কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন মেনে নেবে না জনগণ: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল টাউন হলে আজ শনিবার দুপুর ২টায় বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত নতুন আইন বাতিল না করলে সর্বব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন জনগণ মেনে নেবে না।

মামুনুল হক বলেন, বিএনপি বারবার অঙ্গীকার করেছে, তারা ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না। অথচ গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বর্তমান সরকারের আইনমন্ত্রী প্রপার্টি ট্রান্সফার-২২৬ নামে নতুন একটি আইন তৈরি করেছেন। বাংলাদেশের আলেম সমাজ আইনটির বিভিন্ন বিধানকে কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, কোরআন-সুন্নাহবিরোধী আইন বাতিল করতে হবে। বাংলাদেশের মুসলমানদের কাছে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ সর্বোচ্চ সম্মানের বিষয়। কোরআন-সুন্নাহর বিধান অকার্যকর করে বাংলাদেশ থেকে ইসলামকে নির্বাসনে পাঠাবার যে দুরভিসন্ধি, সেখান থেকে যদি আপনারা হাত গুটিয়ে না নেন, তাহলে এমন আগুন জ্বলবে-এ আগুনে আপনারা জ্বলে ছারখার হয়ে যাবেন।

তিনি আরও বলেন, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সম্মান রক্ষার্থে এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলীয় ফোরামে আবদ্ধ থাকবে না। এ আন্দোলন হবে সর্বদলীয়, নির্দলীয় আন্দোলন। এ আন্দোলন হবে মুসলমানদের আন্দোলন, দেশপ্রেমিকদের আন্দোলন এবং কোরআন-সুন্নাহবিরোধীদের বিরুদ্ধে আন্দোলন।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, সংশোধন করার জন্য জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য। বিপ্লব হয়েছে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিকে নতুন করে মেরামত করার জন্য।

তিনি বলেন, আমরা চাই সংস্কারের মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম স্থাপিত হবে, আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস সংযুক্ত হবে, তত্ত্বাবধায়ক সরকারের আইন সংযুক্ত হবে এবং জুলাই সনদ সংবিধানে সংযুক্ত হবে। জুলাই সনদ যথার্থ অর্থে বাস্তবায়ন হলে বাংলাদেশের ক্ষমতার মসনদে আর কোনো ফ্যাসিবাদ আসতে পারবে না।

৫০ ভাগ ভোট পেয়ে বিএনপি সংসদ সদস্যের শপথ গ্রহণ করে সরকার গঠন করবে, আর ৭০ ভাগ মানুষের ভোটাধিকারকে উপেক্ষা করবে-এটা হতে পারে না। ৭০ ভাগ মানুষের ভোটাধিকারকে যদি আপনারা উপেক্ষা করেন, ৫০ ভাগ জনগণের ভোট কোনোদিন আপনাদের ক্ষমতাকে রক্ষা করতে পারবে না-উল্লেখ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে: আইনমন্ত্রী

» শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার মেজর হাফিজ

» বিগত ফ্যাসিবাদী সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি, ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

» দিল্লির সঙ্গে সরকারের গোপন আঁতাতেই আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার

» কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন মেনে নেবে না জনগণ: মামুনুল হক

» গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

» জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল: জামায়াত আমীর

» জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

» অধ্যাদেশ বাতিল করে আগের মতো গুম-খুনের রাজনীতি চায় বিএনপি: বিরোধীদলীয় হুইপ

» ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে দলীয় লোক নিয়োগের এজেন্ডা হাতে নিয়েছে সরকার: শিবির সভাপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন মেনে নেবে না জনগণ: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল টাউন হলে আজ শনিবার দুপুর ২টায় বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত নতুন আইন বাতিল না করলে সর্বব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন জনগণ মেনে নেবে না।

মামুনুল হক বলেন, বিএনপি বারবার অঙ্গীকার করেছে, তারা ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না। অথচ গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বর্তমান সরকারের আইনমন্ত্রী প্রপার্টি ট্রান্সফার-২২৬ নামে নতুন একটি আইন তৈরি করেছেন। বাংলাদেশের আলেম সমাজ আইনটির বিভিন্ন বিধানকে কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, কোরআন-সুন্নাহবিরোধী আইন বাতিল করতে হবে। বাংলাদেশের মুসলমানদের কাছে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ সর্বোচ্চ সম্মানের বিষয়। কোরআন-সুন্নাহর বিধান অকার্যকর করে বাংলাদেশ থেকে ইসলামকে নির্বাসনে পাঠাবার যে দুরভিসন্ধি, সেখান থেকে যদি আপনারা হাত গুটিয়ে না নেন, তাহলে এমন আগুন জ্বলবে-এ আগুনে আপনারা জ্বলে ছারখার হয়ে যাবেন।

তিনি আরও বলেন, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর সম্মান রক্ষার্থে এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলীয় ফোরামে আবদ্ধ থাকবে না। এ আন্দোলন হবে সর্বদলীয়, নির্দলীয় আন্দোলন। এ আন্দোলন হবে মুসলমানদের আন্দোলন, দেশপ্রেমিকদের আন্দোলন এবং কোরআন-সুন্নাহবিরোধীদের বিরুদ্ধে আন্দোলন।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, সংশোধন করার জন্য জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য। বিপ্লব হয়েছে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিকে নতুন করে মেরামত করার জন্য।

তিনি বলেন, আমরা চাই সংস্কারের মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম স্থাপিত হবে, আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস সংযুক্ত হবে, তত্ত্বাবধায়ক সরকারের আইন সংযুক্ত হবে এবং জুলাই সনদ সংবিধানে সংযুক্ত হবে। জুলাই সনদ যথার্থ অর্থে বাস্তবায়ন হলে বাংলাদেশের ক্ষমতার মসনদে আর কোনো ফ্যাসিবাদ আসতে পারবে না।

৫০ ভাগ ভোট পেয়ে বিএনপি সংসদ সদস্যের শপথ গ্রহণ করে সরকার গঠন করবে, আর ৭০ ভাগ মানুষের ভোটাধিকারকে উপেক্ষা করবে-এটা হতে পারে না। ৭০ ভাগ মানুষের ভোটাধিকারকে যদি আপনারা উপেক্ষা করেন, ৫০ ভাগ জনগণের ভোট কোনোদিন আপনাদের ক্ষমতাকে রক্ষা করতে পারবে না-উল্লেখ করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com