কাউকে অসম্মান করার অভিপ্রায় ছিল না আমার: স্নিগ্ধা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর। এ ঘটনায় গত রোববার রাতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

পরদিন সোমবার সংবাদ সম্মেলন করে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন যা ব্যথিত করে নেটিজেনদের। একইসঙ্গে অভিনেত্রীর কিছু কথা দিয়েছে সমালোচনার জন্ম। এবার সামাজিক আমধ্যমে এক দীর্ঘ পোস্ট দিলেন স্নিগ্ধা। জানালেন মানসিকভাবে বিপর্যস্ত এবং  শারীরিকভাবে অসুস্থ তিনি।
আজ মঙ্গলবার দেওয়া ওই ফেসবুক পোস্টের শুরুতে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে স্নিগ্ধা লেখেন, ‘জীবনের এই সংকটময় মুহূর্তে আপনাদের সহমর্মিতা, আশ্বাস ও শুভেচ্ছা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। এই দুর্দিনে আপনারা যারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পাশাপাশি, আমার যে সমস্ত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী নানা মাধ্যমে আমাকে বার্তা পাঠিয়ে সাহস জুগিয়েছেন এবং ভালোবাসা জানিয়েছেন, তাঁদের প্রতিও আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এরপর লেখেন, ‘নির্যাতনের বহু গভীর ক্ষত আজ আমার শরীরজুড়ে রয়েছে। হয়তো সময়ের ব্যবধানে সেগুলোর শারীরিক উপশম হবে, কিন্তু মানসিকভাবে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি; যেখান থেকে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে আমার কিছুটা সময় প্রয়োজন।
এরপর নিজের বক্তব্য নিয়ে লেখেন, ‘এমন একটি অত্যন্ত নাজুক ও সংবেদনশীল পরিস্থিতিতে আমাকে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছিল। সে সময় আমি কিছু কথা অকপটে বলেছিলাম। তবে আমার কোনো কথার মাধ্যমেই কাউকে ইচ্ছাকৃতভাবে অসম্মান বা ছোট করার বিন্দুমাত্র কোনো অভিপ্রায় আমার ছিল না। আমার কোনো সহকর্মী বা মডেলিং কমিউনিটির কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, তবে আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

উপযুক্ত বিচার দাবি করে অভিনেত্রী লেখেন, ‘আমি আমার সঠিক বিচার চাই একজন মেয়ে হিসেবে, নাহলে কালকে অন্য একজন স্নিগ্ধার সাথে এমনটাই হবে। মেয়েদেরকে বলতে চাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন । আমাকে ড্রিঙ্কের মধ্যে ড্রাগস মিশিয়ে দিয়েছে এবং আমাকে জোর পূর্বক খাওয়ানো হয়েছে। এর ফলে আমি এখনও সুস্থ নই, ডক্টরের ট্রিটমেন্ট চলছে । ৬০ বার লাঠি দিয়ে আমাকে আঘাত করা হয়েছে । শেষমেশ আমি নিজের জীবন নিয়ে ২ তলা থেকে লাফ দিয়ে বেঁচে বের হই ওই আশিয়ান মেডিকেল থেকে। আমার মায়ের দোয়া সাথে ছিল বলে বেঁচে আছি।

সবশেষে স্নিগ্ধা লেখেন, ‘এই মুহূর্তে আমার মানসিক ও শারীরিক সুস্থতাই আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পুরোপুরি সুস্থ হয়ে আমি আবারও আমার চিরচেনা কর্মজগতে ফিরে যেতে চাই। আপনাদের এই অমূল্য সহযোগিতা ও সমর্থন আমার আগামী দিনের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।  সূএ: ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে মালয়েশিয়া

» ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা চালক নিহত

» গত ২৪ ঘণ্টায় ৫০৩ জন গ্রেপ্তার

» প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা বললেন আনোয়ার ইব্রাহিম

» সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

» সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

» যার গলায় মালা পরিয়েছিলেন মল্লিকা, কেন হলো না সেই বিয়ে?

» ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

» সিইসির সঙ্গে জামায়াত বৈঠক

» সন্তানের আকিকা দেরি হলে কী করবেন?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাউকে অসম্মান করার অভিপ্রায় ছিল না আমার: স্নিগ্ধা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর। এ ঘটনায় গত রোববার রাতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

পরদিন সোমবার সংবাদ সম্মেলন করে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেন যা ব্যথিত করে নেটিজেনদের। একইসঙ্গে অভিনেত্রীর কিছু কথা দিয়েছে সমালোচনার জন্ম। এবার সামাজিক আমধ্যমে এক দীর্ঘ পোস্ট দিলেন স্নিগ্ধা। জানালেন মানসিকভাবে বিপর্যস্ত এবং  শারীরিকভাবে অসুস্থ তিনি।
আজ মঙ্গলবার দেওয়া ওই ফেসবুক পোস্টের শুরুতে গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে স্নিগ্ধা লেখেন, ‘জীবনের এই সংকটময় মুহূর্তে আপনাদের সহমর্মিতা, আশ্বাস ও শুভেচ্ছা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। এই দুর্দিনে আপনারা যারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পাশাপাশি, আমার যে সমস্ত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী নানা মাধ্যমে আমাকে বার্তা পাঠিয়ে সাহস জুগিয়েছেন এবং ভালোবাসা জানিয়েছেন, তাঁদের প্রতিও আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এরপর লেখেন, ‘নির্যাতনের বহু গভীর ক্ষত আজ আমার শরীরজুড়ে রয়েছে। হয়তো সময়ের ব্যবধানে সেগুলোর শারীরিক উপশম হবে, কিন্তু মানসিকভাবে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি; যেখান থেকে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে আমার কিছুটা সময় প্রয়োজন।
এরপর নিজের বক্তব্য নিয়ে লেখেন, ‘এমন একটি অত্যন্ত নাজুক ও সংবেদনশীল পরিস্থিতিতে আমাকে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করতে হয়েছিল। সে সময় আমি কিছু কথা অকপটে বলেছিলাম। তবে আমার কোনো কথার মাধ্যমেই কাউকে ইচ্ছাকৃতভাবে অসম্মান বা ছোট করার বিন্দুমাত্র কোনো অভিপ্রায় আমার ছিল না। আমার কোনো সহকর্মী বা মডেলিং কমিউনিটির কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, তবে আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

উপযুক্ত বিচার দাবি করে অভিনেত্রী লেখেন, ‘আমি আমার সঠিক বিচার চাই একজন মেয়ে হিসেবে, নাহলে কালকে অন্য একজন স্নিগ্ধার সাথে এমনটাই হবে। মেয়েদেরকে বলতে চাই আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন । আমাকে ড্রিঙ্কের মধ্যে ড্রাগস মিশিয়ে দিয়েছে এবং আমাকে জোর পূর্বক খাওয়ানো হয়েছে। এর ফলে আমি এখনও সুস্থ নই, ডক্টরের ট্রিটমেন্ট চলছে । ৬০ বার লাঠি দিয়ে আমাকে আঘাত করা হয়েছে । শেষমেশ আমি নিজের জীবন নিয়ে ২ তলা থেকে লাফ দিয়ে বেঁচে বের হই ওই আশিয়ান মেডিকেল থেকে। আমার মায়ের দোয়া সাথে ছিল বলে বেঁচে আছি।

সবশেষে স্নিগ্ধা লেখেন, ‘এই মুহূর্তে আমার মানসিক ও শারীরিক সুস্থতাই আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পুরোপুরি সুস্থ হয়ে আমি আবারও আমার চিরচেনা কর্মজগতে ফিরে যেতে চাই। আপনাদের এই অমূল্য সহযোগিতা ও সমর্থন আমার আগামী দিনের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।  সূএ: ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com