অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে দীর্ঘদিন ধরে ডাকাতির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে যশোর শহরের ষষ্টিতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পোশাক, হাতকড়া, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার জেলা পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক তিনজন হলেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নে আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩০), কাশেম আলী ছেলে আনারুল ইসলাম ও গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন। তাদের মধ্যে উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় পাঁচটি এবং মো. তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

উদ্ধার করা আলামত জব্দ করাসহ আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রবিবারই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শনিবার রাত ১১টার দিকে শহরের ষষ্ঠিতলা এলাকার রবীন্দ্র নাথ রাহার বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।

এসআই কামরুজ্জামান জানান, ওই তিনতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিন তলার একটি ফ্ল্যাটে গিয়ে কড়া নাড়লে একজন দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য বলে দাবি করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আরও দুইজনকে পাওয়া যায়। তারা নিজেদের বিজিবির সদস্য পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন এবং তর্কবিতর্ক শুরু করেন। একপর্যায়ে তারা স্বীকার করেন তারা বিজিবির আসল সদস্য নন। এই পোশাক ও পরিচয় ব্যবহার করে তারা যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছেন।

তল্লাশির সময় মূল অভিযুক্ত উজ্জ্বল হোসেনের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় এক সেট বিজিবির পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি কালো রঙের ওয়্যারলেস সেট, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি গ্রাইন্ডার মেশিন, একটি তালা কাটার মেশিন, হ্যাকসো ব্লেড ও নোস প্লাস জব্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

» জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস : নাসীরুদ্দীন পাটোয়ারী

» ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

» দুবাই কারাগার থেকে ছাড়া পেলেন বেনজীর

» অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

» ভবিষ্যত যুদ্ধের প্রথম নিশানা হতে পারে মহাকাশের স্যাটেলাইট?

» চেক ডিজঅনারের মামলায় রিজেন্টের সেই সাহেদের এক বছরের কারাদণ্ড

» ঝুঁকি নিয়ে ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে :শামসুজ্জামান দুদু

» ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

» ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে দীর্ঘদিন ধরে ডাকাতির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে যশোর শহরের ষষ্টিতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পোশাক, হাতকড়া, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার জেলা পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক তিনজন হলেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নে আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩০), কাশেম আলী ছেলে আনারুল ইসলাম ও গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন। তাদের মধ্যে উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় পাঁচটি এবং মো. তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

উদ্ধার করা আলামত জব্দ করাসহ আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রবিবারই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শনিবার রাত ১১টার দিকে শহরের ষষ্ঠিতলা এলাকার রবীন্দ্র নাথ রাহার বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।

এসআই কামরুজ্জামান জানান, ওই তিনতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিন তলার একটি ফ্ল্যাটে গিয়ে কড়া নাড়লে একজন দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য বলে দাবি করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আরও দুইজনকে পাওয়া যায়। তারা নিজেদের বিজিবির সদস্য পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন এবং তর্কবিতর্ক শুরু করেন। একপর্যায়ে তারা স্বীকার করেন তারা বিজিবির আসল সদস্য নন। এই পোশাক ও পরিচয় ব্যবহার করে তারা যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছেন।

তল্লাশির সময় মূল অভিযুক্ত উজ্জ্বল হোসেনের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় এক সেট বিজিবির পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি কালো রঙের ওয়্যারলেস সেট, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি গ্রাইন্ডার মেশিন, একটি তালা কাটার মেশিন, হ্যাকসো ব্লেড ও নোস প্লাস জব্দ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com