সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রংপুরে সড়ক দুর্ঘটনায় মোছা. কুলসুম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার ভোরে তারাগঞ্জ উপজেলার বৈরাতি ব্রিজ এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর দক্ষিণ গোবধা এলাকার মোগর আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে রংপুর-সৈয়দপুর মহাসড়কে চলাচলের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় কুলসুম নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরে সিআইডির ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম তারাগঞ্জ হাইওয়ে থানায় এসে তথ্যপ্রযুক্তির মাধ্যমে কুলসুমের নাম-পরিচয় নিশ্চিত করে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, কুলসুম মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের বিধান অনুযায়ী একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদকে গ্রেফতার দেখানোর আদেশ

» শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

» প্রেমের গুঞ্জন থেকে বিচ্ছেদ, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব

» মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

» ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

» সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী

» দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

» দক্ষ মানবসম্পদ গঠনে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

» পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৩, অস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রংপুরে সড়ক দুর্ঘটনায় মোছা. কুলসুম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার ভোরে তারাগঞ্জ উপজেলার বৈরাতি ব্রিজ এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর দক্ষিণ গোবধা এলাকার মোগর আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে রংপুর-সৈয়দপুর মহাসড়কে চলাচলের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় কুলসুম নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরে সিআইডির ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম তারাগঞ্জ হাইওয়ে থানায় এসে তথ্যপ্রযুক্তির মাধ্যমে কুলসুমের নাম-পরিচয় নিশ্চিত করে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, কুলসুম মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের বিধান অনুযায়ী একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com