আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করলেও, পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি আজ রোববার দুপুর ৩টার দিকে নিজের ভারিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করলেও উন্নতি করেছেন পারিবারিক জমি-জমার ব্যবস্থা। কোনো অভিজ্ঞতা ছাড়াই নিজ ছেলের প্রতিষ্ঠানকে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্রকল্প দিয়েছেন। যেখান থেকে নিজের পকেটে ঢ়ুকবে ন্যূনতম ২ হাজার কোটি টাকা। বেশি না, মাত্র ২ হাজার কোটি! এ বিষয় নিয়ে একটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর হুমকি দিয়ে সেটি ডিলিট করিয়েছেন। আবার সেই ছেলেকেই করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক।’

তিনি বলেন, ‘দেশের চাঁদাবাজি, সন্ত্রাস আর দখলদারিত্ব যেদিকে যায় যাক, পারিবারিক ব্যবস্থাটা আগে শক্ত করা দরকার! আর মনে মনে তসবিহ গুনছেন, আর কয়দিনই বা আছি! আবার হয়তো এস আলমের গাড়িতে করে শিলং ফিরে যেতে হবে। বিএনপি টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে তো কী হয়েছে? নতুন করে বানালে দায়িত্বটা ওনার ছেলেও পেলে জনগণ অবাক হবে না। হয়তো সেই জন্যই ভাঙা!’

স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, ‘কে জানে, ভাঙার মধ্যেও হয়তো নিজ পারিবারিক জমি-জমার ব্যবস্থা উন্নয়নের নতুন সুযোগ লুকিয়ে আছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একগোছা দোলনচাঁপা

» শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে?

» কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» যুদ্ধ নয়, শান্তি চায় ভারত; সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানে প্রস্তুত: রাজনাথ

» উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

» দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে : ডেপুটি স্পিকার

» নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

» পিস্তলসহ বাবা-ছেলে আটক

» জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর

» আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বললেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করলেও, পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি আজ রোববার দুপুর ৩টার দিকে নিজের ভারিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করলেও উন্নতি করেছেন পারিবারিক জমি-জমার ব্যবস্থা। কোনো অভিজ্ঞতা ছাড়াই নিজ ছেলের প্রতিষ্ঠানকে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্রকল্প দিয়েছেন। যেখান থেকে নিজের পকেটে ঢ়ুকবে ন্যূনতম ২ হাজার কোটি টাকা। বেশি না, মাত্র ২ হাজার কোটি! এ বিষয় নিয়ে একটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর হুমকি দিয়ে সেটি ডিলিট করিয়েছেন। আবার সেই ছেলেকেই করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক।’

তিনি বলেন, ‘দেশের চাঁদাবাজি, সন্ত্রাস আর দখলদারিত্ব যেদিকে যায় যাক, পারিবারিক ব্যবস্থাটা আগে শক্ত করা দরকার! আর মনে মনে তসবিহ গুনছেন, আর কয়দিনই বা আছি! আবার হয়তো এস আলমের গাড়িতে করে শিলং ফিরে যেতে হবে। বিএনপি টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে তো কী হয়েছে? নতুন করে বানালে দায়িত্বটা ওনার ছেলেও পেলে জনগণ অবাক হবে না। হয়তো সেই জন্যই ভাঙা!’

স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, ‘কে জানে, ভাঙার মধ্যেও হয়তো নিজ পারিবারিক জমি-জমার ব্যবস্থা উন্নয়নের নতুন সুযোগ লুকিয়ে আছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com