চোটে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড দুই সিরিজ থেকেই ছিটকে গেলেন ফাজাল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বড় এক ধাক্কা খেয়েছে পাকিস্তান দল। পিঠের নিচের অংশে চোট পাওয়ায় এই সিরিজ তো বটেই, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও গেছেন টপ-অর্ডার ব্যাটসম্যান আবদুল্লাহ ফাজাল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুশীলন সেশনে এই চোট পান ফাজাল। সেখানেই শুক্রবার শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট। ফাজালের বদলি খেলোয়াড়ের প্রয়োজন হলে যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিসিবি।

২৩ বছর বয়সী এই ক্রিকেটারের টেস্ট অভিষেক হয় গত মে মাসে, বাংলাদেশের বিপক্ষে। অভিষেকে দুই ইনিংসেই ফিফটি (৬০ ও ৬৬) করে ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে অবশ্য কোনো ইনিংসেই তিনি দুই অঙ্কে যেতে পারেননি।

তবে চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিপক্ষে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসেই অপরাজিত ৫০ ও ৪৮ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম টেস্টে তার একাদশে থাকা তাই একরকম নিশ্চিতই ছিল।

ফাজালের অনুপস্থিতিতে মিডল-অর্ডার ব্যাটসম্যান মুহাম্মাদ আওয়াইস জাফারের অভিষেকের পথ প্রশস্ত হলো। ফিটনেসজনিত সমস্যার কারণে দলে না থাকা সাউদ শাকিলের জায়গায় নেওয়া হয় জাফরকে।

আজান আওয়াইস ও ফাজাল ওপেনিংয়ে থাকায় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সবশেষ টেস্টে খেলতে না পারা ইমাম-উল-হাক এখন, ওপেনার হিসেবে তার জায়গা ফিরে পাবেন বলে ধারণা করা হচ্ছে।

পিসিবির বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি যে, অনুশীলনের সময় কীভাবে চোট পেয়েছেন ফাজাল। বলা হয়েছে, “এমআরআই স্ক্যান এবং মূল্যায়নের পর দলের মেডিকেল প্যানেল নিশ্চিত করেছে যে, আবদুল্লাহর পুনর্বাসনের প্রয়োজন।”

পাকিস্তান অধিনায়ক বাবর আজমের আশা, তাড়াতাড়ি সেরে উঠবেন ফাজাল। “আমি আবদুল্লাহর জন্য শুভকামনা জানাই এবং আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার প্রতিভা আমাকে খুব মুগ্ধ করেছে। প্রথম সিরিজের পর সে খুব আত্মবিশ্বাসী ছিল এবং তার মনোবলও ছিল তুঙ্গে।”

চোটটি ফাজালের ক্যারিয়ারের এই পর্যায়ে তার নিজের জন্যও বড় ধাক্কা। বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে দেশের বাইরের দুটি সিরিজে জাতীয় দলে নিজের অবস্থান আরও মজবুত করার সুযোগ তার ছিল। ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্টের পর, অগাস্টে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চোটে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড দুই সিরিজ থেকেই ছিটকে গেলেন ফাজাল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বড় এক ধাক্কা খেয়েছে পাকিস্তান দল। পিঠের নিচের অংশে চোট পাওয়ায় এই সিরিজ তো বটেই, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও গেছেন টপ-অর্ডার ব্যাটসম্যান আবদুল্লাহ ফাজাল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুশীলন সেশনে এই চোট পান ফাজাল। সেখানেই শুক্রবার শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট। ফাজালের বদলি খেলোয়াড়ের প্রয়োজন হলে যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিসিবি।

২৩ বছর বয়সী এই ক্রিকেটারের টেস্ট অভিষেক হয় গত মে মাসে, বাংলাদেশের বিপক্ষে। অভিষেকে দুই ইনিংসেই ফিফটি (৬০ ও ৬৬) করে ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে অবশ্য কোনো ইনিংসেই তিনি দুই অঙ্কে যেতে পারেননি।

তবে চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিপক্ষে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসেই অপরাজিত ৫০ ও ৪৮ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম টেস্টে তার একাদশে থাকা তাই একরকম নিশ্চিতই ছিল।

ফাজালের অনুপস্থিতিতে মিডল-অর্ডার ব্যাটসম্যান মুহাম্মাদ আওয়াইস জাফারের অভিষেকের পথ প্রশস্ত হলো। ফিটনেসজনিত সমস্যার কারণে দলে না থাকা সাউদ শাকিলের জায়গায় নেওয়া হয় জাফরকে।

আজান আওয়াইস ও ফাজাল ওপেনিংয়ে থাকায় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সবশেষ টেস্টে খেলতে না পারা ইমাম-উল-হাক এখন, ওপেনার হিসেবে তার জায়গা ফিরে পাবেন বলে ধারণা করা হচ্ছে।

পিসিবির বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি যে, অনুশীলনের সময় কীভাবে চোট পেয়েছেন ফাজাল। বলা হয়েছে, “এমআরআই স্ক্যান এবং মূল্যায়নের পর দলের মেডিকেল প্যানেল নিশ্চিত করেছে যে, আবদুল্লাহর পুনর্বাসনের প্রয়োজন।”

পাকিস্তান অধিনায়ক বাবর আজমের আশা, তাড়াতাড়ি সেরে উঠবেন ফাজাল। “আমি আবদুল্লাহর জন্য শুভকামনা জানাই এবং আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার প্রতিভা আমাকে খুব মুগ্ধ করেছে। প্রথম সিরিজের পর সে খুব আত্মবিশ্বাসী ছিল এবং তার মনোবলও ছিল তুঙ্গে।”

চোটটি ফাজালের ক্যারিয়ারের এই পর্যায়ে তার নিজের জন্যও বড় ধাক্কা। বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে দেশের বাইরের দুটি সিরিজে জাতীয় দলে নিজের অবস্থান আরও মজবুত করার সুযোগ তার ছিল। ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্টের পর, অগাস্টে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান দল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com