‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের ফলক উন্মোচন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ ফলক উন্মোচন করেন তিনি।

এ সময় ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকেশ্বরী মন্দিরকে ভেতরে-বাইরে সুন্দরভাবে সাজানোর পাশাপাশি আদি ঢাকা ও পুরান ঢাকার সৌন্দর্যবর্ধনে কাজ করছে সিটি কর্পোরেশন।

তিনি বলেন, ঢাকেশ্বরী মন্দির ঢাকার প্রধান মন্দির। এ মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরনো। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্দিরটি পরিদর্শনে আসেন। এ কারণে মন্দিরের পরিবেশ ও অবকাঠামো সুন্দর করার পাশাপাশি এর মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্রও তুলে ধরতে হবে।

আবদুস সালাম বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ এ দেশে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ-সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করেন। সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে বিভাজন না করে সবাইকে এ দেশের নাগরিক হিসেবে দেখতে হবে। একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুরও সেই সমান অধিকার রয়েছে।

মন্দিরের উন্নয়নে সহযোগিতার কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক জানান, প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি মন্দিরের সার্বিক উন্নয়নে অতিরিক্ত ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এ কাজের দরপত্র প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব নির্মাণকাজ শুরু করা হবে।

ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, সকালে শহর পরিষ্কার থাকলেও মানুষের চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে আবর্জনা জমতে শুরু করে। এ অবস্থার পরিবর্তনে তিনি রাস্তায় টিস্যু ও অন্যান্য বর্জ্য না ফেলা, ড্রেনে ময়লা না দেওয়া, পলিথিন বর্জন এবং বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। গাছ লাগানো এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরের রাস্তা সংস্কার, আলোর ব্যবস্থা এবং ড্রেনেজ পরিষ্কারে সিটি কর্পোরেশন কাজ করেছে জানিয়ে তিনি বলেন, প্রথমবারের মতো ডিএসসিসির আওতাধীন ১৬৮টি পূজামণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে তেলেগু ও কানপুরি সম্প্রদায়ের প্রায় ৬৮০টি পরিবারকে এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে বোনাস দেওয়া হয়েছে, যাতে তারাও উৎসবের আনন্দে অংশ নিতে পারেন।

তিনি বলেন, সমাজে যারা মানবতার ক্ষতি করে, তারা কোনো ধর্মের নয়; তারা মানুষের শত্রু। সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। কাউকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শিশুরা সবজি খেতে না চাইলে কী করবেন?

» শুধু চিনি নয়, বিভিন্ন কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

» মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

» ‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’

» অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান, আটক ৮৪

» ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে চান না জেডি ভ্যান্স

» দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

» আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার

» রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণকাজের ফলক উন্মোচন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এ ফলক উন্মোচন করেন তিনি।

এ সময় ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকেশ্বরী মন্দিরকে ভেতরে-বাইরে সুন্দরভাবে সাজানোর পাশাপাশি আদি ঢাকা ও পুরান ঢাকার সৌন্দর্যবর্ধনে কাজ করছে সিটি কর্পোরেশন।

তিনি বলেন, ঢাকেশ্বরী মন্দির ঢাকার প্রধান মন্দির। এ মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরনো। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্দিরটি পরিদর্শনে আসেন। এ কারণে মন্দিরের পরিবেশ ও অবকাঠামো সুন্দর করার পাশাপাশি এর মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্রও তুলে ধরতে হবে।

আবদুস সালাম বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ এ দেশে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ-সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করেন। সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে বিভাজন না করে সবাইকে এ দেশের নাগরিক হিসেবে দেখতে হবে। একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুরও সেই সমান অধিকার রয়েছে।

মন্দিরের উন্নয়নে সহযোগিতার কথা উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক জানান, প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি মন্দিরের সার্বিক উন্নয়নে অতিরিক্ত ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এ কাজের দরপত্র প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব নির্মাণকাজ শুরু করা হবে।

ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, সকালে শহর পরিষ্কার থাকলেও মানুষের চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে আবর্জনা জমতে শুরু করে। এ অবস্থার পরিবর্তনে তিনি রাস্তায় টিস্যু ও অন্যান্য বর্জ্য না ফেলা, ড্রেনে ময়লা না দেওয়া, পলিথিন বর্জন এবং বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। গাছ লাগানো এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ঢাকাকে বাসযোগ্য করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরের রাস্তা সংস্কার, আলোর ব্যবস্থা এবং ড্রেনেজ পরিষ্কারে সিটি কর্পোরেশন কাজ করেছে জানিয়ে তিনি বলেন, প্রথমবারের মতো ডিএসসিসির আওতাধীন ১৬৮টি পূজামণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে তেলেগু ও কানপুরি সম্প্রদায়ের প্রায় ৬৮০টি পরিবারকে এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে বোনাস দেওয়া হয়েছে, যাতে তারাও উৎসবের আনন্দে অংশ নিতে পারেন।

তিনি বলেন, সমাজে যারা মানবতার ক্ষতি করে, তারা কোনো ধর্মের নয়; তারা মানুষের শত্রু। সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। কাউকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com