গ্রিসে নিয়োগকর্তা না পাওয়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিসে এসে কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়া বাংলাদেশি কর্মীদের বিষয়ে আশ্বাস দিয়েছে দেশটির সরকার। ভিসার মেয়াদ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও গ্রিসের মধ্যে শ্রমিক নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস।

এর আগে, বিষয়টি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ফলাও করে প্রকাশিত প্রতিবেদনে গ্রিসে ওয়ার্ক পারমিট  ভিসায় এসে নির্ধারিত কাজ না পাওয়া বাংলাদেশিদের দুর্ভোগের চিত্র উঠে আসে।

গণমাধ্যমের প্রতিবেদনে ভুক্তভোগীদের অভিযোগ ছিল, বাংলাদেশ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিয়ে নির্দিষ্ট কোম্পানি বা কৃষি খামারে ভালো বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের গ্রিসে পাঠানো হলেও দেশটিতে পৌঁছানোর পর অনেকেই প্রতিশ্রুত নিয়োগকর্তার কোনো অস্তিত্ব খুঁজে পাননি।

ভুক্তভোগীদের অভিযোগ, কিছু দালাল গ্রিসের বিভিন্ন এলাকার জমি বা খামারের মালিকদের কাছ থেকে অর্থের বিনিময়ে কাগুজে নিয়োগের ব্যবস্থা করে সেই কাগজ ব্যবহার করে ওয়ার্ক পারমিট ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে। পরে কর্মীরা গ্রিসে পৌঁছালে দেখা যায়, ভিসায় উল্লেখ করা নিয়োগকর্তা বা কর্মস্থলে বাস্তবে তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা নেই। এ পরিস্থিতিতে ভিসার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়েন। কেউ কেউ অবৈধ অবস্থায় চলে যাওয়ার আশঙ্কায় ইউরোপের অন্য দেশেও পাড়ি জমান।

এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের বিষয়টি গ্রিক সরকারের নজরে আনতে উদ্যোগী হন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। রাষ্ট্রদূতের কূটনৈতিক তৎপরতার পর গ্রিক সরকারের পক্ষ থেকে সমস্যাটি সমাধানে ইতিবাচক আশ্বাস পাওয়া যায়।

সম্প্রতি গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গ্রিক অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসের সঙ্গে এক বৈঠকে বিষয়টি তুলে ধরেন। বৈঠকে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসায় এসে প্রতিশ্রুত নিয়োগকর্তাকে খুঁজে না পাওয়া বাংলাদেশিদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

বৈঠকে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে গ্রিক মন্ত্রী বলেন, বাংলাদেশ ও গ্রিসের মধ্যে শ্রমিক নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন করা হবে। পাশাপাশি যেসব বাংলাদেশি বৈধ ভিসা নিয়ে গ্রিসে এসেছেন কিন্তু নির্ধারিত নিয়োগকর্তাকে খুঁজে পাননি, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কর্মী নিয়োগ ও বৈধ শ্রম অভিবাসন নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। ওই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নেওয়ার সুযোগ তৈরি হয়। সূএ : বাংংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

» সেই সত্যটিই মনে করিয়ে দেয়

» কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

» বরিশালে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৬

» ৯০ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ২

» ৯৫টি অটোরিকশার ব্যাটারিসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

» বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ জন গ্রেফতার

» স্বর্ণের বারসহ দুইজন আটক

» বেলুচিস্তান সীমান্তে তালেবান বাহিনীর বড় হামলা প্রতিহত করল পাকিস্তান

» ১৮ বছর পর ফ্রান্সে পোপ, ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতে শুরু চার দিনের সফর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্রিসে নিয়োগকর্তা না পাওয়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিসে এসে কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়া বাংলাদেশি কর্মীদের বিষয়ে আশ্বাস দিয়েছে দেশটির সরকার। ভিসার মেয়াদ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও গ্রিসের মধ্যে শ্রমিক নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস।

এর আগে, বিষয়টি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ফলাও করে প্রকাশিত প্রতিবেদনে গ্রিসে ওয়ার্ক পারমিট  ভিসায় এসে নির্ধারিত কাজ না পাওয়া বাংলাদেশিদের দুর্ভোগের চিত্র উঠে আসে।

গণমাধ্যমের প্রতিবেদনে ভুক্তভোগীদের অভিযোগ ছিল, বাংলাদেশ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত নিয়ে নির্দিষ্ট কোম্পানি বা কৃষি খামারে ভালো বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের গ্রিসে পাঠানো হলেও দেশটিতে পৌঁছানোর পর অনেকেই প্রতিশ্রুত নিয়োগকর্তার কোনো অস্তিত্ব খুঁজে পাননি।

ভুক্তভোগীদের অভিযোগ, কিছু দালাল গ্রিসের বিভিন্ন এলাকার জমি বা খামারের মালিকদের কাছ থেকে অর্থের বিনিময়ে কাগুজে নিয়োগের ব্যবস্থা করে সেই কাগজ ব্যবহার করে ওয়ার্ক পারমিট ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে। পরে কর্মীরা গ্রিসে পৌঁছালে দেখা যায়, ভিসায় উল্লেখ করা নিয়োগকর্তা বা কর্মস্থলে বাস্তবে তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা নেই। এ পরিস্থিতিতে ভিসার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়েন। কেউ কেউ অবৈধ অবস্থায় চলে যাওয়ার আশঙ্কায় ইউরোপের অন্য দেশেও পাড়ি জমান।

এমন পরিস্থিতিতে ভুক্তভোগীদের বিষয়টি গ্রিক সরকারের নজরে আনতে উদ্যোগী হন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। রাষ্ট্রদূতের কূটনৈতিক তৎপরতার পর গ্রিক সরকারের পক্ষ থেকে সমস্যাটি সমাধানে ইতিবাচক আশ্বাস পাওয়া যায়।

সম্প্রতি গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা গ্রিক অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসের সঙ্গে এক বৈঠকে বিষয়টি তুলে ধরেন। বৈঠকে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসায় এসে প্রতিশ্রুত নিয়োগকর্তাকে খুঁজে না পাওয়া বাংলাদেশিদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

বৈঠকে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে গ্রিক মন্ত্রী বলেন, বাংলাদেশ ও গ্রিসের মধ্যে শ্রমিক নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন করা হবে। পাশাপাশি যেসব বাংলাদেশি বৈধ ভিসা নিয়ে গ্রিসে এসেছেন কিন্তু নির্ধারিত নিয়োগকর্তাকে খুঁজে পাননি, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কর্মী নিয়োগ ও বৈধ শ্রম অভিবাসন নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। ওই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নেওয়ার সুযোগ তৈরি হয়। সূএ : বাংংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com