বড়াইগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনে আরা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুরাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কৃতিশিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বড়াইগ্রাম উপজেলার মোট ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে মোট ১৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলার পরীক্ষার্থীদের পাসের হার ৬০ শতাংশ বলে জানান শিক্ষা অধিদপ্তর। পরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা এই প্রথম একটি স্টেজ অতিক্রম করেছ। পরবর্তীতে তোমাদের আরও অনেক স্টেজ রয়েছে। নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চাঞ্চল্যকর ৪ অপহরণ মামলার আসামি কক্সবাজারে গ্রেফতার

» গাঁজাসহ মা-ছেলে আটক

» ব্যাংক থেকে পাওয়া যাবে বিনা সুদে ঋণ, কারা পাবেন এই সুবিধা

» ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’

» ব্রাজিলের ঐতিহাসিক মারাকানার মাঠে আসছে বড় পরিবর্তন

» হরমুজের পর লোহিত সাগরেও হুমকি, বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে?

» হরমুজ নিয়ে সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকে বসবে তেহরান

» ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

» সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

» বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বড়াইগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনে আরা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুরাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কৃতিশিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বড়াইগ্রাম উপজেলার মোট ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে মোট ১৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলার পরীক্ষার্থীদের পাসের হার ৬০ শতাংশ বলে জানান শিক্ষা অধিদপ্তর। পরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা এই প্রথম একটি স্টেজ অতিক্রম করেছ। পরবর্তীতে তোমাদের আরও অনেক স্টেজ রয়েছে। নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com