ভয়েস কলে আনলিমিটেড ইন্টারনেট দেবে বাংলালিংক

[ঢাকা, সেপ্টেম্বর ২৯, ২০২৬] প্রতি মিনিট কথা বলার বিপরীতে গ্রাহকদের ১০ মেগাবাইট (এমবি) করে বিনা মূল্যে ইন্টারনেট দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলাদেশে কোনো মোবাইল অপারেটরের এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।

আজ ২৯ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এ অফার বাংলালিংকের সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক উপভোগ করতে পারবেন। আউটগোয়িং কলে এক মিনিট কথা বললেই স্বয়ংক্রিয়ভাবে ১০ এমবি করে বোনাস ইন্টারনেট পাবেন তাঁরা। এ বোনাসের মেয়াদ থাকবে এক দিন। অনলাইনে যেকোনো কাজে এ বোনাস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।

এ সুবিধা পেতে গ্রাহকদের আলাদা করে কোনো অফার চালু করতে হবে না। এক মিনিটের কল শেষ হলেইস্বয়ংক্রিয়ভাবে তাঁদের অ্যাকাউন্টে ১০ এমবি ইন্টারনেট যোগ হবে।

এক মিনিট পূর্ণ হওয়ার পর অতিরিক্ত যত সেকেন্ড কথা বলা হবে, তা পরের কলের সময়ের সঙ্গে
যোগ হবে। যেমন, কোনো গ্রাহক এক মিনিট ৪০ সেকেন্ড কথা বললে প্রথম এক মিনিটের জন্য ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন। বাকি ৪০ সেকেন্ড পরের কলের সঙ্গে যোগ হবে। ফলে পরের কলে ২০ সেকেন্ড কথা বললেই আগের ৪০ সেকেন্ডসহ এক মিনিট পূর্ণ হবে এবং আরও ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহক।

এ উদ্যোগের বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন,“বাংলালিংকে গ্রাহকদেরকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। তাঁরা প্রতিদিন কীভাবে সেবা ব্যবহার করেন, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। সাধারণ ফোন কলের সঙ্গে আমরা এবার বাড়তি একটি সুবিধা যোগ করেছি। গ্রাহক যত মিনিট কথা বলবেন, সেই সময়ের বিপরীতে তাঁরা বোনাস ইন্টারনেট পাচ্ছেন।”

গ্রাহকদের প্রতিদিনের যোগাযোগের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে বাংলালিংক।

পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ অফার চালু থাকবে। ফলে নিয়মিত কানেক্টিভিটি সেবা ব্যবহারেই বাড়তি এ সুবিধা পাচ্ছেন বাংলালিংক গ্রাহকেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

» ইসলামপুরে উপজেলা ও পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী রেমিট্যান্স

» জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে

» ইসলামপুরে আগুনে পুড়ে পাঁচ দোকান ভস্মিভূত,২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

» ভয়েস কলে আনলিমিটেড ইন্টারনেট দেবে বাংলালিংক

» হাতীবান্ধায় আনসার-ভিডিপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ

» আদাবরে পুলিশের গুলিতে দুজন আহত, ধারালো অস্ত্রসহ ৪জন গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২ , মামলা ২৯টি

» হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে সংকট কাটছে না, সর্বাত্মক ধর্মঘটের ডাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভয়েস কলে আনলিমিটেড ইন্টারনেট দেবে বাংলালিংক

[ঢাকা, সেপ্টেম্বর ২৯, ২০২৬] প্রতি মিনিট কথা বলার বিপরীতে গ্রাহকদের ১০ মেগাবাইট (এমবি) করে বিনা মূল্যে ইন্টারনেট দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলাদেশে কোনো মোবাইল অপারেটরের এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।

আজ ২৯ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এ অফার বাংলালিংকের সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক উপভোগ করতে পারবেন। আউটগোয়িং কলে এক মিনিট কথা বললেই স্বয়ংক্রিয়ভাবে ১০ এমবি করে বোনাস ইন্টারনেট পাবেন তাঁরা। এ বোনাসের মেয়াদ থাকবে এক দিন। অনলাইনে যেকোনো কাজে এ বোনাস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।

এ সুবিধা পেতে গ্রাহকদের আলাদা করে কোনো অফার চালু করতে হবে না। এক মিনিটের কল শেষ হলেইস্বয়ংক্রিয়ভাবে তাঁদের অ্যাকাউন্টে ১০ এমবি ইন্টারনেট যোগ হবে।

এক মিনিট পূর্ণ হওয়ার পর অতিরিক্ত যত সেকেন্ড কথা বলা হবে, তা পরের কলের সময়ের সঙ্গে
যোগ হবে। যেমন, কোনো গ্রাহক এক মিনিট ৪০ সেকেন্ড কথা বললে প্রথম এক মিনিটের জন্য ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন। বাকি ৪০ সেকেন্ড পরের কলের সঙ্গে যোগ হবে। ফলে পরের কলে ২০ সেকেন্ড কথা বললেই আগের ৪০ সেকেন্ডসহ এক মিনিট পূর্ণ হবে এবং আরও ১০ এমবি বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহক।

এ উদ্যোগের বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন,“বাংলালিংকে গ্রাহকদেরকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। তাঁরা প্রতিদিন কীভাবে সেবা ব্যবহার করেন, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। সাধারণ ফোন কলের সঙ্গে আমরা এবার বাড়তি একটি সুবিধা যোগ করেছি। গ্রাহক যত মিনিট কথা বলবেন, সেই সময়ের বিপরীতে তাঁরা বোনাস ইন্টারনেট পাচ্ছেন।”

গ্রাহকদের প্রতিদিনের যোগাযোগের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে বাংলালিংক।

পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ অফার চালু থাকবে। ফলে নিয়মিত কানেক্টিভিটি সেবা ব্যবহারেই বাড়তি এ সুবিধা পাচ্ছেন বাংলালিংক গ্রাহকেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com