যশের ‘টক্সিক’ থেকে কেন বাদ পড়ল ১৭ মিনিটের দৃশ্য?

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে চলছে দক্ষিণী তারকা যশ অভিনীত আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। এবার ভারতে ইংরেজি ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটির নতুন সংস্করণ। ৪ সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে এই সংস্করণ। তবে নতুন সংস্করণে মূল সিনেমার তুলনায় প্রায় ১৭ মিনিটের দৃশ্য বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে প্রেক্ষাগৃহে চলা ‘টক্সিক’র দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ১৪ মিনিট। হিন্দিসহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে ইংরেজি সংস্করণটির দৈর্ঘ্য প্রায় ২ ঘণ্টা ৫৭ মিনিট। অর্থাৎ মূল সংস্করণের চেয়ে ইংরেজি সংস্করণটি প্রায় ১৭ মিনিট ছোট।

ঠিক কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে জানা গেছে, যশ ও কিয়ারা আদবাণীর ‘তবাহী’ গানটি ইংরেজি সংস্করণে থাকছে না। এর পাশাপাশি আরও কয়েকটি দৃশ্য বাদ পড়েছে বলে জানা যাচ্ছে।

সিনেমাটিতে যশ ও কিয়ারা আদবাণী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরৈশী ও রুক্মিণী বসন্ত। হিংসা ও ঈর্ষায় ভরা এক জগতের মধ্যে প্রেম ও মুক্তির মূল্য কতটা, সেটিই সিনেমাটির অন্যতম বিষয়।

‘টক্সিক’সিনেমায় রয়েছে বেশ কিছু সহিংস দৃশ্য। পাশাপাশি কিয়ারা আদবাণী, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও মুক্তির পর থেকে আলোচনা চলছে। সিনেমাটি নিয়ে সমালোচনাও হয়েছে। কেউ কেউ ছবিটিকে অতিরিক্ত যৌন আবেদনময় ও সহিংসতায় ভরা বলে মন্তব্য করেছেন।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যশ ও সিনেমাটির পরিচালক গীতু মোহনদাসের একটি সাক্ষাৎকারের ভিডিও। সেখানে নির্মাতা চিত্রনাট্য ও চূড়ান্ত সিনেমার মধ্যে পার্থক্যের বিষয়টি তুলে ধরেন।

গীতু মোহনদাস বলেন, ‘আমি চিত্রনাট্যে একটা জিনিস লিখি, কিন্তু শুট করি অন্য কিছু, আবার সম্পাদনার সময়ে অন্য কিছু করি। তার পরে ছবিটা মুক্তি পেলে আমার ভালো লাগে। আমি কখনোই চিত্রনাট্য মেনে চলি না।’

নিজের পরবর্তী সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এখন আমার পরের ছবি নিয়ে প্রযোজকদের সঙ্গে কথা বলছি। তাদের আমি একটা কথাই বারবার বলেছি, আপনারা যে জিনিসটা পড়ছেন, শেষ পর্যন্ত কিন্তু সেটা পাবেন না।’

অন্যদিকে ‘টক্সিক’ নিয়ে আগেই নিজের প্রত্যাশার কথা জানিয়েছিলেন যশ। এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, ‘আমি নিশ্চিত, দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বের হবেন, তখন তারা অবাক হয়ে যাবেন। আর বলবেন, এটা কী দেখলাম!’

এদিকে ইংরেজি সংস্করণে প্রায় ১৭ মিনিটের ফুটেজ বাদ পড়ায় দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে যশ ও কিয়ারার ‘তবাহী’ গানটি কেন বাদ দেওয়া হলো এবং আর কোন কোন দৃশ্য থাকছে না, তা নিয়েই এখন আলোচনা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যশের ‘টক্সিক’ থেকে কেন বাদ পড়ল ১৭ মিনিটের দৃশ্য?

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে চলছে দক্ষিণী তারকা যশ অভিনীত আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। এবার ভারতে ইংরেজি ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটির নতুন সংস্করণ। ৪ সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে এই সংস্করণ। তবে নতুন সংস্করণে মূল সিনেমার তুলনায় প্রায় ১৭ মিনিটের দৃশ্য বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে প্রেক্ষাগৃহে চলা ‘টক্সিক’র দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ১৪ মিনিট। হিন্দিসহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে ইংরেজি সংস্করণটির দৈর্ঘ্য প্রায় ২ ঘণ্টা ৫৭ মিনিট। অর্থাৎ মূল সংস্করণের চেয়ে ইংরেজি সংস্করণটি প্রায় ১৭ মিনিট ছোট।

ঠিক কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে জানা গেছে, যশ ও কিয়ারা আদবাণীর ‘তবাহী’ গানটি ইংরেজি সংস্করণে থাকছে না। এর পাশাপাশি আরও কয়েকটি দৃশ্য বাদ পড়েছে বলে জানা যাচ্ছে।

সিনেমাটিতে যশ ও কিয়ারা আদবাণী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরৈশী ও রুক্মিণী বসন্ত। হিংসা ও ঈর্ষায় ভরা এক জগতের মধ্যে প্রেম ও মুক্তির মূল্য কতটা, সেটিই সিনেমাটির অন্যতম বিষয়।

‘টক্সিক’সিনেমায় রয়েছে বেশ কিছু সহিংস দৃশ্য। পাশাপাশি কিয়ারা আদবাণী, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও মুক্তির পর থেকে আলোচনা চলছে। সিনেমাটি নিয়ে সমালোচনাও হয়েছে। কেউ কেউ ছবিটিকে অতিরিক্ত যৌন আবেদনময় ও সহিংসতায় ভরা বলে মন্তব্য করেছেন।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যশ ও সিনেমাটির পরিচালক গীতু মোহনদাসের একটি সাক্ষাৎকারের ভিডিও। সেখানে নির্মাতা চিত্রনাট্য ও চূড়ান্ত সিনেমার মধ্যে পার্থক্যের বিষয়টি তুলে ধরেন।

গীতু মোহনদাস বলেন, ‘আমি চিত্রনাট্যে একটা জিনিস লিখি, কিন্তু শুট করি অন্য কিছু, আবার সম্পাদনার সময়ে অন্য কিছু করি। তার পরে ছবিটা মুক্তি পেলে আমার ভালো লাগে। আমি কখনোই চিত্রনাট্য মেনে চলি না।’

নিজের পরবর্তী সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এখন আমার পরের ছবি নিয়ে প্রযোজকদের সঙ্গে কথা বলছি। তাদের আমি একটা কথাই বারবার বলেছি, আপনারা যে জিনিসটা পড়ছেন, শেষ পর্যন্ত কিন্তু সেটা পাবেন না।’

অন্যদিকে ‘টক্সিক’ নিয়ে আগেই নিজের প্রত্যাশার কথা জানিয়েছিলেন যশ। এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, ‘আমি নিশ্চিত, দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বের হবেন, তখন তারা অবাক হয়ে যাবেন। আর বলবেন, এটা কী দেখলাম!’

এদিকে ইংরেজি সংস্করণে প্রায় ১৭ মিনিটের ফুটেজ বাদ পড়ায় দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে যশ ও কিয়ারার ‘তবাহী’ গানটি কেন বাদ দেওয়া হলো এবং আর কোন কোন দৃশ্য থাকছে না, তা নিয়েই এখন আলোচনা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com