জীবনে কোনও কিছু পরিকল্পনা করে করিনি: কাজল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আপাতত একের পর এক কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। গত চার মাসে চারটি ভিন্ন ধরনের কাজ করলেন তিনি।

‘মা’, ‘সরজমিন’, ‘দ্য ট্রায়াল সিজন ২’ মুক্তির পাশাপাশি এখন নতুন অনুষ্ঠানের সঞ্চালক তিনি।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত কাজল। তিনি বলেন, “আমার ভাগ্য ভাল যে এত ভিন্ন ধরনের কাজ করতে পারছি। জীবনে কোনও কিছু পরিকল্পনা করে করিনি। ফলে এটা আমার ভাগ্য।”

উল্লেখযোগ্য বিষয়, তার অভিনীত সাম্প্রতিক তিনটি চরিত্রই এক মায়ের। কেন এই ধরনের চরিত্রের প্রতি বার বার আকৃষ্ট হচ্ছেন কাজল?

অভিনেত্রীর কথায়, “খুব কাকতালীয়ভাবে প্রত্যেকটি চরিত্র এমন মায়ের, যে সারাক্ষণ সন্তানদের ভীষণ আগলে রাখে। ‘সরজমিন’ গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এই বছরে হল। তবে আমি ব্যক্তিগত জীবনেও এরকমই। হয়তো সেই কারণেই এমন চরিত্র আমার কাছে আসে।”

তার ভিন্ন চরিত্রের কথা মাথায় রেখে নারীবাদের প্রশ্ন উঠলে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, নারীবাদ মানে প্রত্যেক নারীর অপর নারীর পাশে দাঁড়ানো। নিজের সমর্থনে নিজের পাশে দাঁড়ানো। এমন বলছি না যে এতে অন্য লিঙ্গের কোনও সম্পর্ক নেই। কিন্তু এর ৬০ থেকে ৭০ শতাংশই হচ্ছে মেয়েদের নিজের শক্ত করে তোলা, প্রতিষ্ঠিত করা।”  সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জীবনে কোনও কিছু পরিকল্পনা করে করিনি: কাজল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আপাতত একের পর এক কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। গত চার মাসে চারটি ভিন্ন ধরনের কাজ করলেন তিনি।

‘মা’, ‘সরজমিন’, ‘দ্য ট্রায়াল সিজন ২’ মুক্তির পাশাপাশি এখন নতুন অনুষ্ঠানের সঞ্চালক তিনি।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত কাজল। তিনি বলেন, “আমার ভাগ্য ভাল যে এত ভিন্ন ধরনের কাজ করতে পারছি। জীবনে কোনও কিছু পরিকল্পনা করে করিনি। ফলে এটা আমার ভাগ্য।”

উল্লেখযোগ্য বিষয়, তার অভিনীত সাম্প্রতিক তিনটি চরিত্রই এক মায়ের। কেন এই ধরনের চরিত্রের প্রতি বার বার আকৃষ্ট হচ্ছেন কাজল?

অভিনেত্রীর কথায়, “খুব কাকতালীয়ভাবে প্রত্যেকটি চরিত্র এমন মায়ের, যে সারাক্ষণ সন্তানদের ভীষণ আগলে রাখে। ‘সরজমিন’ গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এই বছরে হল। তবে আমি ব্যক্তিগত জীবনেও এরকমই। হয়তো সেই কারণেই এমন চরিত্র আমার কাছে আসে।”

তার ভিন্ন চরিত্রের কথা মাথায় রেখে নারীবাদের প্রশ্ন উঠলে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, নারীবাদ মানে প্রত্যেক নারীর অপর নারীর পাশে দাঁড়ানো। নিজের সমর্থনে নিজের পাশে দাঁড়ানো। এমন বলছি না যে এতে অন্য লিঙ্গের কোনও সম্পর্ক নেই। কিন্তু এর ৬০ থেকে ৭০ শতাংশই হচ্ছে মেয়েদের নিজের শক্ত করে তোলা, প্রতিষ্ঠিত করা।”  সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com