‘টক্সিক’ ব্যর্থতার মাঝেই নতুন সিনেমায় যশ ও কিয়ারা!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :প্রেক্ষাগৃহে এই মুহূর্তে বড় কোনো তারকার সিনেমা নেই। তবুও ফাঁকা মাঠে গোল দিতে পারছে না ‘টক্সিক’। বক্স অফিসে খরার পাশাপাশি সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা। এরইমধ্যে সে ব্যর্থতা ছাপিয়ে নতুন সিনেমা নিয়ে আলোচনায়কিয়ারা আদভানি। যশকে নিয়েও তেমন গুঞ্জন। তবে দুজন এবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন না।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ‘কী অ্যান্ড কা’ -এর সিক্যুয়েলে কিয়ারাকে ভাবছেন প্রযোজকরা। ছবিটির আগের পর্বে কারিনা কাপুর ও অর্জুন কাপুর ছিলেন। এবার কিয়ারায় আগ্রহী তারা। তবে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

images_(61)_20260815_130015117

জানা গেছে, ‘কী অ্যান্ড কা’ -এর সিক্যুয়েলে কারিনার জায়গায় কিয়ারাকে নিয়ে আলোচনা করছেন নির্মাতারা। চলছে গল্প নিয়ে কাজ। যা পছন্দ হয়েছে কিয়ারার। আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে এখনও চুক্তিবদ্ধ হননি।

অন্যদিকে ‘টক্সিক’-এর পাশাপাশি সমালোচনার ধাক্কা সামলাতে হচ্ছে যশকে। দর্শকদের পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেকে তাকে ও সিনেমাটিকে তুলোধুনো করছে। ব্যতিক্রম শুধু ‘ধুরন্ধর’ নির্মাতা আদিত্য ধর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘টক্সিক’-এর একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে কোনো মন্তব্য না থাকলেও, যশের নামের পাশে একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন।

মুহূর্তেই ভাইরাল আদিত্যের পোস্ট। দুঃসময়ে যশের পাশে দাঁড়ানোয় আনন্দিত ভক্তরা। অনেকের কৌতূহল, তবে কি পরের সিনেমায় যশকে চাইছেন আদিত্য? যশভক্তদের অনেকেই চাইছেন— “ধুরন্ধর’ ও ‘টক্সিক’ এবার এক ফ্রেমে আসুক!” বাকিটা সময়-ই বলে দেবে।

মুক্তির প্রথম দিন ভারতের বক্স অফিসে ‘টক্সিক’-এর নেট আয় ছিল ১০১ কোটি রুপি। গ্রস আয় ১২০ কোটি রুপি। প্রথম দিন ফণা তুললেও পরে কোমর সোজা করতে পারেনি। ছবিটির লগ্নি ফেরত আসবে কি না— অনেকেই তা নিয়ে এখন সন্দেহে। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে যশ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

» ভারত ছেড়ে কেন লন্ডনে সংসার গড়লেন বিরাট-আনুশকা?

» দেশের ১২ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

» নারীদের স্বাবলম্বী করতে বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

» সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

» স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

» কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

» প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার

» টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

» পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে: চিফ হুইপ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘টক্সিক’ ব্যর্থতার মাঝেই নতুন সিনেমায় যশ ও কিয়ারা!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :প্রেক্ষাগৃহে এই মুহূর্তে বড় কোনো তারকার সিনেমা নেই। তবুও ফাঁকা মাঠে গোল দিতে পারছে না ‘টক্সিক’। বক্স অফিসে খরার পাশাপাশি সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা। এরইমধ্যে সে ব্যর্থতা ছাপিয়ে নতুন সিনেমা নিয়ে আলোচনায়কিয়ারা আদভানি। যশকে নিয়েও তেমন গুঞ্জন। তবে দুজন এবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন না।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ‘কী অ্যান্ড কা’ -এর সিক্যুয়েলে কিয়ারাকে ভাবছেন প্রযোজকরা। ছবিটির আগের পর্বে কারিনা কাপুর ও অর্জুন কাপুর ছিলেন। এবার কিয়ারায় আগ্রহী তারা। তবে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

images_(61)_20260815_130015117

জানা গেছে, ‘কী অ্যান্ড কা’ -এর সিক্যুয়েলে কারিনার জায়গায় কিয়ারাকে নিয়ে আলোচনা করছেন নির্মাতারা। চলছে গল্প নিয়ে কাজ। যা পছন্দ হয়েছে কিয়ারার। আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে এখনও চুক্তিবদ্ধ হননি।

অন্যদিকে ‘টক্সিক’-এর পাশাপাশি সমালোচনার ধাক্কা সামলাতে হচ্ছে যশকে। দর্শকদের পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেকে তাকে ও সিনেমাটিকে তুলোধুনো করছে। ব্যতিক্রম শুধু ‘ধুরন্ধর’ নির্মাতা আদিত্য ধর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘টক্সিক’-এর একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে কোনো মন্তব্য না থাকলেও, যশের নামের পাশে একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন।

মুহূর্তেই ভাইরাল আদিত্যের পোস্ট। দুঃসময়ে যশের পাশে দাঁড়ানোয় আনন্দিত ভক্তরা। অনেকের কৌতূহল, তবে কি পরের সিনেমায় যশকে চাইছেন আদিত্য? যশভক্তদের অনেকেই চাইছেন— “ধুরন্ধর’ ও ‘টক্সিক’ এবার এক ফ্রেমে আসুক!” বাকিটা সময়-ই বলে দেবে।

মুক্তির প্রথম দিন ভারতের বক্স অফিসে ‘টক্সিক’-এর নেট আয় ছিল ১০১ কোটি রুপি। গ্রস আয় ১২০ কোটি রুপি। প্রথম দিন ফণা তুললেও পরে কোমর সোজা করতে পারেনি। ছবিটির লগ্নি ফেরত আসবে কি না— অনেকেই তা নিয়ে এখন সন্দেহে। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে যশ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com