বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রকৃতির বাধায় মাঠে একটি বলও গড়াল না। তবে এই পরিত্যক্ত ম্যাচের প্রভাব পড়ল আয়ারল্যান্ডের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভাগ্যেও। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা হারিয়েছে আইরিশরা। এখন মূল আসরে জায়গা পেতে তাদের লড়তে হবে বাছাইপর্বে।

বুধবার (৫ আগস্ট) ব্রেডিতে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে টানা বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১২ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারিত কাট-অফ তারিখের আগে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে তাদের আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হারানোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে ভারতের বিপক্ষে সিরিজে অন্তত দুটি ম্যাচ হারতে হতো।

প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই সমীকরণ আর সম্ভব নয়। ফলে ২০২৭ বিশ্বকাপে জায়গা পেতে এখন আয়ারল্যান্ডকে ১০ দলের বাছাইপর্বে অংশ নিতে হবে। এই পর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা করে নেবে।

অন্যদিকে বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো খেলবে ‘সুপার সিরিজ’ নামে পরিচিত বিশ্বকাপের প্রথম রাউন্ডে। সেখানে চার দলের মধ্যে দুটি দল বিদায় নেবে, আর শীর্ষ দল নিশ্চিত করবে গ্রুপ পর্বের টিকিট। মূল বিশ্বকাপের গ্রুপ পর্বে অংশ নেবে ১২টি দল, যারা দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে র‍্যাঙ্কিং নির্বিশেষে সরাসরি মূল পর্বে খেলবে। এছাড়া আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলও সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। যদিও টুর্নামেন্টের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য নয়, তাই স্বাগতিক হওয়া সত্ত্বেও তাদের মূল পর্বে খেলতে বাছাই প্রক্রিয়া পেরোতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

» ভারতের ভূমিকা নিয়ে এনসিপির ক্ষোভ, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল এনসিপি

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

» বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম

» নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ

» রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন, তালিকা প্রকাশ

» যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় লন্ডন

» যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

» তছলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রকৃতির বাধায় মাঠে একটি বলও গড়াল না। তবে এই পরিত্যক্ত ম্যাচের প্রভাব পড়ল আয়ারল্যান্ডের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভাগ্যেও। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা হারিয়েছে আইরিশরা। এখন মূল আসরে জায়গা পেতে তাদের লড়তে হবে বাছাইপর্বে।

বুধবার (৫ আগস্ট) ব্রেডিতে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে টানা বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১২ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারিত কাট-অফ তারিখের আগে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে তাদের আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হারানোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে ভারতের বিপক্ষে সিরিজে অন্তত দুটি ম্যাচ হারতে হতো।

প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই সমীকরণ আর সম্ভব নয়। ফলে ২০২৭ বিশ্বকাপে জায়গা পেতে এখন আয়ারল্যান্ডকে ১০ দলের বাছাইপর্বে অংশ নিতে হবে। এই পর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা করে নেবে।

অন্যদিকে বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো খেলবে ‘সুপার সিরিজ’ নামে পরিচিত বিশ্বকাপের প্রথম রাউন্ডে। সেখানে চার দলের মধ্যে দুটি দল বিদায় নেবে, আর শীর্ষ দল নিশ্চিত করবে গ্রুপ পর্বের টিকিট। মূল বিশ্বকাপের গ্রুপ পর্বে অংশ নেবে ১২টি দল, যারা দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে র‍্যাঙ্কিং নির্বিশেষে সরাসরি মূল পর্বে খেলবে। এছাড়া আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলও সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। যদিও টুর্নামেন্টের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য নয়, তাই স্বাগতিক হওয়া সত্ত্বেও তাদের মূল পর্বে খেলতে বাছাই প্রক্রিয়া পেরোতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com