হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে সংকট কাটছে না, সর্বাত্মক ধর্মঘটের ডাক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে দীর্ঘদিনের পরিবহন সংকট কাটছে না। হবিগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাস আটকে রাখা ও ভাঙচুর এবং শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগে রুটটিতে বাস চলাচল বন্ধ রয়েছে। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজারের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখেন। এর প্রতিবাদে আগামী ১ অক্টোবর সকাল থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ সময় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান হবিগঞ্জ মোটর গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট সড়কে বাস চলাচল করে আসছে। ২০২৫ সালের অক্টোবর থেকে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস চলাচলে বাধা সৃষ্টি করায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। পরে জাতীয় সংসদের হুইপ জি কে গউছের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

তিনি জানান, চলতি বছরের ১০ মে পূর্ব যোগাযোগ ছাড়াই মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকরা শেরপুরে হবিগঞ্জের বাস আটক করলে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। পরে ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে আগের নিয়মে বাস চলাচল করবে। তবে শ্রীমঙ্গলে কোনো স্টপেজ দেওয়া যাবে না।

এরপর ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকরা হবিগঞ্জের ২২টি বাস আটক করেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি সমাধানে ২০ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে ১২ জুনের সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচলের বিষয়ে সম্মতি হলে আটক বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

কিন্তু ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বাস চলাচল শুরু হলে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটক করা হয় বলে অভিযোগ করেন আবু মঈন চৌধুরী সোহেল। তিনি বলেন, ‘আমরা চাই, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বাসগুলো নির্বিঘ্নে চলাচল করুক।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার

» ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

» চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

» গৃহবধূর ছবি ফেসবুকে পোস্টের ঘটনায় যুবক গ্রেফতার

» প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া, সামাজিকমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষ

» খালে আটকা পড়ল হাঙর, পর্যটকদের ভিড়

» বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীন-পাকিস্তান দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

» বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

» ভারতীয় মালামাল উদ্ধার

» ‘জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে সংকট কাটছে না, সর্বাত্মক ধর্মঘটের ডাক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কে দীর্ঘদিনের পরিবহন সংকট কাটছে না। হবিগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাস আটকে রাখা ও ভাঙচুর এবং শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগে রুটটিতে বাস চলাচল বন্ধ রয়েছে। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজারের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখেন। এর প্রতিবাদে আগামী ১ অক্টোবর সকাল থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ সময় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান হবিগঞ্জ মোটর গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট সড়কে বাস চলাচল করে আসছে। ২০২৫ সালের অক্টোবর থেকে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস চলাচলে বাধা সৃষ্টি করায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। পরে জাতীয় সংসদের হুইপ জি কে গউছের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

তিনি জানান, চলতি বছরের ১০ মে পূর্ব যোগাযোগ ছাড়াই মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকরা শেরপুরে হবিগঞ্জের বাস আটক করলে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। পরে ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে আগের নিয়মে বাস চলাচল করবে। তবে শ্রীমঙ্গলে কোনো স্টপেজ দেওয়া যাবে না।

এরপর ১১ সেপ্টেম্বর মৌলভীবাজারের এসএমএস মালিক-শ্রমিকরা হবিগঞ্জের ২২টি বাস আটক করেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি সমাধানে ২০ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে ১২ জুনের সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচলের বিষয়ে সম্মতি হলে আটক বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

কিন্তু ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বাস চলাচল শুরু হলে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটক করা হয় বলে অভিযোগ করেন আবু মঈন চৌধুরী সোহেল। তিনি বলেন, ‘আমরা চাই, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বাসগুলো নির্বিঘ্নে চলাচল করুক।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com