আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এশিয়ান গেমসে ছেলেদের হকি ইভেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম।

শনিবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় রোমান সরকারের দল।

দ্বিতীয় কোয়ার্টারে কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে নিয়ে যায় বাংলাদেশ।

৩১তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আমিরুল। পাঁচ মিনিট পর ব্যবধান ৩-০ করেন রাসেল মাহমুদ। চতুর্থ কোয়ার্টারে একটি গোল শোধ করে ইন্দোনেশিয়া। পেনাল্টি কর্নার (পিসি) থেকে আওউলিয়া আল আরদের গোল শুধু ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ৪ ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জ্বালানি সংকট নিয়ে ব্রুনাই হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

» সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরে দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

» ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি পরিবেশ ভালো আছে: সিইসি

» ডাল কীভাবে খেলে সর্বাধিক পুষ্টি পাবেন?

» হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

» অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

» এটা অনাকাঙ্ক্ষিত, আশা করি সালমান মুক্তাদির সত্য তুলে ধরবেন: রাশেদ খাঁন

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফয়সল আমিন

» তিন দশকেরও বেশি সময় পর দুর্গম স্কটিশ দ্বীপে নতুন শিশুর জন্ম

» মস্তিষ্কের টিউমার শনাক্তে যুগান্তকারী পরীক্ষা, ৮ সপ্তাহের বদলে ফল মিলবে মাত্র ২ ঘণ্টায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমিরুলের জোড়া গোলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এশিয়ান গেমসে ছেলেদের হকি ইভেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম।

শনিবার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় রোমান সরকারের দল।

দ্বিতীয় কোয়ার্টারে কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে নিয়ে যায় বাংলাদেশ।

৩১তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আমিরুল। পাঁচ মিনিট পর ব্যবধান ৩-০ করেন রাসেল মাহমুদ। চতুর্থ কোয়ার্টারে একটি গোল শোধ করে ইন্দোনেশিয়া। পেনাল্টি কর্নার (পিসি) থেকে আওউলিয়া আল আরদের গোল শুধু ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ৪ ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com