সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউডের ‘আদর্শ’ বন্ধুত্বের উদাহরণ টানলে সঞ্জয় দত্ত ও সালমান খানের কথা আসবে প্রথম দিকেই। কয়েক দশক ধরে তাদের বন্ধুত্ব। একজনের বিপদে আরেকজন সবসময় পাশে থেকেছেন। জীবনের ষাট পেরিয়ে এখনো তারা আগের মতোই আমুদে, ফুরফুরে।শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন সালমান। তাতে সঞ্জয়-সালমান একে-অপরকে জড়িয়ে রয়েছেন। সাঞ্জুর পরনে কালো শার্ট, আর সালমানের গায়ে কালো টি-শার্ট। বলিউডের দুই প্রতাপশালী তারকার এমন আবেগঘন মুহূর্ত দেখে মুগ্ধ নেটিজেনরাও।

পোস্ট করার ১০ ঘণ্টার মাথায় ইনস্টাগ্রামে সালমানের ওই পোস্টে রিঅ্যাকশন ছাড়িয়েছে ২৪ লাখ, আর ফেসবুক পেজে প্রায় ১ লাখ ৮০ হাজার। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার।

এ ছবিটিও পোস্ট করেছেন সালমান

পোস্টের সঙ্গে সালমান যুক্ত করেছেন তাদের দুজনের গাওয়া গান ‘চল মেরে ভাই’। এটি ২০০০ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার গান, যেটাতে একসঙ্গে অভিনয়ও করেছেন তারা। আর ক্যাপশনে লিখেছেন, ‘বাবা (বলিউডের প্রায় সকলেই সঞ্জয়কে বাবা বলে সম্বোধন করেন) ফরএভার। সঞ্জু বাবা হলো আমাদের সবার বাবা, আর এখন সে আমাদের বাচ্চাদেরও বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্ত। আল্লাহ, ভগবান, যিশু, সবাই যেন এই মানুষটাকে সুখে রাখেন। ভালোবাসি তোমাকে বাবা।’

সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও পোস্টটিতে ভালোবাসা জানিয়েছেন। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘ব্রাদার্স ফর লাইফ’।

২৯ জুলাই ছিল সঞ্জয় দত্তের ৬৭তম জন্মদিন। ধারণা করা হচ্ছে, ছবিগুলো সেদিনই তুলেছিলেন তারা। আর এ পোস্টের মাধ্যমে যেন বিলম্বিত শুভেচ্ছাই জানালেন ‘ভাইজান’।

ক্যারিয়ারের প্রথম দিকে সঞ্জয় ও সালমান

উল্লেখ্য, সালমান ও সঞ্জয় দত্তকে পূর্ণাঙ্গভাবে দেখা গেছে ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’ ছবিগুলোতে। এর বাইরেও অনেক ছবিতে অভিনয় করেছেন তারা। সর্বশেষ সৌদি আরবের অ্যাকশন সিনেমা ‘৭ ডগস’-এ বিশেষ চরিত্রে হাজির হয়েছেন দুজনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উন্নয়ন কাজ করতে চাই : ডিএনসিসি প্রশাসক

» গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া অনুমোদন মন্ত্রীসভায়

» তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা

» মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

» ‘এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে’ – প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

» বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার

» হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

» অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

» ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউডের ‘আদর্শ’ বন্ধুত্বের উদাহরণ টানলে সঞ্জয় দত্ত ও সালমান খানের কথা আসবে প্রথম দিকেই। কয়েক দশক ধরে তাদের বন্ধুত্ব। একজনের বিপদে আরেকজন সবসময় পাশে থেকেছেন। জীবনের ষাট পেরিয়ে এখনো তারা আগের মতোই আমুদে, ফুরফুরে।শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন সালমান। তাতে সঞ্জয়-সালমান একে-অপরকে জড়িয়ে রয়েছেন। সাঞ্জুর পরনে কালো শার্ট, আর সালমানের গায়ে কালো টি-শার্ট। বলিউডের দুই প্রতাপশালী তারকার এমন আবেগঘন মুহূর্ত দেখে মুগ্ধ নেটিজেনরাও।

পোস্ট করার ১০ ঘণ্টার মাথায় ইনস্টাগ্রামে সালমানের ওই পোস্টে রিঅ্যাকশন ছাড়িয়েছে ২৪ লাখ, আর ফেসবুক পেজে প্রায় ১ লাখ ৮০ হাজার। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার।

এ ছবিটিও পোস্ট করেছেন সালমান

পোস্টের সঙ্গে সালমান যুক্ত করেছেন তাদের দুজনের গাওয়া গান ‘চল মেরে ভাই’। এটি ২০০০ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার গান, যেটাতে একসঙ্গে অভিনয়ও করেছেন তারা। আর ক্যাপশনে লিখেছেন, ‘বাবা (বলিউডের প্রায় সকলেই সঞ্জয়কে বাবা বলে সম্বোধন করেন) ফরএভার। সঞ্জু বাবা হলো আমাদের সবার বাবা, আর এখন সে আমাদের বাচ্চাদেরও বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্ত। আল্লাহ, ভগবান, যিশু, সবাই যেন এই মানুষটাকে সুখে রাখেন। ভালোবাসি তোমাকে বাবা।’

সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও পোস্টটিতে ভালোবাসা জানিয়েছেন। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘ব্রাদার্স ফর লাইফ’।

২৯ জুলাই ছিল সঞ্জয় দত্তের ৬৭তম জন্মদিন। ধারণা করা হচ্ছে, ছবিগুলো সেদিনই তুলেছিলেন তারা। আর এ পোস্টের মাধ্যমে যেন বিলম্বিত শুভেচ্ছাই জানালেন ‘ভাইজান’।

ক্যারিয়ারের প্রথম দিকে সঞ্জয় ও সালমান

উল্লেখ্য, সালমান ও সঞ্জয় দত্তকে পূর্ণাঙ্গভাবে দেখা গেছে ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’ ছবিগুলোতে। এর বাইরেও অনেক ছবিতে অভিনয় করেছেন তারা। সর্বশেষ সৌদি আরবের অ্যাকশন সিনেমা ‘৭ ডগস’-এ বিশেষ চরিত্রে হাজির হয়েছেন দুজনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com