পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে ওই মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৮ হাজার ৪৬০ টাকা বিক্রি হয়। শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার চরসিলিমপুর এলাকায় স্থানীয় জেলে কবির মন্ডলের জালে মাছটি ধরা পড়ে।

শনিবার সকালে জেলে কবির মন্ডল মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে হালিম সরদারের আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি শাহজাহান শেখ ক্রয় করেন।

জেলে কবির মন্ডল বলেন, বর্তমানে পদ্মায় ইলিশ মাছ তেমন নাই। হঠাৎ দুই একটা ইলিশ মাছ পদ্মায় ধরা পড়ছে। শুক্রবার মধ্যরাত থেকে পদ্মার বিভিন্ন স্থানে ইলিশ ধরার জাল ফেলার পর শনিবার ভোরে চরসিলিমপুর এলাকায় জালে দুইটি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে বড় ইলিশের ওজন হয় ১ কেজি ৮০০ গ্রাম। আড়তে মাছটি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৬০ টাকায় বিক্রি করেছি।

ফেরিঘাটের শাকিল সোহান ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় তেমন বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। শনিবার হালিম সরদারের আড়ত থেকে বড় আকারের একটি ইলিশ মাছ ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি দিনাজপুরের পার্বতীপুর বিক্রি করে দিয়েছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুর উল হক বলেন, পদ্মায় ইলিশ সম্পদ বিভিন্ন কারণে কমে আসছে। তবে জেলা মৎস্য অফিস ইলিশ রক্ষায় কাজ করে করে যাচ্ছেন। পদ্মায় ১ কেজি ৮০০ গ্রাম ইলিশটি মৎস্য বিভাগের জন্য সুসংবাদ। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে ওই মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে ৮ হাজার ৪৬০ টাকা বিক্রি হয়। শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার চরসিলিমপুর এলাকায় স্থানীয় জেলে কবির মন্ডলের জালে মাছটি ধরা পড়ে।

শনিবার সকালে জেলে কবির মন্ডল মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে হালিম সরদারের আড়তে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি শাহজাহান শেখ ক্রয় করেন।

জেলে কবির মন্ডল বলেন, বর্তমানে পদ্মায় ইলিশ মাছ তেমন নাই। হঠাৎ দুই একটা ইলিশ মাছ পদ্মায় ধরা পড়ছে। শুক্রবার মধ্যরাত থেকে পদ্মার বিভিন্ন স্থানে ইলিশ ধরার জাল ফেলার পর শনিবার ভোরে চরসিলিমপুর এলাকায় জালে দুইটি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে বড় ইলিশের ওজন হয় ১ কেজি ৮০০ গ্রাম। আড়তে মাছটি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৬০ টাকায় বিক্রি করেছি।

ফেরিঘাটের শাকিল সোহান ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় তেমন বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। শনিবার হালিম সরদারের আড়ত থেকে বড় আকারের একটি ইলিশ মাছ ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি দিনাজপুরের পার্বতীপুর বিক্রি করে দিয়েছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুর উল হক বলেন, পদ্মায় ইলিশ সম্পদ বিভিন্ন কারণে কমে আসছে। তবে জেলা মৎস্য অফিস ইলিশ রক্ষায় কাজ করে করে যাচ্ছেন। পদ্মায় ১ কেজি ৮০০ গ্রাম ইলিশটি মৎস্য বিভাগের জন্য সুসংবাদ। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com