খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনায় বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নগরীর সার্কিট হাউজ ময়দানে কার্যক্রম শুরু হয়। সমাবেশ মঞ্চে ১১ দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

সমাবেশে যোগ দিতে নগরীতে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসছেন দলীয় নেতাকর্মীরা।

সমাবেশের প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকালে খুলনায় পৌঁছেছেন। খুলনা সার্কিট হাউজে তাকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ খুলনার নেতারা। ১১ দলীয় জোটের অন্য নেতারাও একে একে খুলনায় পৌঁছাচ্ছেন।

খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান জানান, সমাবেশে বিভাগের ১০টি জেলা থেকে কয়েক লাখ মানুষ উপস্থিত হবে। সার্কিট হাউজ ময়দান ও আশপাশের সড়কগুলোও সমাবেশস্থলে রূপ নেবে, এজন্য চারপাশে ২৫০/৩০০ মাইকের হর্ণ লাগানো হয়েছে। ৯টি জেলা থেকে আসা যানবাহনগুলো নিয়ন্ত্রণে পৃথক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়।

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তব্য দেবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম এবং এবি পার্টির সভপতি মুজিবুর রহমান মঞ্জু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনায় বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নগরীর সার্কিট হাউজ ময়দানে কার্যক্রম শুরু হয়। সমাবেশ মঞ্চে ১১ দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

সমাবেশে যোগ দিতে নগরীতে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসছেন দলীয় নেতাকর্মীরা।

সমাবেশের প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকালে খুলনায় পৌঁছেছেন। খুলনা সার্কিট হাউজে তাকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ খুলনার নেতারা। ১১ দলীয় জোটের অন্য নেতারাও একে একে খুলনায় পৌঁছাচ্ছেন।

খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান জানান, সমাবেশে বিভাগের ১০টি জেলা থেকে কয়েক লাখ মানুষ উপস্থিত হবে। সার্কিট হাউজ ময়দান ও আশপাশের সড়কগুলোও সমাবেশস্থলে রূপ নেবে, এজন্য চারপাশে ২৫০/৩০০ মাইকের হর্ণ লাগানো হয়েছে। ৯টি জেলা থেকে আসা যানবাহনগুলো নিয়ন্ত্রণে পৃথক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়।

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তব্য দেবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম এবং এবি পার্টির সভপতি মুজিবুর রহমান মঞ্জু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com