সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

এর আগে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস।

তিনি মালয়েশিয়ায় বসবাসরত বিএনপির নেতাকর্মী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। মির্জা আব্বাস চলমান জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলেও জানান আফরোজা আব্বাস।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চার দিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসা শেষে এবার দেশে ফিরছেন মির্জা আব্বাস । সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নাশকতার আশঙ্কায় ট্রাইব্যুনালে বাড়তি নিরাপত্তা: চিফ প্রসিকিউটর

» বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন

» কেউ অভিযোগ করতে পারেনি মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে: জামায়াত আমির

» ফ্যাসিবাদের আক্রমণে হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি: রিজভী

» বিরোধীদলীয় নেতার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

» আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

» দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

» ব্রেস্ট পেইন : যা জানা দরকার

» হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৪৪

» সাপুড়ের ‘মন্ত্র পড়া’ নিয়ে বিরোধে হত্যা, মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার ৪

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

এর আগে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস।

তিনি মালয়েশিয়ায় বসবাসরত বিএনপির নেতাকর্মী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। মির্জা আব্বাস চলমান জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলেও জানান আফরোজা আব্বাস।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চার দিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসা শেষে এবার দেশে ফিরছেন মির্জা আব্বাস । সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com