পরীমণির চরিত্রে পর্দায় আসতে চান দীঘি

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : ঢালিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। আর এবার এই অভিনেত্রীর জীবনের গল্পে নির্মিত কোনো চলচ্চিত্রে অভিনয়ের প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে পরীমণির বায়োপিকে কাজ করার এই আগ্রহের কথা জানান তিনি। পডকাস্টে দীঘি বলেন, ‘আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। হ্যাঁ, মানে আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম মনে হয় পরী আপু বলেছিল যে ‘আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।’’

দীঘির ভাষ্যে, ‘কিস্তু আমার মনে হয় তার বায়োপিক যদি হয় এটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড এন্টারটেইনিং বায়োপিক, এরকম হবে। অ্যান্ড আমি করতে চাই, এক্স্যাক্টলি।’

দীঘির এমন মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই পরীমণির জীবনের গল্প পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করছেন, আবার কেউ কেউ দীঘিকে এই চরিত্রের জন্য মানানসই বলেও মন্তব্য করছেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দীঘি। পরবর্তীতে প্রধান অভিনেত্রী হিসেবেও চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। অন্যদিকে, পরীমণি নিজের অভিনয় ও ব্যক্তিগত নানা চড়াই-উতরাইয়ের কারণে সবসময়ই থাকেন খবরের শিরোনামে। এখন দেখার বিষয়, ভবিষ্যতের রূপালী পর্দায় পরীমণির চরিত্রে দীঘির এই স্বপ্ন সত্যি হয় কি না।

সূত্র : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পরীমণির চরিত্রে পর্দায় আসতে চান দীঘি

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : ঢালিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। আর এবার এই অভিনেত্রীর জীবনের গল্পে নির্মিত কোনো চলচ্চিত্রে অভিনয়ের প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে পরীমণির বায়োপিকে কাজ করার এই আগ্রহের কথা জানান তিনি। পডকাস্টে দীঘি বলেন, ‘আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। হ্যাঁ, মানে আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম মনে হয় পরী আপু বলেছিল যে ‘আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।’’

দীঘির ভাষ্যে, ‘কিস্তু আমার মনে হয় তার বায়োপিক যদি হয় এটা হবে ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড এন্টারটেইনিং বায়োপিক, এরকম হবে। অ্যান্ড আমি করতে চাই, এক্স্যাক্টলি।’

দীঘির এমন মন্তব্য ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই পরীমণির জীবনের গল্প পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করছেন, আবার কেউ কেউ দীঘিকে এই চরিত্রের জন্য মানানসই বলেও মন্তব্য করছেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দীঘি। পরবর্তীতে প্রধান অভিনেত্রী হিসেবেও চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। অন্যদিকে, পরীমণি নিজের অভিনয় ও ব্যক্তিগত নানা চড়াই-উতরাইয়ের কারণে সবসময়ই থাকেন খবরের শিরোনামে। এখন দেখার বিষয়, ভবিষ্যতের রূপালী পর্দায় পরীমণির চরিত্রে দীঘির এই স্বপ্ন সত্যি হয় কি না।

সূত্র : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com