জেনে নিন ফ্রান্সের বিফ স্টু তৈরির সহজ রেসিপি

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :সন্ধ্যা কিংবা বিশেষ কোনো পারিবারিক আড্ডায় গরম ধোঁয়া ওঠা এক বাটি বিফ স্টু যেন এনে দেয় ভিন্ন এক স্বাদ-অভিজ্ঞতা। ফরাসি রান্নার ঐতিহ্যবাহী পদগুলোর মধ্যে বিফ স্টু বেশ জনপ্রিয়, যা কোমল গরুর মাংস, তাজা সবজি এবং সুগন্ধি মসলার অনন্য সমন্বয়ে তৈরি করা হয়।

ধীরে ধীরে রান্না করার ফলে মাংস হয়ে ওঠে নরম ও রসালো, আর ঝোল পায় গভীর ও সমৃদ্ধ স্বাদ। ঘরেই সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই সুস্বাদু ফরাসি খাবার। জেনে নিন ফ্রান্সের বিফ স্টু তৈরির সহজ রেসিপি।

উপকরণ :

  • হাড় ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম
  • ময়দা ১ টেবিল চামচ
  • পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
  • রসুনকুচি ১ টেবিল চামচ
  • গাজর ২টি (বড় টুকরা)
  • আলু ২টি (বড় টুকরা)
  • গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ
  • সেলারি ১ টেবিল চামচ
  • তেল ১ টেবিল চামচ
  • মাখন ২ চা–চামচ
  • ধনেপাতা কুচি

যেভাবে তৈরি করবেন ”

প্রথমে একটি প্যানে মাখন গরম করে নিন। এরপর গরুর মাংসের টুকরোগুলোতে অল্প লবণ, গোলমরিচ ও ময়দা মাখিয়ে মাঝারি থেকে উচ্চ আঁচে ৫–৬ মিনিট ভেজে আলাদা করে রাখুন।

একই প্যানে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর বড় করে কাটা গাজর ও আলু যোগ করে কয়েক মিনিট নেড়ে নিন। তারপর স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া এবং প্রয়োজনীয় পরিমাণ পানি দিন। এতে সেলারি ও আগে ভেজে রাখা মাংস যোগ করে ঢাকনা দিয়ে রান্না করুন।

মাংস ও সবজিগুলো নরম হয়ে সিদ্ধ হলেই স্টু প্রস্তুত। আরও ঘন ঝোল চাইলে নামানোর প্রায় এক মিনিট আগে সামান্য কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে দিয়ে নেড়ে নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানে বন্দুকধারীদের গুলিতে ইমাম নিহত

» আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে : নাহিদ ইসলাম

» দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর

» রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

» হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

» আমাদের ৫ মিনিটের কথার উত্তর দিতে বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট চলে যায়: এমপি হাসনাত

» রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

» দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু বেড়ে ৯৩০

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জেনে নিন ফ্রান্সের বিফ স্টু তৈরির সহজ রেসিপি

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :সন্ধ্যা কিংবা বিশেষ কোনো পারিবারিক আড্ডায় গরম ধোঁয়া ওঠা এক বাটি বিফ স্টু যেন এনে দেয় ভিন্ন এক স্বাদ-অভিজ্ঞতা। ফরাসি রান্নার ঐতিহ্যবাহী পদগুলোর মধ্যে বিফ স্টু বেশ জনপ্রিয়, যা কোমল গরুর মাংস, তাজা সবজি এবং সুগন্ধি মসলার অনন্য সমন্বয়ে তৈরি করা হয়।

ধীরে ধীরে রান্না করার ফলে মাংস হয়ে ওঠে নরম ও রসালো, আর ঝোল পায় গভীর ও সমৃদ্ধ স্বাদ। ঘরেই সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই সুস্বাদু ফরাসি খাবার। জেনে নিন ফ্রান্সের বিফ স্টু তৈরির সহজ রেসিপি।

উপকরণ :

  • হাড় ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম
  • ময়দা ১ টেবিল চামচ
  • পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
  • রসুনকুচি ১ টেবিল চামচ
  • গাজর ২টি (বড় টুকরা)
  • আলু ২টি (বড় টুকরা)
  • গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ
  • সেলারি ১ টেবিল চামচ
  • তেল ১ টেবিল চামচ
  • মাখন ২ চা–চামচ
  • ধনেপাতা কুচি

যেভাবে তৈরি করবেন ”

প্রথমে একটি প্যানে মাখন গরম করে নিন। এরপর গরুর মাংসের টুকরোগুলোতে অল্প লবণ, গোলমরিচ ও ময়দা মাখিয়ে মাঝারি থেকে উচ্চ আঁচে ৫–৬ মিনিট ভেজে আলাদা করে রাখুন।

একই প্যানে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর বড় করে কাটা গাজর ও আলু যোগ করে কয়েক মিনিট নেড়ে নিন। তারপর স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া এবং প্রয়োজনীয় পরিমাণ পানি দিন। এতে সেলারি ও আগে ভেজে রাখা মাংস যোগ করে ঢাকনা দিয়ে রান্না করুন।

মাংস ও সবজিগুলো নরম হয়ে সিদ্ধ হলেই স্টু প্রস্তুত। আরও ঘন ঝোল চাইলে নামানোর প্রায় এক মিনিট আগে সামান্য কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে দিয়ে নেড়ে নিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com