মাতৃত্বের পরেও ক্যারিয়ারে নতুন ইনিংস নায়িকাদের

ছবি: ইন্সটাগ্রাম

শোবিজ ডেস্ক : মাতৃত্ব মানেই অভিনয়জীবনে দীর্ঘ বিরতি—বলিউডে এই ধারণা ধীরে ধীরে বদলে যাচ্ছে। সন্তান জন্মের পর ক্যারিয়ারে ফেরার ক্ষেত্রে এখন আর নির্দিষ্ট কোনো সময়সীমা মানছেন না অভিনেত্রীরা। কেউ দ্রুত কাজে ফিরছেন, কেউ আবার পরিবারকে সময় দিয়ে কয়েক বছর পর ফিরছেন। তবে সিদ্ধান্তটা ক্রমেই হয়ে উঠছে তাঁদের নিজেদের।

এই তালিকায় রয়েছেন কিয়ারা আদভানি। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রথম সন্তানের জন্মের আগে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির কিছু অংশের শুটিং করেছিলেন তিনি। ২০২৫ সালের জুলাইয়ে কন্যাসন্তানের জন্মের পর ছবির প্রচারেও অংশ নেন অভিনেত্রী। কিয়ারার ভাষায়, মা হওয়ার পর তিনি নিজেকে সম্পূর্ণ বদলে যাওয়া মানুষ হিসেবে অনুভব করেছেন। মাতৃত্ব তাঁকে আরও শক্তিশালী করেছে বলেও জানিয়েছেন তিনি।

মাতৃত্বের সঙ্গে পেশাগত জীবনও চালিয়ে যেতে চান পরিণীতি চোপড়া। ২০২৫ সালের অক্টোবরে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সন্তানসম্ভবা অবস্থাতেই তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর কিছু অংশের শুটিং হয়েছে। পরিণীতির বক্তব্য, মা হয়েছেন বলে কাজ বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। মাতৃত্ব তাঁর পেশাগত সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

অন্যদিকে, নিজের প্রয়োজন বুঝেই বিরতি নিয়েছিলেন রিচা চাড্ডা। ২০২৪ সালের জুলাইয়ে আলি ফজল ও রিচার ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। এরপর কিছুটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। তাঁর মতে, সন্তানের জন্মের পর শারীরিক ও মানসিকভাবে দ্রুত কাজে ফেরার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তাই নিজের মতো করে সময় নিয়েছেন তিনি।

মাতৃত্বের পর ধীরে ধীরে পেশাগত জীবনে ফিরেছেন দীপিকা পাড়ুকোনও। ২০২৪ সালে কন্যাসন্তান দুয়ার জন্মের পর কিছুটা সময় পরিবারকে দিয়েছেন অভিনেত্রী। এরপর আবার কাজে ফিরেছেন। তাঁর পথচলাও দেখাচ্ছে, সন্তান জন্মের পর ক্যারিয়ার থামিয়ে রাখাই একমাত্র পথ নয়।

মাতৃত্বের পরও অভিনয় ও পেশাগত ব্যস্ততা চালিয়ে গেছেন আলিয়া ভাট। ২০২২ সালে কন্যাসন্তান রাহার জন্মের পর পরিবার ও কাজ—দুই দিকই সামলে এগিয়ে চলেছেন তিনি। নতুন প্রজন্মের অভিনেত্রীদের কাছে আলিয়ার এই ভারসাম্য একটি উদাহরণ হয়ে উঠেছে।

দীর্ঘ বিরতির পর কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিপাশা বসুও। ২০২২ সালের নভেম্বরে কন্যাসন্তান দেবীর জন্মের পর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এবার নতুন ধারাবাহিকের মাধ্যমে আবারও পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। তাঁর কথায়, একটা সময় তিনি নিজেই অনুভব করেছেন, আবার কাজ শুরু করার সময় এসেছে।

তবে মাতৃত্বের পর দীর্ঘ বিরতি নেওয়ার উদাহরণও রয়েছে। ২০২১ সালে যমজ সন্তানের মা হওয়ার পর কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন প্রীতি জিন্তা। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে নতুন ছবি দিয়ে বড় পর্দায় ফিরেছেন তিনি। সন্তান ও পরিবারকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখেছেন এই অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

» সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

» নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ১৬জন গ্রেফতার

» আইনজীবী চরিত্রের সেই সিনেমা ছাড়লেন ফারিয়া, জানালেন কারণ

» ধর্ষণের অভিযোগে জনতার হাতে যুবক আটক

» সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» বৃত্তি-উপবৃত্তিতে ‘সমতা’ নয়, ‘ইকুইটি-বেসড’ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর

» ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

» ইরান যুদ্ধের ধাক্কায় কমছে মজুদ, সংকটে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার

» গাঁজাসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাতৃত্বের পরেও ক্যারিয়ারে নতুন ইনিংস নায়িকাদের

ছবি: ইন্সটাগ্রাম

শোবিজ ডেস্ক : মাতৃত্ব মানেই অভিনয়জীবনে দীর্ঘ বিরতি—বলিউডে এই ধারণা ধীরে ধীরে বদলে যাচ্ছে। সন্তান জন্মের পর ক্যারিয়ারে ফেরার ক্ষেত্রে এখন আর নির্দিষ্ট কোনো সময়সীমা মানছেন না অভিনেত্রীরা। কেউ দ্রুত কাজে ফিরছেন, কেউ আবার পরিবারকে সময় দিয়ে কয়েক বছর পর ফিরছেন। তবে সিদ্ধান্তটা ক্রমেই হয়ে উঠছে তাঁদের নিজেদের।

এই তালিকায় রয়েছেন কিয়ারা আদভানি। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রথম সন্তানের জন্মের আগে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির কিছু অংশের শুটিং করেছিলেন তিনি। ২০২৫ সালের জুলাইয়ে কন্যাসন্তানের জন্মের পর ছবির প্রচারেও অংশ নেন অভিনেত্রী। কিয়ারার ভাষায়, মা হওয়ার পর তিনি নিজেকে সম্পূর্ণ বদলে যাওয়া মানুষ হিসেবে অনুভব করেছেন। মাতৃত্ব তাঁকে আরও শক্তিশালী করেছে বলেও জানিয়েছেন তিনি।

মাতৃত্বের সঙ্গে পেশাগত জীবনও চালিয়ে যেতে চান পরিণীতি চোপড়া। ২০২৫ সালের অক্টোবরে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সন্তানসম্ভবা অবস্থাতেই তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর কিছু অংশের শুটিং হয়েছে। পরিণীতির বক্তব্য, মা হয়েছেন বলে কাজ বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। মাতৃত্ব তাঁর পেশাগত সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

অন্যদিকে, নিজের প্রয়োজন বুঝেই বিরতি নিয়েছিলেন রিচা চাড্ডা। ২০২৪ সালের জুলাইয়ে আলি ফজল ও রিচার ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। এরপর কিছুটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। তাঁর মতে, সন্তানের জন্মের পর শারীরিক ও মানসিকভাবে দ্রুত কাজে ফেরার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তাই নিজের মতো করে সময় নিয়েছেন তিনি।

মাতৃত্বের পর ধীরে ধীরে পেশাগত জীবনে ফিরেছেন দীপিকা পাড়ুকোনও। ২০২৪ সালে কন্যাসন্তান দুয়ার জন্মের পর কিছুটা সময় পরিবারকে দিয়েছেন অভিনেত্রী। এরপর আবার কাজে ফিরেছেন। তাঁর পথচলাও দেখাচ্ছে, সন্তান জন্মের পর ক্যারিয়ার থামিয়ে রাখাই একমাত্র পথ নয়।

মাতৃত্বের পরও অভিনয় ও পেশাগত ব্যস্ততা চালিয়ে গেছেন আলিয়া ভাট। ২০২২ সালে কন্যাসন্তান রাহার জন্মের পর পরিবার ও কাজ—দুই দিকই সামলে এগিয়ে চলেছেন তিনি। নতুন প্রজন্মের অভিনেত্রীদের কাছে আলিয়ার এই ভারসাম্য একটি উদাহরণ হয়ে উঠেছে।

দীর্ঘ বিরতির পর কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিপাশা বসুও। ২০২২ সালের নভেম্বরে কন্যাসন্তান দেবীর জন্মের পর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এবার নতুন ধারাবাহিকের মাধ্যমে আবারও পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। তাঁর কথায়, একটা সময় তিনি নিজেই অনুভব করেছেন, আবার কাজ শুরু করার সময় এসেছে।

তবে মাতৃত্বের পর দীর্ঘ বিরতি নেওয়ার উদাহরণও রয়েছে। ২০২১ সালে যমজ সন্তানের মা হওয়ার পর কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন প্রীতি জিন্তা। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে নতুন ছবি দিয়ে বড় পর্দায় ফিরেছেন তিনি। সন্তান ও পরিবারকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখেছেন এই অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com