জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা।
রোববার দিবাগত রাতে  বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া দিগলকোনা এলাকায় চোরাচালান বিরুধী অভিযান পরিচালনা করে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিক পণ্য জব্দ করেন সাতানিপাড়া বিওপি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’ এমন নীতির পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় রোববার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগলকোনা এলাকায়  অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির টহলদল। এ সময় সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের একটি এলাকা থেকে আসামিবিহীন অবস্থায় ভারতীয় কসমেটিকসের ৫৬৭ পিস পণ্য জব্দ করা হয়।
জব্দ করা কসমেটিকসের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় জব্দ করা মালামাল বকশীগঞ্জ থানায় জিডি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর

» আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

» কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি

» গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

» আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

» হামলার ঘটনায় সরকার দলীয়লোকদের সম্পৃক্ততা পাওয়া গেছে: গোলাম পরওয়ার

» আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামস্যাং-এর নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

» জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

» স্কুল ফিডিং চালুর পর লালমনিরহাটে বাড়ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি  

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা।
রোববার দিবাগত রাতে  বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া দিগলকোনা এলাকায় চোরাচালান বিরুধী অভিযান পরিচালনা করে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিক পণ্য জব্দ করেন সাতানিপাড়া বিওপি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’ এমন নীতির পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় রোববার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগলকোনা এলাকায়  অভিযান পরিচালনা করেন সাতানীপাড়া বিওপির টহলদল। এ সময় সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের একটি এলাকা থেকে আসামিবিহীন অবস্থায় ভারতীয় কসমেটিকসের ৫৬৭ পিস পণ্য জব্দ করা হয়।
জব্দ করা কসমেটিকসের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে বলে বিজিবি জানিয়েছে। এ ঘটনায় জব্দ করা মালামাল বকশীগঞ্জ থানায় জিডি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com