হঠাৎ বিয়ের সাজে বুবলী

‎ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :  দিন কয়েক আগেই মা হওয়ার খবর দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন অভিনেত্রী শবনম বুবলী। জানিয়েছেন, তার ও শাকিব খানের সংসারে এসেছে দ্বিতীয় সন্তান। সে কন্যার নাম রেখেছেন শারলিন খান। যদিও বিষয়টি নিয়ে শাকিব বরাবরের মতই ছিলেন নীরব।

এদিকে আজ নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে তাকে দেখা গেল বিয়ের সাজে। না, এটার নিজের বিয়ে নয়। বরং পেশাদার কাজ। একটি প্রতিষ্ঠানের প্রচারেই বেগুনি রঙের লেহেঙ্গা পরে সেজেছেন বউ।

ভারি নকশাখচিত সে লেহেঙ্গার সঙ্গে পরেছেন সাদা রঙের গয়না। কপালে কালো পাথরের টিকলি। হাস্যোজ্জ্বল নায়িকার এমন রূপে মুগ্ধ হচ্ছেন তার ভক্তরাও।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।

পোস্টে বুবলীর সাজের প্রশংসা করছেন অনেকেই। কেউ কেউ আবার নবজাতক কন্যার ছবি কবে প্রকাশ করবেন, সেটাও জানতে চাইছেন। তবে বরাবরের মতই মন্তব্যের ঘরে নির্বিকার নায়িকা।

প্রসঙ্গত, বুবলীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদের ছবি ‘পিনিক’-এ। জাহিদ জুয়েলের ছবিটি অবশ্য দর্শককে আকৃষ্ট করতে পারেনি। ছবিতে বুবলীর সঙ্গে রয়েছেন আদর আজাদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হঠাৎ বিয়ের সাজে বুবলী

‎ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :  দিন কয়েক আগেই মা হওয়ার খবর দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন অভিনেত্রী শবনম বুবলী। জানিয়েছেন, তার ও শাকিব খানের সংসারে এসেছে দ্বিতীয় সন্তান। সে কন্যার নাম রেখেছেন শারলিন খান। যদিও বিষয়টি নিয়ে শাকিব বরাবরের মতই ছিলেন নীরব।

এদিকে আজ নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে তাকে দেখা গেল বিয়ের সাজে। না, এটার নিজের বিয়ে নয়। বরং পেশাদার কাজ। একটি প্রতিষ্ঠানের প্রচারেই বেগুনি রঙের লেহেঙ্গা পরে সেজেছেন বউ।

ভারি নকশাখচিত সে লেহেঙ্গার সঙ্গে পরেছেন সাদা রঙের গয়না। কপালে কালো পাথরের টিকলি। হাস্যোজ্জ্বল নায়িকার এমন রূপে মুগ্ধ হচ্ছেন তার ভক্তরাও।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।

পোস্টে বুবলীর সাজের প্রশংসা করছেন অনেকেই। কেউ কেউ আবার নবজাতক কন্যার ছবি কবে প্রকাশ করবেন, সেটাও জানতে চাইছেন। তবে বরাবরের মতই মন্তব্যের ঘরে নির্বিকার নায়িকা।

প্রসঙ্গত, বুবলীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদের ছবি ‘পিনিক’-এ। জাহিদ জুয়েলের ছবিটি অবশ্য দর্শককে আকৃষ্ট করতে পারেনি। ছবিতে বুবলীর সঙ্গে রয়েছেন আদর আজাদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com