‘উরি’র আগে বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন ইয়ামি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইয়ামি গৌতম একসময় বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় সাফল্যের আগে ক্যারিয়ারের কঠিন সময়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি জানান, ‘ভিকি ডোনার’ সিনেমার পর দীর্ঘ সময় ধরে তেমন উল্লেখযোগ্য কাজের সুযোগ পাচ্ছিলেন না তিনি। সেই সময়ই অভিনয় ছেড়ে হিমাচল প্রদেশে নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবেন।

ইয়ামি বলেন, বলিউড ছেড়ে নিজের জমিতে চাষাবাদ করে বা অন্য কোনোভাবে জীবন চালানোর পরিকল্পনাও করেছিলেন তিনি। তার পরিবারও এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি।

অভিনেত্রী বলেন, ‘একসময় ভেবেছিলাম, আমাদের চাষের জমি আছে, সেখানে একেবারে ভিন্ন জীবন শুরু করব। উপার্জনের জন্য অন্য কোনো পথ খুঁজে নেব। তবে পরে এমন কিছু চরিত্র পেয়েছি, যেগুলো আমার ধারণা বদলে দিয়েছে।’

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে অভিনয়ের পর ইয়ামির ক্যারিয়ার নতুন গতি পায়। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়।

সাক্ষাৎকারে বলিউডের অভিজ্ঞতা ও সুযোগের বৈষম্য নিয়েও কথা বলেন ইয়ামি। তিনি বলেন, তারকা সন্তানরা নানা প্রতিকূলতার মধ্যেও অভিনয়ে নিজেদের প্রমাণ করার একাধিক সুযোগ পান, কিন্তু বহিরাগত শিল্পীদের জন্য একটি সুযোগ পাওয়াই অনেক কঠিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদই হতে হবে রাজনৈতিক বিতর্কের প্রধান মঞ্চ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার

» আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

» ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

» আজানের সময় কথা বললে কি গুনাহ হবে?

» বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

» পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগাকর্মসূচি

» জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু

» নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ

» অস্ট্রেলিয়ার মাটিতে জয় অসম্ভব নয়: হাবিবুল বাশার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘উরি’র আগে বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন ইয়ামি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইয়ামি গৌতম একসময় বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় সাফল্যের আগে ক্যারিয়ারের কঠিন সময়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি জানান, ‘ভিকি ডোনার’ সিনেমার পর দীর্ঘ সময় ধরে তেমন উল্লেখযোগ্য কাজের সুযোগ পাচ্ছিলেন না তিনি। সেই সময়ই অভিনয় ছেড়ে হিমাচল প্রদেশে নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবেন।

ইয়ামি বলেন, বলিউড ছেড়ে নিজের জমিতে চাষাবাদ করে বা অন্য কোনোভাবে জীবন চালানোর পরিকল্পনাও করেছিলেন তিনি। তার পরিবারও এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি।

অভিনেত্রী বলেন, ‘একসময় ভেবেছিলাম, আমাদের চাষের জমি আছে, সেখানে একেবারে ভিন্ন জীবন শুরু করব। উপার্জনের জন্য অন্য কোনো পথ খুঁজে নেব। তবে পরে এমন কিছু চরিত্র পেয়েছি, যেগুলো আমার ধারণা বদলে দিয়েছে।’

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে অভিনয়ের পর ইয়ামির ক্যারিয়ার নতুন গতি পায়। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়।

সাক্ষাৎকারে বলিউডের অভিজ্ঞতা ও সুযোগের বৈষম্য নিয়েও কথা বলেন ইয়ামি। তিনি বলেন, তারকা সন্তানরা নানা প্রতিকূলতার মধ্যেও অভিনয়ে নিজেদের প্রমাণ করার একাধিক সুযোগ পান, কিন্তু বহিরাগত শিল্পীদের জন্য একটি সুযোগ পাওয়াই অনেক কঠিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com