মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামস্যাং-এর নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

[ঢাকা, সেপ্টেম্বর ২৭, ২০২৬] দেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি এবং মিনি এলইডি ডিসপ্লের পাশাপাশি এই সিরিজের কয়েকটি মডেলে রয়েছে সর্বাধুনিক এআই প্রযুক্তি।

গত দুই দশকে ধরে নিত্যনতুন টেলিভিশন প্রযুক্তি বাজারে নিয়ে আসার মাধ্যমে এ খাতে অনন্য মাত্রা যোগ করেছে স্যামস্যাং। উদ্ভাবনের এ ধারাবাহিকতায় তাদের নতুন সংযোজন অত্যাধুনিক এই এইচ-সিরিজ টিভি। এর ফলে বিশ্বের প্রথম আরজিবি প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন এখন বাংলাদেশের ক্রেতাদের হাতের নাগালে।

দর্শকদের ভিন্ন ভিন্ন পছন্দের কথা মাথায় রেখে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজে রাখা হয়েছে বিভিন্ন ক্যাটাগরির টিভি এবং ডিসপ্লে প্রযুক্তি।

এইচ-সিরিজ লাইনআপের শীর্ষে রয়েছে প্রিমিয়াম মাইক্রো আরজিবি রেঞ্জ ‘আর৯৫এইচ’ (R95H)। এর পাশাপাশি রয়েছে ওএলইডি সিরিজ ‘এস৯৫এইচ’ ও ‘এস৮৫এইচ’ (S95H ও S85H)। এই টিভিগুলোর নিখুঁত কনট্রাস্ট ও আল্ট্রা-ফাস্ট রিফ্রেশ রেট সিনেমা দেখা ও গেমিংয়ে প্রতিটি দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তোলে।

বাসার ভেতরে স্টেডিয়ামের আবহ তৈরি করতে স্যামসাং আরও এনেছে মিনি এলইডি (M70H) মডেল‘এম৭০এইচ’। এর অসাধারণ ডাইনামিক সাউন্ড প্যাক খেলা দেখার প্রতিটি মুহূর্তকে করে তোলে আরও বেশি রোমাঞ্চকর। অন্যদিকে, প্রতিদিনের টিভি দেখার অভিজ্ঞতায় ক্রিস্টাল ইউএইচডি ‘ইউ৮৫০০এইচ’ এবং ইউ৯০০০এইচ’ এবং এফএইচডি/এইচডি ‘এফ৬০০০এফ’ ‘এফ৫০০০এফ’ সিরিজ নিশ্চিত করে চমৎকার রেজল্যুশন।

নতুন এইচ-সিরিজের মূল আকর্ষণ স্যামসাংয়ের মাইক্রো আরজিবি প্রযুক্তি। উন্নত এআই ইঞ্জিন এবং তুষারকণার চেয়েও ক্ষুদ্র লাল, সবুজ ও নীল লাইট চিপের সমন্বয়ে তৈরি হয়েছে এই প্রযুক্তি। ফলে স্ক্রিনে ফুটে ওঠে আরও উজ্জ্বল দৃশ্য, নিখুঁত কনট্রাস্ট ও প্রাণবন্ত রঙ; যা দর্শককে দেয় সিনেমা হলের মত উজ্জ্বল ও বাস্তবসম্মত অভিজ্ঞতা।

পারফরম্যান্সের পাশাপাশি সৌন্দর্যের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে স্যামসাংয়ের নতুন এই টিভিগুলো। শিল্পকর্মের অনুপ্রেরণায় তৈরি এর সাবলীল ডিজাইন আধুনিক টিভির প্রচলিত ধারণাকে বদলে দেবে। লিভিং রুমের সৌন্দর্য বাড়িয়ে ঘরকে করে তুলবে আরও আকর্ষণীয়। এই টিভিগুলোর প্রযুক্তিগত আপগ্রেড টিভি দেখার অভিজ্ঞতাকে করবে আরও সহজ ও জীবন্ত।
এর গ্লেয়ার-ফ্রি স্ক্রিন কোটিং-এর কারণে স্ক্রিনে ঘরের বা বাইরের আলো প্রতিফলিত হয় না। ফলে দিনের যেকোনো সময়ে ঝকঝকে ছবি দেখা যায়।

গেমারদের জন্য এতে যুক্ত করা হয়েছে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট। আর এনভিডিয়া জি-সিঙ্ক ও এএমডি ফ্রিসিঙ্ক সাপোর্ট স্ক্রিন টিয়ারিংয়ের ঝামেলা পুরোপুরি দূর করে নিশ্চিত করে সুপার-স্মুথ অ্যাকশন।

নির্ধারিত কিছু মডেলে রয়েছে মিনি এলইডি ব্যাকলাইট যা কম শক্তি খরচে দেয় বেশ উজ্জ্বল ছবি। এছাড়া, এআই ফুটবল মোড রিয়েল-টাইম এআই বিশ্লেষণের মাধ্যমে ছবির মান স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নেয় এবং স্টেডিয়ামের শব্দকে করে তোলে আরও প্রাণবন্ত।
নতুন এই টিভি লাইনআপের উন্মোচন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর এবং হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ব্যবহারকারীদের বাস্তব জীবনের প্রয়োজনের কথা মাথায় রেখেই আমরা ধারাবাহিকভাবে নতুন উদ্ভাবন নিয়ে আসছি। যার সুবাদে গত বিশ বছর ধরে বিশ্বজুড়ে টিভি বাজারে আমরা আমাদের শীর্ষস্থান ধরে রেখেছি। বাংলাদেশে নতুন এইচ-সিরিজের মাধ্যমে আমরা উচ্চমানের টিভি প্রযুক্তিকে করে তুলছি সবার জন্য আরও সহজলভ্য ও উপভোগ্য। এই টিভিগুলো
আপনার প্রতিদিনের হোম এন্টারটেইনমেন্টের অভিজ্ঞতাকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায়।”
নতুন স্যামসাং এইচ-সিরিজ টিভি এখন সারাদেশের অনুমোদিত স্যামসাং আউটলেট ও পার্টনার রিটেইল স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বৃষ্টিতে মেয়েটির অবাক দৃষ্টি

» আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল

» আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ

» দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

» জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

» সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও দুঃখ প্রকাশ

» আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

» ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

» প্রধানমন্ত্রী এদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

» আইআইএমএম-এর প্রধানের কাছে রোহিঙ্গা নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামস্যাং-এর নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

[ঢাকা, সেপ্টেম্বর ২৭, ২০২৬] দেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি এবং মিনি এলইডি ডিসপ্লের পাশাপাশি এই সিরিজের কয়েকটি মডেলে রয়েছে সর্বাধুনিক এআই প্রযুক্তি।

গত দুই দশকে ধরে নিত্যনতুন টেলিভিশন প্রযুক্তি বাজারে নিয়ে আসার মাধ্যমে এ খাতে অনন্য মাত্রা যোগ করেছে স্যামস্যাং। উদ্ভাবনের এ ধারাবাহিকতায় তাদের নতুন সংযোজন অত্যাধুনিক এই এইচ-সিরিজ টিভি। এর ফলে বিশ্বের প্রথম আরজিবি প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন এখন বাংলাদেশের ক্রেতাদের হাতের নাগালে।

দর্শকদের ভিন্ন ভিন্ন পছন্দের কথা মাথায় রেখে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজে রাখা হয়েছে বিভিন্ন ক্যাটাগরির টিভি এবং ডিসপ্লে প্রযুক্তি।

এইচ-সিরিজ লাইনআপের শীর্ষে রয়েছে প্রিমিয়াম মাইক্রো আরজিবি রেঞ্জ ‘আর৯৫এইচ’ (R95H)। এর পাশাপাশি রয়েছে ওএলইডি সিরিজ ‘এস৯৫এইচ’ ও ‘এস৮৫এইচ’ (S95H ও S85H)। এই টিভিগুলোর নিখুঁত কনট্রাস্ট ও আল্ট্রা-ফাস্ট রিফ্রেশ রেট সিনেমা দেখা ও গেমিংয়ে প্রতিটি দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তোলে।

বাসার ভেতরে স্টেডিয়ামের আবহ তৈরি করতে স্যামসাং আরও এনেছে মিনি এলইডি (M70H) মডেল‘এম৭০এইচ’। এর অসাধারণ ডাইনামিক সাউন্ড প্যাক খেলা দেখার প্রতিটি মুহূর্তকে করে তোলে আরও বেশি রোমাঞ্চকর। অন্যদিকে, প্রতিদিনের টিভি দেখার অভিজ্ঞতায় ক্রিস্টাল ইউএইচডি ‘ইউ৮৫০০এইচ’ এবং ইউ৯০০০এইচ’ এবং এফএইচডি/এইচডি ‘এফ৬০০০এফ’ ‘এফ৫০০০এফ’ সিরিজ নিশ্চিত করে চমৎকার রেজল্যুশন।

নতুন এইচ-সিরিজের মূল আকর্ষণ স্যামসাংয়ের মাইক্রো আরজিবি প্রযুক্তি। উন্নত এআই ইঞ্জিন এবং তুষারকণার চেয়েও ক্ষুদ্র লাল, সবুজ ও নীল লাইট চিপের সমন্বয়ে তৈরি হয়েছে এই প্রযুক্তি। ফলে স্ক্রিনে ফুটে ওঠে আরও উজ্জ্বল দৃশ্য, নিখুঁত কনট্রাস্ট ও প্রাণবন্ত রঙ; যা দর্শককে দেয় সিনেমা হলের মত উজ্জ্বল ও বাস্তবসম্মত অভিজ্ঞতা।

পারফরম্যান্সের পাশাপাশি সৌন্দর্যের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে স্যামসাংয়ের নতুন এই টিভিগুলো। শিল্পকর্মের অনুপ্রেরণায় তৈরি এর সাবলীল ডিজাইন আধুনিক টিভির প্রচলিত ধারণাকে বদলে দেবে। লিভিং রুমের সৌন্দর্য বাড়িয়ে ঘরকে করে তুলবে আরও আকর্ষণীয়। এই টিভিগুলোর প্রযুক্তিগত আপগ্রেড টিভি দেখার অভিজ্ঞতাকে করবে আরও সহজ ও জীবন্ত।
এর গ্লেয়ার-ফ্রি স্ক্রিন কোটিং-এর কারণে স্ক্রিনে ঘরের বা বাইরের আলো প্রতিফলিত হয় না। ফলে দিনের যেকোনো সময়ে ঝকঝকে ছবি দেখা যায়।

গেমারদের জন্য এতে যুক্ত করা হয়েছে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট। আর এনভিডিয়া জি-সিঙ্ক ও এএমডি ফ্রিসিঙ্ক সাপোর্ট স্ক্রিন টিয়ারিংয়ের ঝামেলা পুরোপুরি দূর করে নিশ্চিত করে সুপার-স্মুথ অ্যাকশন।

নির্ধারিত কিছু মডেলে রয়েছে মিনি এলইডি ব্যাকলাইট যা কম শক্তি খরচে দেয় বেশ উজ্জ্বল ছবি। এছাড়া, এআই ফুটবল মোড রিয়েল-টাইম এআই বিশ্লেষণের মাধ্যমে ছবির মান স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নেয় এবং স্টেডিয়ামের শব্দকে করে তোলে আরও প্রাণবন্ত।
নতুন এই টিভি লাইনআপের উন্মোচন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর এবং হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ব্যবহারকারীদের বাস্তব জীবনের প্রয়োজনের কথা মাথায় রেখেই আমরা ধারাবাহিকভাবে নতুন উদ্ভাবন নিয়ে আসছি। যার সুবাদে গত বিশ বছর ধরে বিশ্বজুড়ে টিভি বাজারে আমরা আমাদের শীর্ষস্থান ধরে রেখেছি। বাংলাদেশে নতুন এইচ-সিরিজের মাধ্যমে আমরা উচ্চমানের টিভি প্রযুক্তিকে করে তুলছি সবার জন্য আরও সহজলভ্য ও উপভোগ্য। এই টিভিগুলো
আপনার প্রতিদিনের হোম এন্টারটেইনমেন্টের অভিজ্ঞতাকে নিয়ে যাবে নতুন এক উচ্চতায়।”
নতুন স্যামসাং এইচ-সিরিজ টিভি এখন সারাদেশের অনুমোদিত স্যামসাং আউটলেট ও পার্টনার রিটেইল স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com