সিডনির মিন্টোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের মিলনমেলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের নিয়ে চা-আড্ডা ও নেটওয়ার্কিং গেট-টুগেদারের আয়োজন করেছে সিডনি বাংলা উইমেন নেটওয়ার্ক (এসবিডব্লিউএন)। শনিবার (১২ সেপ্টেম্বর) মিন্টোর রণ মুড় কমিউনিটি সেন্টারের পেছনের খোলা জায়গায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও সবুজ পরিবেশে আয়োজনে অংশ নেওয়া অভিভাবকেরা নিজেদের অভিজ্ঞতা, নানা বিষয় ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মায়েদের গল্প, গান ও আড্ডায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের মধ্যে পরিচিতি, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করাও ছিল আয়োজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন মা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা আমাদের নিরাপদ জায়গা খুঁজে পেয়েছি।

এসবিডব্লিউএন দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে সামাজিক সমতা, অন্তর্ভুক্তি এবং নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং অভিভাবকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো সংগঠনটির অন্যতম উদ্যোগ। আয়োজনে মায়েদের সঙ্গে বেশ কয়েকজন বাবাও সক্রিয়ভাবে অংশ নেন। সন্তান ও পরিবারের দায়িত্বের পাশাপাশি মায়েদের সহযোগিতা করায় আয়োজকদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে প্রবাসী টিভি অস্ট্রেলিয়া, কামাল পাশা ও সাংবাদিক নাইম আবদুল্লাহকেও ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনের সংবাদ ও কার্যক্রম বৃহত্তর কমিউনিটির কাছে তুলে ধরতে সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এছাড়া অনুষ্ঠান সফল করতে কাজ করা এসবিডব্লিউএনের সদস্য ও স্বেচ্ছাসেবকদেরও ধন্যবাদ জানানো হয়। অংশ নেওয়া পরিবারগুলো যাতে স্বাচ্ছন্দ্যে আয়োজনে অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে তারা বিভিন্ন দায়িত্ব পালন করেন।

সবশেষে অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেক পরিবারকে ধন্যবাদ জানান আয়োজকরা। তাদের মতে, পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারগুলোর জন্য আরও সহায়ক একটি কমিউনিটি গড়ে তোলা সম্ভব।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদকে গ্রেফতার দেখানোর আদেশ

» শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

» প্রেমের গুঞ্জন থেকে বিচ্ছেদ, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব

» মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

» ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

» সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী

» দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

» দক্ষ মানবসম্পদ গঠনে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

» পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৩, অস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনির মিন্টোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের মিলনমেলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের নিয়ে চা-আড্ডা ও নেটওয়ার্কিং গেট-টুগেদারের আয়োজন করেছে সিডনি বাংলা উইমেন নেটওয়ার্ক (এসবিডব্লিউএন)। শনিবার (১২ সেপ্টেম্বর) মিন্টোর রণ মুড় কমিউনিটি সেন্টারের পেছনের খোলা জায়গায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও সবুজ পরিবেশে আয়োজনে অংশ নেওয়া অভিভাবকেরা নিজেদের অভিজ্ঞতা, নানা বিষয় ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মায়েদের গল্প, গান ও আড্ডায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের মধ্যে পরিচিতি, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করাও ছিল আয়োজনের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন মা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা আমাদের নিরাপদ জায়গা খুঁজে পেয়েছি।

এসবিডব্লিউএন দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে সামাজিক সমতা, অন্তর্ভুক্তি এবং নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং অভিভাবকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো সংগঠনটির অন্যতম উদ্যোগ। আয়োজনে মায়েদের সঙ্গে বেশ কয়েকজন বাবাও সক্রিয়ভাবে অংশ নেন। সন্তান ও পরিবারের দায়িত্বের পাশাপাশি মায়েদের সহযোগিতা করায় আয়োজকদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে প্রবাসী টিভি অস্ট্রেলিয়া, কামাল পাশা ও সাংবাদিক নাইম আবদুল্লাহকেও ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনের সংবাদ ও কার্যক্রম বৃহত্তর কমিউনিটির কাছে তুলে ধরতে সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এছাড়া অনুষ্ঠান সফল করতে কাজ করা এসবিডব্লিউএনের সদস্য ও স্বেচ্ছাসেবকদেরও ধন্যবাদ জানানো হয়। অংশ নেওয়া পরিবারগুলো যাতে স্বাচ্ছন্দ্যে আয়োজনে অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে তারা বিভিন্ন দায়িত্ব পালন করেন।

সবশেষে অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেক পরিবারকে ধন্যবাদ জানান আয়োজকরা। তাদের মতে, পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারগুলোর জন্য আরও সহায়ক একটি কমিউনিটি গড়ে তোলা সম্ভব।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com