মিমি চক্রবর্তীর নামে ভিডিও ভাইরাল!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :সামাজিক মাধ্যমে প্রচারণা সহজ করে দিলেও বিড়ম্বনাও কম দেয় না তারকাদের। মাঝে মাঝে তা মাত্রা ছাড়ায়। হয় ক্ষোভের কারণ। এরকম অভিজ্ঞতা হলো মিমি চক্রবর্তীর। সম্প্রতি তার নামে এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক নারীকে গণধোলাই দিয়ে থানায় দেওয়া হচ্ছে। যাকে মিমি দাবি করা হয়েছে পোস্টে। বিষয়টিকে ভুয়া দাবি করে মুখ খুললেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে,নিজের নামে ভিডিও ভাইরাল হতেই মেজাজ সপ্তমে মিমির। ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের অ্যাকাউন্টে দিয়েছেন দীর্ঘ এক পোস্ট।

যেখানে শুরুতেই মিমি লেখেন, ‘আজক আমাকে ঘিরে একটি ফেক ভিডিও নজরে এসেছে। সমাজ মাধ‍্যমে অন‍্য একটা ভিডিও এবং একটি খবর মিলিয়ে পোস্ট করা হয়েছে, যেটা সম্পূর্ণ ফেক। এটা যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা নিতে আমি বাধ‍্য হব।’

ভিডিওটি পোস্ট করেছেন একজন নারী। তার ওপর চটে লাল নায়িকা। লেখেন, ‘যিনি একজন নারী হয়ে এটা পোস্ট করেছেন, তাঁকে বলি, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি একজন নারী হয়ে অন‍্য একজন নারীর মার খাওয়া সেলিব্রেট করতে পারেন কীভাবে! বাকিরাই বা কত ছোট মনের হলে, এরকম করতে পারেন? নারীদের সম্মান করেন না যাঁরা, তাঁদের লজ্জা হওয়া উচিত।’

সংবাদমাধ্যমের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘এই প্রসঙ্গে ফেক নিউজ করার জন‍্য আইনি নোটিশ ইতিমধ‍্যেই পাঠানো হয়েছে একজনকে। বাকিদেরও পাঠানো হবে। কিছুদিন আগে একজন পলিটিশিয়ানের সঙ্গে আমার নাম জড়িয়ে একটা ফেক ভিডিও সমাজ মাধ‍্যমে ভাইরাল হয়। এগুলো যাঁরা করছেন, তাঁরা অত‍্যন্ত অন‍্যায় করছেন। আপনারা আমার নাম নিয়ে সমাজ মাধ‍্যমে ভাইরাল হতে চাইছেন আশা করি।’

এরপর মিমি লেখেন, ‘ভিডিওগুলো যারা দেখছেন, তাঁদের সবাইকে আমার অনুরোধ— বিশ্বাস করার আগে একটু ভাবুন, আর শেয়ার করার আগে ভালো করে যাচাই করে নিন। ভুয়া জিনিস শেয়ার করলেই ওগুলো আরও ছড়ায় আর যারা এই ভুল তথ্য ছড়িয়ে ফায়দা লোটে, তাদের উৎসাহ বাড়ে।’

সবশেষে এ নরম কোমল সুন্দরীর কঠোর হুঁশিয়ারি, যারা এই কাজগুলো করছেন, ‘ তাঁদের বলছি—আমার এই চুপ থাকাকে কিন্তু দুর্বলতা ভেবে ভুল করবেন না। এ নিয়ে আইনি পদক্ষেপ করা শুরু হয়ে গেছে। এই মানহানিকর জিনিসগুলো যারা বানিয়েছে, আপলোড করেছে বা ছড়াচ্ছে—সবাইকে আইনের মুখোমুখি হতে হবে।’

মিমকে সবশেষ দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘কুইনে’। এটি মুক্তি পায় হইচইয়ে। মিমিকে দেখা গেছে মীরা চরিত্রে। আরও অভিনয় করেছেন জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে, অর্ণ মুখোপাধ্যায়, দুর্বার শর্মা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

» জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস : নাসীরুদ্দীন পাটোয়ারী

» ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

» দুবাই কারাগার থেকে ছাড়া পেলেন বেনজীর

» অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

» ভবিষ্যত যুদ্ধের প্রথম নিশানা হতে পারে মহাকাশের স্যাটেলাইট?

» চেক ডিজঅনারের মামলায় রিজেন্টের সেই সাহেদের এক বছরের কারাদণ্ড

» ঝুঁকি নিয়ে ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে :শামসুজ্জামান দুদু

» ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

» ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মিমি চক্রবর্তীর নামে ভিডিও ভাইরাল!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :সামাজিক মাধ্যমে প্রচারণা সহজ করে দিলেও বিড়ম্বনাও কম দেয় না তারকাদের। মাঝে মাঝে তা মাত্রা ছাড়ায়। হয় ক্ষোভের কারণ। এরকম অভিজ্ঞতা হলো মিমি চক্রবর্তীর। সম্প্রতি তার নামে এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক নারীকে গণধোলাই দিয়ে থানায় দেওয়া হচ্ছে। যাকে মিমি দাবি করা হয়েছে পোস্টে। বিষয়টিকে ভুয়া দাবি করে মুখ খুললেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে,নিজের নামে ভিডিও ভাইরাল হতেই মেজাজ সপ্তমে মিমির। ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের অ্যাকাউন্টে দিয়েছেন দীর্ঘ এক পোস্ট।

যেখানে শুরুতেই মিমি লেখেন, ‘আজক আমাকে ঘিরে একটি ফেক ভিডিও নজরে এসেছে। সমাজ মাধ‍্যমে অন‍্য একটা ভিডিও এবং একটি খবর মিলিয়ে পোস্ট করা হয়েছে, যেটা সম্পূর্ণ ফেক। এটা যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা নিতে আমি বাধ‍্য হব।’

ভিডিওটি পোস্ট করেছেন একজন নারী। তার ওপর চটে লাল নায়িকা। লেখেন, ‘যিনি একজন নারী হয়ে এটা পোস্ট করেছেন, তাঁকে বলি, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি একজন নারী হয়ে অন‍্য একজন নারীর মার খাওয়া সেলিব্রেট করতে পারেন কীভাবে! বাকিরাই বা কত ছোট মনের হলে, এরকম করতে পারেন? নারীদের সম্মান করেন না যাঁরা, তাঁদের লজ্জা হওয়া উচিত।’

সংবাদমাধ্যমের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘এই প্রসঙ্গে ফেক নিউজ করার জন‍্য আইনি নোটিশ ইতিমধ‍্যেই পাঠানো হয়েছে একজনকে। বাকিদেরও পাঠানো হবে। কিছুদিন আগে একজন পলিটিশিয়ানের সঙ্গে আমার নাম জড়িয়ে একটা ফেক ভিডিও সমাজ মাধ‍্যমে ভাইরাল হয়। এগুলো যাঁরা করছেন, তাঁরা অত‍্যন্ত অন‍্যায় করছেন। আপনারা আমার নাম নিয়ে সমাজ মাধ‍্যমে ভাইরাল হতে চাইছেন আশা করি।’

এরপর মিমি লেখেন, ‘ভিডিওগুলো যারা দেখছেন, তাঁদের সবাইকে আমার অনুরোধ— বিশ্বাস করার আগে একটু ভাবুন, আর শেয়ার করার আগে ভালো করে যাচাই করে নিন। ভুয়া জিনিস শেয়ার করলেই ওগুলো আরও ছড়ায় আর যারা এই ভুল তথ্য ছড়িয়ে ফায়দা লোটে, তাদের উৎসাহ বাড়ে।’

সবশেষে এ নরম কোমল সুন্দরীর কঠোর হুঁশিয়ারি, যারা এই কাজগুলো করছেন, ‘ তাঁদের বলছি—আমার এই চুপ থাকাকে কিন্তু দুর্বলতা ভেবে ভুল করবেন না। এ নিয়ে আইনি পদক্ষেপ করা শুরু হয়ে গেছে। এই মানহানিকর জিনিসগুলো যারা বানিয়েছে, আপলোড করেছে বা ছড়াচ্ছে—সবাইকে আইনের মুখোমুখি হতে হবে।’

মিমকে সবশেষ দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘কুইনে’। এটি মুক্তি পায় হইচইয়ে। মিমিকে দেখা গেছে মীরা চরিত্রে। আরও অভিনয় করেছেন জয়দীপ মুখোপাধ্যায়, পায়েল দে, অর্ণ মুখোপাধ্যায়, দুর্বার শর্মা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com