন অভিষেক। ৪২ ইনিংসে তাঁর শূন্যের সংখ্যা ১০টি। একই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ১০টি ফিফটি ও দুটি সেঞ্চুরি।

এক বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শূন্যের তালিকায় অভিষেকের পরেই রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৯ সালে নয়বার শূন্য রানে আউট হয়েছিলেন এই অলরাউন্ডার।

এই তালিকার পরের দিকে রয়েছেন পাকিস্তানের শাদাব খান, সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার হার্শেল গিবস ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। তাঁদের মধ্যে গিবসই মূলত বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

চলতি বছরে অভিষেকের পর সবচেয়ে বেশি শূন্যে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ ইনিংসে তাঁর শূন্যের সংখ্যা ছয়টি। তালিকায় আরও রয়েছেন স্যামুয়েল কন্তে, দুষ্মন্ত চামিরা ও হাসান আলী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

» মাকে হত্যার পর বাবাকে কুপিয়ে আহত, ছেলে আটক

» বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

» পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোডের মূল সড়ক হকারমুক্ত ঘোষণা

» মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার: প্রতিমন্ত্রী

» যে ৭ খাবার আপনার ঘুম নষ্ট করছে

» শুষ্ক কাশি হলে করণীয়

» গ্রিসে নিয়োগকর্তা না পাওয়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬ , মামলা ৬২ টিটি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর শূন্যেও সবার ওপরে অভিষেক

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :  কয়েক দিন আগেই মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। এবার ভিন্ন এক রেকর্ডে আলোচনায় উঠে এলেন তিনি। এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন এই ভারতীয় ব্যাটারের দখলে।

গত ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেন অভিষেক। পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে সেটিই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। সেই দুর্দান্ত ইনিংসের কয়েক দিন পরই জাপানের বিপক্ষে ম্যাচে প্রথম বলেই আউট হন তিনি।

এই শূন্যসহ চলতি বছরে সব ধরনের টি-টোয়েন্টিতে ১০ বার ডাক মেরেছেন অভিষেক। ৪২ ইনিংসে তাঁর শূন্যের সংখ্যা ১০টি। একই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ১০টি ফিফটি ও দুটি সেঞ্চুরি।

এক বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শূন্যের তালিকায় অভিষেকের পরেই রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৯ সালে নয়বার শূন্য রানে আউট হয়েছিলেন এই অলরাউন্ডার।

এই তালিকার পরের দিকে রয়েছেন পাকিস্তানের শাদাব খান, সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার হার্শেল গিবস ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। তাঁদের মধ্যে গিবসই মূলত বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

চলতি বছরে অভিষেকের পর সবচেয়ে বেশি শূন্যে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ ইনিংসে তাঁর শূন্যের সংখ্যা ছয়টি। তালিকায় আরও রয়েছেন স্যামুয়েল কন্তে, দুষ্মন্ত চামিরা ও হাসান আলী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com