হাতীবান্ধায় ১৮টি জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে অভ্যন্তরীণ জলাভূমি ও বর্ষাপ্লাবিত ধানক্ষেতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলার মোট ১৮টি স্থানে সর্বমোট ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচির বাস্তবায়িত হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে এ পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, “একসময় আমাদের প্রাকৃতিক জলাশয়গুলো দেশীয় মাছে সমৃদ্ধ ছিল। কিন্তু বর্তমান সময়ে অপরিকল্পিত ব্যবহার, অবহেলা ও পরিবেশ বিনাশের কারণে উন্মুক্ত জলাশয় ও পুকুর নষ্ট হয়ে যাচ্ছে, ফলে আমরা মাছের সেই ঐতিহ্য হারাতে বসেছি। এই সম্পদ ও ঐতিহ্য রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।”
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দীন মোঃ আসাদুল্লাহ্, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর, প্লাবনভূমি ও মুক্ত জলাশয়ে পর্যায়ক্রমে ২৫০ কেজি পোনা অবমুক্ত করা হয়। স্থানীয় মৎস্য বিভাগ আশা প্রকাশ করছে, এই উদ্যোগের ফলে এলাকায় প্রাকৃতিক মাছের বংশবৃদ্ধি ঘটবে এবং সাধারণ মানুষের প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : ভারপ্রাপ্ত মহাসচিব

» ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

» সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর রহমান

» স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম

» গবেষণা পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

» র‌্যারের অভিযানে ৯২ রাউন্ড গুলি জব্দ

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

» সড়ক দুর্ঘটনায় নারী নিহত

» সিডনির মিন্টোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের মিলনমেলা

» স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী পুতুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাতীবান্ধায় ১৮টি জলাশয়ে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে অভ্যন্তরীণ জলাভূমি ও বর্ষাপ্লাবিত ধানক্ষেতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলার মোট ১৮টি স্থানে সর্বমোট ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচির বাস্তবায়িত হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে এ পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, “একসময় আমাদের প্রাকৃতিক জলাশয়গুলো দেশীয় মাছে সমৃদ্ধ ছিল। কিন্তু বর্তমান সময়ে অপরিকল্পিত ব্যবহার, অবহেলা ও পরিবেশ বিনাশের কারণে উন্মুক্ত জলাশয় ও পুকুর নষ্ট হয়ে যাচ্ছে, ফলে আমরা মাছের সেই ঐতিহ্য হারাতে বসেছি। এই সম্পদ ও ঐতিহ্য রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।”
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দীন মোঃ আসাদুল্লাহ্, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর, প্লাবনভূমি ও মুক্ত জলাশয়ে পর্যায়ক্রমে ২৫০ কেজি পোনা অবমুক্ত করা হয়। স্থানীয় মৎস্য বিভাগ আশা প্রকাশ করছে, এই উদ্যোগের ফলে এলাকায় প্রাকৃতিক মাছের বংশবৃদ্ধি ঘটবে এবং সাধারণ মানুষের প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com