মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মদনপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফারুক আহমেদ ভূইয়া ওরফে পারুল ভূইয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার  সকালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে জেলা সদরের মদনপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারুল ভূইয়া মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কেন্দুয়া থেকে নেত্রকোনায় যাচ্ছিলেন।

পথে নেত্রকোনা সদরের মদনপুর এলাকায় পৌঁছালে পুরাতন সোনালী ব্যাংকের সামনের এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি সিমেন্টের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নেত্রকোনা সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, নিহত ব্যক্তি একাই মোটরসাইকেলযোগে কেন্দুয়া থেকে নেত্রকোনা আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইডে গিয়ে ধাক্কা লেগে মারা যান।

নিহতের মরদেহ নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন তিন উপশাখা চালু করল আইডিএলসি ফাইন্যান্স

» আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

» মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদকে গ্রেফতার দেখানোর আদেশ

» শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

» প্রেমের গুঞ্জন থেকে বিচ্ছেদ, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব

» মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

» ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

» সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী

» দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

» দক্ষ মানবসম্পদ গঠনে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের মদনপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফারুক আহমেদ ভূইয়া ওরফে পারুল ভূইয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার  সকালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে জেলা সদরের মদনপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারুল ভূইয়া মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কেন্দুয়া থেকে নেত্রকোনায় যাচ্ছিলেন।

পথে নেত্রকোনা সদরের মদনপুর এলাকায় পৌঁছালে পুরাতন সোনালী ব্যাংকের সামনের এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি সিমেন্টের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নেত্রকোনা সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, নিহত ব্যক্তি একাই মোটরসাইকেলযোগে কেন্দুয়া থেকে নেত্রকোনা আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইডে গিয়ে ধাক্কা লেগে মারা যান।

নিহতের মরদেহ নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com