কোন বলিউড অভিনেতার সঙ্গে অভিনয়ের ইচ্ছা তিশার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সুযোগ পেলে ‘সিরিয়াল কিসার’খ্যাত এই অভিনেতার বিপরীতে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিশা। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বলিউডের কোন অভিনেতার সঙ্গে অভিনয় করার ইচ্ছা রয়েছে।

জবাবে ইমরান হাশমির নাম উল্লেখ করেন তিশা। অভিনেতার অভিনয়শৈলী ও পর্দায় আবেগ প্রকাশের ধরন নিয়ে প্রশংসা করে তিনি বলেন, ইমরান হাশমি চরিত্রের মধ্যে যে আবেগ ও প্যাশন নিয়ে আসেন, তা তাকে মুগ্ধ করে। পর্দায় তার অভিনয় খুব স্বাভাবিক মনে হয় এবং দর্শকের কাছে তা বাস্তব ঘটনার মতো মনে হয়।

টক শোতে অভিনয় ছাড়াও নিজের শৈশবের একটি স্বপ্নের কথাও জানান তাসনুভা তিশা। তিনি বলেন, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার।

তবে তার সেই স্বপ্ন নিয়ে বাবা প্রায়ই মজা করতেন বলে জানান তিশা। অভিনেত্রীর ভাষ্য, ছোটবেলায় তিনি বেশ ছিপছিপে গড়নের ছিলেন। তাই বাবা হাসির ছলে বলতেন, আর্মির ভারী বন্দুক তিনি হয়তো তুলতে পারবেন না।

বর্তমানে অভিনয় জগতেই নিজের পরিচিতি তৈরি করেছেন তাসনুভা তিশা। তবে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে কাজের সুযোগ পেলে ইমরান হাশমির সঙ্গে পর্দা ভাগাভাগি করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিইসির সঙ্গে জামায়াত বৈঠক

» সন্তানের আকিকা দেরি হলে কী করবেন?

» রাজস্থানি বাজরা খিচুড়ি রেসিপি

» ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

» কাউকে অসম্মান করার অভিপ্রায় ছিল না আমার: স্নিগ্ধা

» সরকারি হজ গাইড হতে আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

» দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার

» দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেল ৬ বাংলাদেশির

» কোন বলিউড অভিনেতার সঙ্গে অভিনয়ের ইচ্ছা তিশার

» গৃহকর্তা হত্যা : আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোন বলিউড অভিনেতার সঙ্গে অভিনয়ের ইচ্ছা তিশার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সুযোগ পেলে ‘সিরিয়াল কিসার’খ্যাত এই অভিনেতার বিপরীতে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিশা। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বলিউডের কোন অভিনেতার সঙ্গে অভিনয় করার ইচ্ছা রয়েছে।

জবাবে ইমরান হাশমির নাম উল্লেখ করেন তিশা। অভিনেতার অভিনয়শৈলী ও পর্দায় আবেগ প্রকাশের ধরন নিয়ে প্রশংসা করে তিনি বলেন, ইমরান হাশমি চরিত্রের মধ্যে যে আবেগ ও প্যাশন নিয়ে আসেন, তা তাকে মুগ্ধ করে। পর্দায় তার অভিনয় খুব স্বাভাবিক মনে হয় এবং দর্শকের কাছে তা বাস্তব ঘটনার মতো মনে হয়।

টক শোতে অভিনয় ছাড়াও নিজের শৈশবের একটি স্বপ্নের কথাও জানান তাসনুভা তিশা। তিনি বলেন, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার।

তবে তার সেই স্বপ্ন নিয়ে বাবা প্রায়ই মজা করতেন বলে জানান তিশা। অভিনেত্রীর ভাষ্য, ছোটবেলায় তিনি বেশ ছিপছিপে গড়নের ছিলেন। তাই বাবা হাসির ছলে বলতেন, আর্মির ভারী বন্দুক তিনি হয়তো তুলতে পারবেন না।

বর্তমানে অভিনয় জগতেই নিজের পরিচিতি তৈরি করেছেন তাসনুভা তিশা। তবে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে কাজের সুযোগ পেলে ইমরান হাশমির সঙ্গে পর্দা ভাগাভাগি করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com