কাঁঠালের বিচির হালুয়ার তৈরির রেসিপি

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক  : কাঁঠালের বিচি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মজাদার হালুয়া।

ভিন্ন স্বাদ ও ঘ্রাণের এই হালুয়া পরিবারের সবার জন্য হতে পারে একটি স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার। অল্প কিছু উপকরণ আর সহজ প্রস্তুতিতেই ঘরেই বানিয়ে নিতে পারেন কাঁঠালের বিচির সুস্বাদু হালুয়া। রইলো রেসিপি-

উপকরণ :

  • কাঁঠালের বিচি ৫০০ গ্রাম
  • কনডেন্সড মিল্ক আধা কৌটা
  • চিনি আধা কাপ
  • গুঁড়া দুধ আধা কাপ
  • কিশমিশ ২ টেবিল চামচ
  • পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ
  • এলাচ-দারুচিনি ৩/৪টি
  • ঘি আধা কাপ
  • জাফরান ভেজানো গোলাপজল পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন :

প্রথমে কাঁঠালের বিচি সিদ্ধ করে ব্লেন্ড করে নিন। এরপর একটি প্যানে ঘি গরম করে এলাচ, দারুচিনি ও কিশমিশ হালকা ভেজে নিন। তারপর বাটা কাঁঠালের বিচি যোগ করে কিছুক্ষণ নেড়ে নিন। এতে চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে অনবরত নাড়তে থাকুন।

মিশ্রণটি ঘন হতে শুরু করলে গুঁড়া দুধ ও বাদাম কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, যেন প্যানের তলায় লেগে না যায়। শেষে জাফরান ভেজানো গোলাপজল ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শিশুরা সবজি খেতে না চাইলে কী করবেন?

» শুধু চিনি নয়, বিভিন্ন কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

» মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

» ‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’

» অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান, আটক ৮৪

» ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে চান না জেডি ভ্যান্স

» দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

» আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার

» রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাঁঠালের বিচির হালুয়ার তৈরির রেসিপি

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক  : কাঁঠালের বিচি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মজাদার হালুয়া।

ভিন্ন স্বাদ ও ঘ্রাণের এই হালুয়া পরিবারের সবার জন্য হতে পারে একটি স্বাস্থ্যকর ও মুখরোচক খাবার। অল্প কিছু উপকরণ আর সহজ প্রস্তুতিতেই ঘরেই বানিয়ে নিতে পারেন কাঁঠালের বিচির সুস্বাদু হালুয়া। রইলো রেসিপি-

উপকরণ :

  • কাঁঠালের বিচি ৫০০ গ্রাম
  • কনডেন্সড মিল্ক আধা কৌটা
  • চিনি আধা কাপ
  • গুঁড়া দুধ আধা কাপ
  • কিশমিশ ২ টেবিল চামচ
  • পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ
  • এলাচ-দারুচিনি ৩/৪টি
  • ঘি আধা কাপ
  • জাফরান ভেজানো গোলাপজল পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন :

প্রথমে কাঁঠালের বিচি সিদ্ধ করে ব্লেন্ড করে নিন। এরপর একটি প্যানে ঘি গরম করে এলাচ, দারুচিনি ও কিশমিশ হালকা ভেজে নিন। তারপর বাটা কাঁঠালের বিচি যোগ করে কিছুক্ষণ নেড়ে নিন। এতে চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে অনবরত নাড়তে থাকুন।

মিশ্রণটি ঘন হতে শুরু করলে গুঁড়া দুধ ও বাদাম কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন, যেন প্যানের তলায় লেগে না যায়। শেষে জাফরান ভেজানো গোলাপজল ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com