মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : প্রথমার্ধেই ১১ গোলের বিশাল ব্যবধান গড়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে বাংলাদেশ। বিরতির পর মালদ্বীপ প্রতিরোধ গড়ে তুলে লড়াই জমানোর চেষ্টা করলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির’ হ্যান্ডবলের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৬-৫ গোলে। দ্বিতীয়ার্ধে দুই দলের লড়াই ছিল তুলনামূলক সমান। বাংলাদেশ ১৭ গোল করার বিপরীতে মালদ্বীপ করেছে ১৫ গোল। তবে প্রথমার্ধে গড়ে তোলা ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে আনা আলোনসো ফ্রাগুয়ার দল।

বাংলাদেশের জয়ে বড় অবদান মোসাম্মত সানজিদা আক্তারের। ৮ গোল করে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন তিনি। প্রতিযোগিতায় বাংলাদেশ শুরুটা করেছিল নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। তবে পরের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারে দলটি। ভারত জেতে ৪৭-১৩ গোলে। ফলে ফাইনালে ওঠার জন্য রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। সেই চাপ সামলে সহজ জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকেরা।

আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ব্রোঞ্জ পদকের ম্যাচে বুধবার দুপুর দুইটায় খেলবে মালদ্বীপ ও নেপাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শিশুরা সবজি খেতে না চাইলে কী করবেন?

» শুধু চিনি নয়, বিভিন্ন কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

» মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

» ‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’

» অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান, আটক ৮৪

» ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে চান না জেডি ভ্যান্স

» দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

» আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার

» রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : প্রথমার্ধেই ১১ গোলের বিশাল ব্যবধান গড়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে বাংলাদেশ। বিরতির পর মালদ্বীপ প্রতিরোধ গড়ে তুলে লড়াই জমানোর চেষ্টা করলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির’ হ্যান্ডবলের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৬-৫ গোলে। দ্বিতীয়ার্ধে দুই দলের লড়াই ছিল তুলনামূলক সমান। বাংলাদেশ ১৭ গোল করার বিপরীতে মালদ্বীপ করেছে ১৫ গোল। তবে প্রথমার্ধে গড়ে তোলা ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে আনা আলোনসো ফ্রাগুয়ার দল।

বাংলাদেশের জয়ে বড় অবদান মোসাম্মত সানজিদা আক্তারের। ৮ গোল করে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন তিনি। প্রতিযোগিতায় বাংলাদেশ শুরুটা করেছিল নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। তবে পরের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারে দলটি। ভারত জেতে ৪৭-১৩ গোলে। ফলে ফাইনালে ওঠার জন্য রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। সেই চাপ সামলে সহজ জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকেরা।

আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ব্রোঞ্জ পদকের ম্যাচে বুধবার দুপুর দুইটায় খেলবে মালদ্বীপ ও নেপাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com