আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

[ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬] জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং থেকে কেনাকাটায় ১০ শতাংশ ছাড় সুবিধা পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা। আসন্ন উৎসব মৌসুমের কেনাকাটায় এ ছাড় বাড়তি আনন্দ যোগ করবে।

আড়ংয়ের অফিশিয়াল ওয়েবসাইট Aarong.com ও আড়ং অ্যাপ থেকে কেনাকাটার ক্ষেত্রে এ ছাড় পাওয়া যাবে।

এ সুবিধা দিতে সম্প্রতি আড়ংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। গত ১০ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আড়ং সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলালিংকের প্রোডাক্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আসিফুর রহিম, সিনিয়র ম্যানেজার জাইন জামান ও পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার উপস্থিত ছিলেন।
আড়ংয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যাক-আড়ংয়ের ই-কমার্স অ্যান্ড করপোরেট সেলসের ডেপুটি জেনারেল ম্যানেজার তামজিদ বিন আনিস, আইটি ই- কমার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার অতনু ভক্ত, ই-কমার্সের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার ফাহাদ বিন রহমান ও ডেপুটি ম্যানেজার হারুন উর রশীদ।

এ অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “বাংলালিংকে আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমাদের গ্রাহকেরা। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে আমরা বিশ্বস্ত ও আইকনিক বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমাদের অংশীদারিত্বের পরিসর বাড়িয়ে চলেছি, যাতে গ্রাহকেরা তাঁদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারেন। উৎসবের মৌসুম সামনে রেখে আড়ংয়ের সঙ্গে আমাদের এই
অংশীদারিত্ব সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গ্রাহকদেরকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও উন্নত সেবা প্রদানে আমাদের অঙ্গীকারের
প্রতিফলন এ উদ্যোগ।” আড়ংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার তামজিদ বিন আনিস বলেন, “আড়ং ডটকমের পথচলায় বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্ব দুই প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এটি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমের ধারাবাহিক অগ্রগতিতে ভূমিকা রাখবে। এই অংশীদারিত্ব আড়ং ও বাংলালিংকের গ্রাহকদেরকে আকর্ষণীয় সুবিধা দেওয়ার পাশাপাশি উদ্ভাবন, প্রবৃদ্ধি ও সামাজিক প্রভাব তৈরির নতুন সুযোগও সৃষ্টি করবে।”

বাংলাদেশের লাইফস্টাইল পণ্যের বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে রয়েছে ব্র্যাকের সামাজিক উদ্যোগ আড়ং। অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের লাইফস্টাইল সুবিধা যুক্ত করার ধারাবাহিকতায় আড়ংয়ের সঙ্গে এই অংশীদারিত্ব করেছে বাংলালিংক।

উৎসবের মৌসুম সামনে রেখে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা আরও স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ে কেনাকাটা করতে পারেন এবং দৈনন্দিন ও উৎসবের কেনাকাটায় বাড়তি সুবিধা পান।

গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সুবিধা আরও বিস্তৃত করার উদ্যোগের অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে।

ফ্যাশন, ইলেকট্রনিকস, খাবার, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে নানা ধরনের অফার ও ছাড় উপভোগ করেন অরেঞ্জ ক্লাবের সদস্যরা। ফলে প্রয়োজনীয় বিভিন্ন কেনাকাটা ও সেবা গ্রহণে তাঁরা সাশ্রয়ের পাশাপাশি বাড়তি সুবিধা উপভোগ করতে পারছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাত মাসে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন

» গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার

» ‘মওদুদী নাকি জিন্নাহ, জামায়াত শিবিরকে সিদ্ধান্ত নিয়ে যে কোন একজনকে রাজনৈতিক পিতা মানা উচিত’

» ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসেরউদ্যোগ

» ইলেকট্রিক বাইক ও স্বর্ণের বার পেলেন উপায় ক্যাম্পেইনের বিজয়ীরা

» জামালপুরে বিয়ের দাবীতে কলেজছাত্রীর অনশন, সড়ক অবরোধ ও বিক্ষোভ

» প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

» আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

» কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন -২০২৬’আয়োজন

» লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

[ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬] জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং থেকে কেনাকাটায় ১০ শতাংশ ছাড় সুবিধা পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা। আসন্ন উৎসব মৌসুমের কেনাকাটায় এ ছাড় বাড়তি আনন্দ যোগ করবে।

আড়ংয়ের অফিশিয়াল ওয়েবসাইট Aarong.com ও আড়ং অ্যাপ থেকে কেনাকাটার ক্ষেত্রে এ ছাড় পাওয়া যাবে।

এ সুবিধা দিতে সম্প্রতি আড়ংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। গত ১০ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আড়ং সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলালিংকের প্রোডাক্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আসিফুর রহিম, সিনিয়র ম্যানেজার জাইন জামান ও পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার উপস্থিত ছিলেন।
আড়ংয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যাক-আড়ংয়ের ই-কমার্স অ্যান্ড করপোরেট সেলসের ডেপুটি জেনারেল ম্যানেজার তামজিদ বিন আনিস, আইটি ই- কমার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার অতনু ভক্ত, ই-কমার্সের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার ফাহাদ বিন রহমান ও ডেপুটি ম্যানেজার হারুন উর রশীদ।

এ অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “বাংলালিংকে আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমাদের গ্রাহকেরা। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে আমরা বিশ্বস্ত ও আইকনিক বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমাদের অংশীদারিত্বের পরিসর বাড়িয়ে চলেছি, যাতে গ্রাহকেরা তাঁদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারেন। উৎসবের মৌসুম সামনে রেখে আড়ংয়ের সঙ্গে আমাদের এই
অংশীদারিত্ব সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গ্রাহকদেরকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও উন্নত সেবা প্রদানে আমাদের অঙ্গীকারের
প্রতিফলন এ উদ্যোগ।” আড়ংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার তামজিদ বিন আনিস বলেন, “আড়ং ডটকমের পথচলায় বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্ব দুই প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এটি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমের ধারাবাহিক অগ্রগতিতে ভূমিকা রাখবে। এই অংশীদারিত্ব আড়ং ও বাংলালিংকের গ্রাহকদেরকে আকর্ষণীয় সুবিধা দেওয়ার পাশাপাশি উদ্ভাবন, প্রবৃদ্ধি ও সামাজিক প্রভাব তৈরির নতুন সুযোগও সৃষ্টি করবে।”

বাংলাদেশের লাইফস্টাইল পণ্যের বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে রয়েছে ব্র্যাকের সামাজিক উদ্যোগ আড়ং। অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের লাইফস্টাইল সুবিধা যুক্ত করার ধারাবাহিকতায় আড়ংয়ের সঙ্গে এই অংশীদারিত্ব করেছে বাংলালিংক।

উৎসবের মৌসুম সামনে রেখে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে তাঁরা আরও স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ে কেনাকাটা করতে পারেন এবং দৈনন্দিন ও উৎসবের কেনাকাটায় বাড়তি সুবিধা পান।

গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সুবিধা আরও বিস্তৃত করার উদ্যোগের অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে।

ফ্যাশন, ইলেকট্রনিকস, খাবার, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে নানা ধরনের অফার ও ছাড় উপভোগ করেন অরেঞ্জ ক্লাবের সদস্যরা। ফলে প্রয়োজনীয় বিভিন্ন কেনাকাটা ও সেবা গ্রহণে তাঁরা সাশ্রয়ের পাশাপাশি বাড়তি সুবিধা উপভোগ করতে পারছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com